খবর- সদরঘাট হকার্স মার্কেটে ২৫ ও ২৮ এপ্রিল পর পর দুইবার অগ্নিকাণ্ড। এন.সি-৩৬৫
খবর- সদরঘাট হকার্স মার্কেটে ২৫ ও ২৮ এপ্রিল পর পর দুইবার অগ্নিকাণ্ড
Image result for সাগর
খরব ও মন্তুব্য:
১) খবর- সদরঘাট হকার্স মার্কেটে ২৫ ও ২৮ এপ্রিল পর পর দুইবার অগ্নিকাণ্ড
(https://bit.ly/2vojX9Y)
মন্তব্য : গত ৪ এ এপ্রিল এক স্ট্যাটাসে আমি বলেছিলাম সদরঘাট হকার্স মার্কেটে আগুন লাগতে পারে। (https://bit.ly/2LawhFC)
২) রাজধানীর মুহাম্মদপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিজান
(https://bit.ly/2IMNjY9)
মন্তব্য : সরকার যখনই বুঝে আমেরিকার সিআইএ’ বাংলাদেশে একটা ‘জঙ্গি নামে হামলা’ চালাইতে পারে, অথবা জঙ্গি নিয়ে প্রেসার দিতে পারে, তখন সরকার নিজেই একটা ফেইক জঙ্গী নাটক মঞ্চস্থ করে। এর দুটি কারণ থাকতে পারে-
ক) সিআইএ নিজেই জঙ্গিপ্লট দখলে নেয়ার আগে, সরকারি নিয়ন্ত্রণে জঙ্গি প্লট দখল করা,
খ) বিশ্বকে দেখানো- জঙ্গি নিয়ে আমেরিকার মাথা ঘামানোর কোন বিষয় নাই, আমরাই জঙ্গি দমনে পারঙ্গম। আমরা নিয়মিত জঙ্গি দমন করি, জঙ্গিবাদ আমাদের নিয়ন্ত্রণে আছে।”
৩) মার্কিন গবেষকের দাবী : শ্রীলংকার হামলায় স্থানীয় ও আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসবাদ জড়িত।
(https://bit.ly/2DCgucd)
মন্তব্য : এটা মুসলমানদের ব্যর্থতা। তারা ঘটনার পর আমেরিকাকে দোষ দিতে পারে নাই, তাই আমেরিকা মুসলমানদের ঘাড়ে দোষ চাপায় দিছে। মুসলমানরা দোষ দিছে ভারত’কে। কিন্তু মোদির ভারত তো আমেরিকার নিয়ন্ত্রণে। আর মোদি এখন ব্যস্ত নিজের নির্বাচন নিয়ে, তার আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা করার সময় কোথায় ? ভারত-পাকিস্তান দ্বন্দ্বের সময় সে কিছু ঘটনা সাজাইলো, দুইদিন পর বের হইলো সব ভুয়া। যে নিজের সীমান্তের মধ্যে ঘটনা সুন্দর করে সাজাইতে পারে না, সে শ্রীলংকার বুকে এত সুন্দর করে ঘটনা সাজাতে পারবে বলে মনে হয় না। আমি কিন্তু প্রথম দিন বলছি, এ ঘটনার পেছনে আমেরিকা জড়িত এবং কেন জড়িত সেটাও বলছি। কিন্তু দুঃখের বিষয় কোন মুসলমান বা আন্তর্জাতিক কোন সংস্থা আমেরিকাকে দোষ দিয়ে বিবৃতি দিতে পার নাই,। সর্বোচ্চ ভারতের দিতে আঙ্গুল তুলছে। কিন্তু এটা টু-দ্য পয়েন্টে আঘাত হয় নাই। এটা ঠিক- আমেরিকা ভারতের মাটিকে ব্যবহার করতে পারে, মানে ভারতে অবস্থিত সিআইএ’র ঘাটি থেকে এ হামলা হতে পারে। কিন্তু এতে মূল পয়েন্টে খেয়াল না করে শাখা পয়েন্টে খেয়াল করার মাসুল মুসলমানদের দিতে হবে। আমি আগে স্ট্যাটাস বলছি, ভুল যায়গায় শত সহস্র আঘাতের তুলনায় মুল যায়গায় ১টা ছোট আঘাতই অনেক গুরুত্ব বহন করে।
৪) সম্পত্তিতে নারীর অধিকারের শরীয়া আইন নিয়ে শেখ হাসিনা-সিআইএ দ্বন্দ্ব।
