পুরান ঢাকায় যখন অগ্নিকাণ্ড ঘটলো। এন.সি- ৬৭
Image result for তালাগত ফেব্রুয়ারীতে পুরান ঢাকায় যখন অগ্নিকাণ্ড ঘটলো,
তখন মিডিয়া ও প্রশাসন যখন একযোগে কেমিকেলকে দোষারোপ করা শুরু করলো,
তখন আমি বলেছিলাম- একটা কেমিকেল যতই দাহ্যই হোক, সেটা যদি উচ্চচাপে সিলিন্ডার জাত করা না হয়, তবে সেটা বিষ্ফোরণ হয় কিভাবে ? আপনি এক বালতি পেট্রোল নিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেন তবে সেটা জ্বলবে, কিন্তু বিষ্ফোরণ তো হবে না।
তাহলে পুরান ঢাকার কেমিকেলের কি দোষ থাকতে পারে ?
বরং এ বিষ্ফোরণ থেকে বোঝা যাচ্ছে, এখানে কোন সিলিন্ডার বিষ্ফোরণ হয়েছে, তাই বিরোধীতা যদি করতে হয়, তবে সিলিন্ডারের বিরোধীতা করেন, কেমিকেলের দোকানের বিরোধীতা করছেন কেন ?
এর কিছুদিন পূর্বে সরকারের তরফ থেকে ঘোষণা আসছিলো- কোন বাসাবাড়িতে আর সংযোগ নয়, গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ চালাতে হবে। আর প্রত্যেক বাড়ির নিচে একটি করে গ্যাসের মজুদ থাকবে।”
আমি বলেছিলাম- বিরোধীতা যদি করতে হয়, তবে গ্যাস সিলিন্ডার আর বাড়ির নিচে গ্যাস স্টোরেজের বিরোধীতা করুন। কারণ এগুলো এক একটা বোমা, যা ফুটলে বহু মানুষ হতাহত হবে, অনেক ক্ষেত্রে পুরো এলাকা উড়ে যাবে। আর সরকারি সিদ্ধাতে সেই বোমা পৌছে দেয়া হচ্ছে প্রত্যেক মানুষের বাড়িতে। (https://bit.ly/2qkMFcS)
কিছুদিন আগে ঢাকার রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ শিশু নিহত হলো্।
আপনি যদি জাতীয় ও লোকাল মিডিয়ায় চোখ রাখেন, তবে দেখবেন- প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার ঘটনা ঘটছে। এবং প্রতিদিন-ই কিছু না কিছু লোক হতাহত হচ্ছে। বছরে যদি এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হিসেবে করেন, তবে কয়েক হাজারের নিচে হবে না।
আমার কথা হলো- বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুদ আছে।
আমরা কেন বিদেশ থেকে আমদানি করা সিলিন্ডার গ্যাস ব্যবহার করবো ?
আমরা দেখি, যে কোন সরকারই দেশের কোন স্থানে গ্যাসের খবর পেলে সেটা সীসাগালা করে বন্ধ করে দেয়, কিন্তু সেই গ্যাস উত্তোলন করে না।
আবার কিছু বললেই বলে- আমাদের গ্যাস উত্তোলনের সক্ষমতা নেই।
অথচ ইচ্ছাকরেই দেশের গ্যাস উত্তোলনকারী সংস্থা বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছে,
না এটা আমার কল্পনা নয়, বাপেক্সের এক কর্মকর্তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি।
সরকার ক্ষেত্র বিশেষে বিদেশী কোম্পানিকে দিয়ে গ্যাস উত্তোলন করে এবং সেই গ্যাস আবার জনগণের টাকা দিয়ে কিনে নেয়। মাঝে মাঝে সেই গ্যাসের দাম ইচ্ছামত বাড়িয়ে তুলে। কেউ প্রতিবাদ করলেই বলে, এখন থেকে আর কোন গ্যাস সংযোগ নয়, সবাই বিদেশী তরল গ্যাস সিলিন্ডারে কিনে নেন।
আশ্চর্য এক দেশে বাস করি আমরা !
টাকার কথা বাদই দিলাম, গ্যাসের মত একটি বিষ্ফোরক বস্তুকে সিলিন্ডারে ভরে বোমা বানিয়ে এই যে ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে, এবং তার থেকে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে, এর দায় কার ?
যানবাহনের সিলিন্ডার নাহলে বাইরে ঘুরে, চেক করার একটা সুযোগ থাকে,
কিন্তু কার বাসার ভেতরে কোন বিপদজনক গ্যাস সিলিন্ডার আছে, এটা চেক কে করবে?
প্রতিনিয়ত মানুষ হতাহত হতে থাকবে, এটা থামানো যাবে না কিছুতেই।
মূল কথা হলো- যে দেশে গ্যাসের পর্যাপ্ত মজুদ আছে, সে দেশ কেন বিদেশী গ্যাস সিলিন্ডার ব্যবহার করে প্রতিনিয়ত খরচ বাড়াবে আবার মৃত্যুকেও বরণ করবে ?
