সাধারণত বৃহস্পতি দিন গিয়ে রাতে অথবা। এন.সি-১৫
সাধারণত বৃহস্পতি দিন গিয়ে রাতে অথবা
কোন ছুটির দিন বা তার আগের রাতে
একটি ঘটনা নিয়মিত হয়ে দাড়িয়েছে, সেটা হলো আগুন লাগা।
কোন বস্তি বা কারখানা পুড়ে ছাই হয়ে যায়।
যে আগুন স্বাভাবিকভাবে লাগে- সেগুলো হয় সাপ্তাহিক খোলার দিনে, সর্বোচ্চ দমকল বাহিনী ২-৩টা ইউনিট যেতে হয়, কিন্তু নিভে যায় খুব সহজে।
কিন্তু সাপ্তাহিক ছুটি দিন বা তার আগের রাতে যেগুলো লাগে,
সেগুলো নিভাতে যায় কমপক্ষে এক ডজন ইউনিট,
কিন্তু পোড়া শেষ হলেই কেবল আগুন নিভে,
এতগুলো ইউনিট যায় শুধু নাম ফুটাইতে।
এই আগুন লাগার পেছনে অনেক কারণ থাকতে পারে-
তবে মূল কারণ সরকার পর্যটন শিল্পের দিকে ঝুকছে।
ঢাকা শহরকে সরকার পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাইছে। এর জন্য সরকার পাকা ভবনগুলোকে বুলডোজার দিয়ে ভাঙ্গছে আর কারখানা বা কাচাবস্তিগুলোতে আগুন লাগচ্ছে। এটা নিয়মিত ঘটনা। নদী বা লেকের তীরে যেহেতু পর্যটন ভিউ সুন্দর, তাই নদীর তীরবর্তী এলাকা বা খাল বা লেকের আশেপাশের এলাকায় এই উচ্ছেদ কর্মসূচিত এখন নিয়মিত হয়ে দাড়িয়েছে।
ঢাকায় বিরাট জনগোষ্ঠী আছে বস্তিবাসী। নদী তীরবর্তী এলাকাগুলোতে ছোটখাটো কলকারখানাও কম নয়। কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করতে চাইছে সরকার।
উন্নত ঢাকা হবে, কিন্তু সেটা হবে এলিট শ্রেণীর ও পর্যটক শ্রেণীর জন্য। বাকিদের আগুনে ঝলসে উধাও করে দেয়া হবে। ঢাকা শহরকে সৌন্দর্যবর্ধণ করার জন্য খালিকরণে আওয়ামী সরকারের মত এত সুন্দর প্ল্যান আরো কেউ নিতে পারবে কি না, তা আমার জানা নাই।
মুসলমানদের শেষ নবীকে নিয়ে ফের ব্যঙ্গচিত্র আকার প্রতিযোগীতার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডের এমপি গ্রিট উইল্ডার্স। এন.সি-১৪
মুসলমানদের শেষ নবীকে নিয়ে ফের ব্যঙ্গচিত্র আকার প্রতিযোগীতার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডের এমপি গ্রিট উইল্ডার্স। গত বছর এই প্রতিযোগীতার ঘোষণার দেয়ার পর মুসলমানদের তীব্র বিরোধীতা ও নেদারল্যান্ডের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণার আসলে গ্রিট উইল্ডার্স তার ঘোষণা থেকে সরে আসে। কিন্তু এবার সে নতুন করে ঘোষণা দিয়েছে, সে আবারও ব্যঙ্গচিত্র আকার প্রতিযোগীতা করবে। উল্লেখ্য ২০০৮ সালে সে ইসলামবিদ্বেষী সিনেমা ‘ফিতনা’ তৈরীর মাধ্যমে আলোচনায় আসে। (https://bit.ly/2QxmvwJ)
এক্ষেত্রে মুসলমান বা তাদের দেশগুলোর উচিত ফের নেদারল্যান্ডের সাথে সম্পন্ন ছিন্ন করার ঘোষণা দেয়া এবং গ্রিট উইল্ডার্সকে আইনত শাস্তি দিতে নেদারল্যান্ডকে বাধ্য করা।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার খানেক বছর আগে ডেল্টা প্ল্যান-২১০০ নামক একটি ৩ লক্ষ কোটি টাকার প্রজেক্ট নিয়েছে, এই প্রজেক্টের মাধ্যমে নেদাল্যান্ডের আদলে বাংলাদেশে নদী ও উপকূলীয় এলাকা গড়ে তোলা হবে (https://bit.ly/2u1ut9I)। এই প্রজেক্ট নিয়ে অনেক বির্তক আছে, কারণ নেদারল্যান্ডের পরিবেশ, জীবন ও জীবিকার সাথে বাংলাদেশের বিন্দুমাত্র মিল নেই, এ অবস্থায় ৩ লক্ষ কোটি টাকার একটি বড় প্রজেক্ট অপ্রয়োজনীয় অপচয় তো বটেই বরং ক্ষেত্রে বিশেষে হিতে বিপরীত হয়ে বাংলাদেশে কৃষি, নদ-নদী ও উপকূল ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। (https://bit.ly/39jcEmx)
এই অপ্রয়োজনীয় ও জনগণের টাকা নষ্ট করা প্রজেক্টের সাথে যুক্ত আছে নেদারল্যান্ডের কোম্পানি Twynstra Gudde। (https://bit.ly/2SA22Kf)
গ্রিট উইল্ডার্সের বার বার এই নিঃকৃষ্ট উদ্যোগে ডেল্টা প্ল্যান- ২১০০ নামক প্রজেক্ট বাতিল করার দাবী তোলা উচিত। বাংলাদেশের মুসলমানদের বলা দরকার- যে দেশ আমদের নবীকে নিয়ে বার বার ব্যঙ্গচিত্র বানায় বা সিনেমা করে আমরা তাদের মত হতে চাই না।