মন্তব্য : শেখ হাসিনা শরীয়া আইনে (নারী ১ : পুরুষ ২) হাত না দিয়ে নারীর প্রাপ্য অধিকার যেন নিশ্চিত হয় সেটা নিয়ে বক্তব্য দিয়েছে (যদিও অনেক মিডিয়ায় ভুল সংবাদ ছাপছে, ভিডিওটা ভালো করে শুনুন)। তবে শেখ হাসিনার বিরোধীতা করেছে সিআইএপন্থী আইনজীবি ব্যরিস্টার সারা হোসেন। তারা চাচ্ছে- নারী-পুরুষ সম্পত্তিতে সমান অধিকার বলে একটি নতুন আইন পাশ করতে (https://bit.ly/2GQ2i1c)।
৫) সড়ক আইনের গেজেট প্রকাশে সরকারের নিষ্ক্রিয়তায় সিআইএপন্থী আইনজীবি মোনজিল মোর্শেদের রিট (https://bit.ly/2GQ2i1c)
মন্তব্য: সড়ক আইন – ২০১৮ নিয়ে আমার কথা আছে। এই আইনের ৪৬(১) ধারা অনুসারে সড়ক ও মহাসড়কে সকল ধরনের নসিমন, করিমন, ভড-ভডি নিষিদ্ধ হবে (https://bit.ly/2Vq4Onh)। আমার কথা হলো- লোকাল সড়কে নসিমন, করিমন, ভড-ভডি একটি গুরুত্বপূর্ণ বাহন। এই বাহন দিয়ে অনেক কৃষি পণ্য (ধান, চাল, খাদ্যশস্য) পরিবহন হয়। এগুলো নিষিদ্ধ হলে একই পন্য ট্রাক দিয়ে পরিবহন করতে ডবল খরচ হবে। ফলে স্বাভাবিকভাবে আমাদের খাদ্যদ্রব্যের দামও সেই অনুপাতে বৃদ্ধি পাবে। এমনিতেই খাদ্যদ্রব্যের উচ্চমূল্যে জনগণের ত্রাহি অবস্থা, এই অবস্থায় নতুন আইনের কারণে খাদ্যমূল্যের উচ্চহারে বৃদ্ধি জনজীবনে কতটুকু প্রভাব বিস্তার করবে সেটা নিয়েও সবার চিন্তা করা উচিত।
সরকার বন্ধ করে দিয়েছে তাদের সমুদ্রে মাছ ধরার জীবিকা। এন.সি-৩৬৪
সরকার বন্ধ করে দিয়েছে তাদের সমুদ্রে মাছ ধরার জীবিকা
Image result for সাগর
সরকার বন্ধ করে দিয়েছে তাদের সমুদ্রে মাছ ধরার জীবিকা
বাধ্য হয়ে কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছে জেলেরা
পেটে ভাত না থাকলে পরিবার নিয়ে মৃত্যু ছাড়া আর তাদের গতি নেই
(https://bit.ly/2J5SL83, https://youtu.be/sDo0t8VEtAI)
২০১৫ সালে সরকার একটি আইন করে, সমুদ্রের ইকোনোমিক জোনে ২০মে থেকে ২৩শে জুলাই এই ৬৫ দিন বড় বাণিজ্যিক ট্রলিং জাহাজগুলো মাছ ধরতে পারবে না। বাংলাদেশের এ ধরনের বানিজ্যিক ট্রলিং জাহাজের সংখ্যা প্রায় ২শ’ এর মত। কিন্তু এ বছর হঠাৎ করে সরকার ট্রলিং জাহাজের সাথে সকল প্রকাশ ট্রলার বা নৌকাও নিষিদ্ধ করে দিয়েছে। এই সব নৌকা বা ট্রলার সংখ্যা প্রায় ৫০ হাজারের মত, যা মূলত সাধারণ জেলেরা চালায়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো- ২০মে থেকে ২৩শে জুলাই এই ৬৫ দিন সরকার তাদের মাছ ধরা বন্ধ করে দিয়েছে, এবং পরবর্তী ২ মাস সমুদ্র থাকে উত্তাল, যার ফলে প্রায় ৪ মাস তাদের মাছশূণ্য থাকতে হবে (এছাড়া ইলিশ ধরা নিষেধ অক্টোবরে ২২ দিন)। বাংলাদেশে যে কোন জীবীকার মানুষের অফিস বা ব্যবসা যদি ৪ মাস বন্ধ করে রাখা হয়, তবে তার কি অবস্থা হবে ? তার পরিবার পরিজন কিভাবে বাচবে ? তাহলে একজন ক্ষুদ্র মৎসজীবিকে কেন জোর করে সরকার মেরে ফেলতে চাইছে ?? কারণ কি ??
