আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-এন.সি-৩৬০
আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-
Image result for সাগরআজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-
১) আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা ? (সুরমা সেট-১২)
২) Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন (সুরমা সেট-২৩)
৩) সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলা হয়? (সুরমা সেট-২৭)
৪) একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে ? (সুরমা সেট- ৭৩)
৫) তথ্য পাওয়া মানুষের কী ধরনের মৌলিক অধিকার ? (সুরমা সেট-৭৬)
৬) বাংলাদেশে ‘নব নৈতিকতার প্রবর্তক হলেন- (সুরমা সেট-৭৭)
৭) অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে- (সুরমা সেট-৮২)
৮) শ্রীলংকার কোন সুমদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হযেছে ? (সুরমা সেট-৯১)
৯) চীন কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে ? (সুরমা সেট -৯৯)
আমার ধারনা, যে বা যারা এই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ঢুকিয়েছে, তারা হয় সরকারবিরোধী অথবা তারা সরকারের বর্তমান পলিসির বিরোধী।
আমার কথা হলো- বিসিএস পরীক্ষার প্রশ্নে এ প্রশ্নগুলো ঢুকালো কে কে ? আর এ ধরনের লোক দিয়ে প্রশ্ন করা হলো কেন ? তারা সেখানে ঢুকলোই বা কিভাবে ? এ ব্যাপারে একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি।
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।এন.সি- ৩৫৯
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।
Related image
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।
বলেছিলাম- আমার সন্দেহ হচ্ছে, যারা এই প্রশ্নগুলো যারা করেছে, তাদের সাথে আওয়ামী সরকারের দ্বন্দ্ব আছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিলো,
সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলে অ্যাখ্যায়িত করা হয়?
এর ৪টি সম্ভাব্য উত্তর দেয়া আছে-
ক) ৫ম সংশোধন
খ) ৪র্থ সংশোধন
গ) ৩য় সংশোধন
ঘ) ২য় সংশোধন
আমি নিজেও জানি না, এর সঠিক উত্তর কোনটি। আপনাদের কাছে প্রশ্ন করছি, দয়া করে আপনারা এর সঠিক উত্তরটি বলে দিন।
তবে আমি নিজে কিছু চিন্তা করেছি। আমার চিন্তা হলো-
first distortion of constitution শব্দের অর্থ হলো সংবিধানের প্রথম বিকৃতি।
সংবিধানের প্রথম বিকৃতি হয়েছে কবে ?
৪র্থ সংশোধনী বা বঙ্গবন্ধুর বাকশালের প্রতিষ্ঠার মাধ্যমে ? নাকি
নাকি জিয়াউর রহমানের করা ৫ম সংশোধনীর মাধ্যমে।
যেহেতু প্রথম বিকৃতি’র কথা বলা হয়েছে, তাই ৪র্থ সংশোধন হওয়ার সম্ভবনা বেশি।
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদকের লেখা ৩রা আগস্ট, ২০১৭ তারিখের একটি প্রতিবেদন, যার শিরোনাম-
“সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ : চতুর্থ সংশোধনী ছিল সংবিধান পরিপন্থী” (https://bit.ly/2IYA6vn)
এই রিপোর্টটি দেখে আমার মনে হয়েছে, আজকে বিসিএস প্রশ্নের উত্তর হবে- ৪র্থ সংশোধন।
তারমানে শেষ পর্যন্ত দাড়ালো,
আজকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে-
সংবিধানের প্রথম বিকৃতি করেছেন কে ?
উত্তর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।