২০১৫ সালে সরকার তড়িঘড়ি করে মন্ত্রী সায়েদুল হকের সময় মাছ নিষিদ্ধের এই আইন পাশ করে সরকার। তাদের দাবী আন্তর্জাতিক বিশেষ করে ভারতের ক্ষেত্রে এই নিয়ম আছে। ২০১৫ সালে ভারত এই নিয়ম চালু করলে পাশ্ববর্তী দেশ থাকায় বাংলাদেশ সরকারও এই সিদ্ধান্ত মেনে নিয়ম চালু করে। কিন্তু-
১) সমস্যা হলো, ভারত বাংলাদেশ ঘেষা তার পূর্ব উপকূলগুলোতে যে মাছ ধরা নিষিদ্ধ করছে তা এপ্র্রিলের ১৫ তারিখ থেকে মে’র ৩১ তারিখ, ৬১ দিন । অপরদিকে বাংলাদেশের ২০মে থেকে ২৩শে জুলাই এই ৬৫ দিন। অর্থাৎ ভারতীয় পূর্র্ উপকূলের জেলেদের মাছ ধরা নিষেধের সময় বাংলাদেশের মাছ নিষিদ্ধের ৫৩ দিন আগে শেষ হবে। এতে বাংলাদেশের মাছ না ধরার পূর্ণ সুবিধা পাবে ভারতীয় জেলেরা।
২) ভারতের ক্ষেত্রে মাছ নিষিদ্ধ শুধুমাত্র ট্রলিং জাহাজের জন্য, কিন্তু ট্রলার বা ইঞ্জিনবিহীন নৌকার জন্য নয়। কিন্তু বাংলাদেশে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ পাশ্ববর্তী দেশের আইনের সাথেও মিলে না। (https://bit.ly/2ZNOtb0)
৩) বাংলাদেশে যখন মাছ ধরা নিষেধ থাকে, ভারতেরও সমুদ্র সীমানায় তখন মাছ ধরা নিষিদ্ধ, এটা ঠিক। কিন্ত তখন ভারতীয় জাহাজ ও নৌকাগুলো বাংলাদেশের সীমানা এমনকি উপকূলে ঢুকে মাছ শিকার করতে থাকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। ফলে বাংলাদেশের জেলেদের মাছ আটকে রেখে যে অতিরিক্ত বৃদ্ধির আশা করা হচ্ছে, তার পুরোটাই ভারত থেকে আসা হাজার হাজার ট্রলার তুলে নিয়ে যায়। খবরগুলো দেখুন-
ক) বাংলাদেশের সমুদ্রে অবরোধে লাভবান হবে ভারতীয় জেলেরা (https://bit.ly/2vsp1tV)
খ) ইলিশ আহরণ নিষেধাজ্ঞা: কৌশলে মাছ শিকার করছে ভারত-মিয়ানমারের জেলেরা (https://bit.ly/2GUPYgw)
গ) বাংলাদেশের পানিসীমায় মাছ ধরছে ভারতীয়রা (https://bit.ly/2GWBnRL)
ঘ) বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের হানা জাল ও মাছ লুট (https://bit.ly/2V8DAC3)
ঙ) ভারতীয় জেলেদের অবৈধ প্রবেশে বিপর্যয়ের মুখে দুবলার শুঁটকি পল্লী (https://bit.ly/2Lfvzqo)
চ) বাংলাদেশ পানিসীমায় রাজত্ব করছে ভারতীয় জেলেরা (https://bit.ly/2PEQDFt)
ছ) দেশের পানিসীমায় ঢুকে মাছ নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা, ডুবিয়ে দিচ্ছে বাংলাদেশী ট্রলার (https://bit.ly/2J6a2ho)
উল্লেখ্য, বাংলাদেশ বিদেশে মাছ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। একইসাথে দেশী বাজারের বিরাট চাহিদা পূরণ করে সামুদ্রিক মাছ। কিন্তু এত লম্বা সময় (ট্রলিং জাহাজ, ট্রলার ও নৌকা) মাছ শিকার বন্ধ রেখে একদিকে যেমন রফতানি বাজার হারাবে বাংলাদেশ, অন্যদিকে বাংলাদেশের বাজার সয়লাব হবে ভারতীয় নিম্নমানের মাছে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে দেশী-বিদেশী দুই মার্কেট হারাচ্ছে বাংলাদেশের মাছ। উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারত। বেশকিছুদিন যাবত ভারত চাইছে বাংলাদেশের বাজারগুলোও দখল করতে।
অপরদিকে বাংলাদেশের মাছের বাজারগুলোতে দেশী মাছের সাথে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় মাছের সংখ্যা, যা সবারই জানা।
অর্থাৎ বাংলাদেশের বিরাট মৎসশিল্প ধ্বংস ও মৎসজীবীদের হত্যা করে ভারতের মৎসশিল্প ও মৎসজীবিদের বাচিয়ে রাখার মেগা প্রজেক্টে নেমেছে আওয়ামী সরকার।
এর মধ্যে নতুন করে যোগ হয়েছে আরেক ঝামেলা। ২০১৮ এর শেষ দিকে এই একই প্রজেক্টে বিশ্বব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা লোন নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রহণ করেছে বিশ্বব্যাংকের পরিকল্পনা (https://bit.ly/2vze5dP)। আর বিশ্বব্যাংকের পরিকল্পনা মানেই ক্ষুদ্রপেশাজীবিদের হত্যা করে কর্পোরেটোক্রেসির প্ল্যাটফর্ম তৈরী করা। উল্লেখ্য ২০১৯ এর জানুয়ারির শুরুর দিকে মৎস সম্পদ মন্ত্রনালয়ের এক মিটিং-এ বাংলাদেশের জেলেদের পেশা পরিবর্তন করে কিভাবে নতুন পেশায় নেয়া যায় সেটা নিয়েও আলোচনা হয়। (https://bit.ly/2GRp8pb)