দেশের সম্পদ জনগণের সম্পদ, এই সম্পদ লুটপাটের সম্পদ নয়।
দেশী গ্যাস সরকারীভাবেই সংযোগ দিতে হবে, এটা জনগণকে দাবী তুলতে হবে।
তাহলে খরচও বাচবে আবার জানমালও বাচবে।

 শেখ হাসিনা মিডল ইস্ট গেছে এয়ার শো দেখতে কয়েকদিন পর কলকাতা যাবে ক্রিকেট শো দেখতে। এন.সি-৬৬
Related imageশেখ হাসিনা মিডল ইস্ট গেছে এয়ার শো দেখতে
কয়েকদিন পর কলকাতা যাবে ক্রিকেট শো দেখতে,
এর কয়েকদিন পর শুরু হবে মুজিববর্ষ, সেটা নিয়েও দেশে-বিদেশে অনেক শো আছে।
কিন্তু বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে যে নিদারুণ কষ্ট-শো করতেছে, সেটা দেখার উনার সময় নাই।
এদিকে, পান্থপথ রাস্তাকে খাল বানিয়ে সৌন্দর্য বর্ধন করবে বলে ঘোষণা দিয়েছে সরকার।
আসলে সরকার ‘জল সবুজে ঢাকা’ বলে একটা প্রকল্প হাতে নিয়েছে,
তার মাধ্যমে সৌন্দর্য বর্ধণ করা হবে ঢাকা শহরের,
যায়গায় যায়গায় মানুষের বেড়ানোর জন্য হাতিরঝিলের মত প্রকল্প হবে।
সরকার মূল খেয়াল এখন ‘উন্নয়ন’ তথা দেশের সৌন্দর্য বর্ধনের দিকে।
আরো সহজ ভাষায়- দেশ হতে চলেছে লস অ্যাঞ্জেলস- প্যারিস ।
বিশ্বাস না হলে প্লেনে চড়ে উপর থেকে দেখুন।
আসলে সরকারের বর্তমান পলিসি বুঝতে হলে সরকারের বস্তি উচ্ছেদ পলিসির দিকে তাকাতে হবে।
বস্তিতে আগুন ধরিয়ে বস্তিবাসীকে পুড়িয়ে যেমন সেখানে পর্যটন প্রকল্প গড়ে তোলা হচ্ছে,
ঠিক তেমনি দেশের জনগনকে না খেতে দিয়ে মেরে ফেলে
অতঃপর পরিষ্কার করে দেশকে সাজানো হচ্ছে।
হয়ত ভাবতে পারেন- জনগণই যদি নাই থাকে, তবে দেশ সাজিয়ে লাভ কি ?
আরে ভাই আপনি ভুল ভাবছেন, জনগণের জন্য তো দেশ সাজানো হচ্ছে না,
সাজানো হচ্ছে বিদেশীদের জন্য। বিদেশীরা আসবে, দেশ ঘুড়ে ফিরে দেখবে,
যদি পছন্দ হয় ইনভেস্ট করবে, নয়ত করবে না।
এই যে দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল বানিয়ে তারপর বিদেশীদের নিয়ে আসার প্রকল্প নিয়েছে শেখ হাসিনা সরকার, একটা খবরে দেখলাম, এটা নাকি সরকার শিখেছে মোদির গুজরাট থেকে।
গুজরাটে যেমন অর্থনৈতিক অঞ্চল করে সেখানে বিভিন্ন কলকারখানা গড়ে তুলেছিলো মোদি সেটাকে অনুকরণ করেই শেখ হাসিনা এই ১০০ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প নিয়েছে। এজন্যই শেখ হাসিনা মাঝে মাঝে বলে- “আমরা কৃষি থেকে শিল্পের দিকে প্রত্যাবর্তণ করছি”।
এখানে একটা হিসেব নিকেষের দরকার আছে।
আরব সাগরের পাশে হলেও গুজরাট মূলত একটি খরা প্রবন এলাকা। সেখানে কৃষি উৎপাদন খরার কারণে খুবই সংকটাপূর্ণ। তাই সেখানে কলকারখানার দিকে যাওয়ার চেষ্টা করাটা যৌক্তিক।
কিন্তু কোন দেশ যদি অধিক উর্বর হয়, অধিকাংশ জমি চাষবাসের কাজে ব্যবহার হয়, তখন ?
তখন সেখানে চাষ বন্ধ করে দিয়ে কলকারখানা গড়ে তোলা কতটুকু সাফল্য নিয়ে আসতে পারে ?
উইকিপিডিয়ার তথ্য মতে, পৃথিবীর ২০২টি রাষ্ট্রের মধ্যে পৃথিবীর ১ম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ,
যার শতকরা হিসেবে (মোট ভূমির) সবচেয়ে বেশি জমি চাষাবাদের সাথে যুক্ত।
এর পরিমাণ মূল রাষ্ট্রের ৫৯%।
এখন কথা হলো-
আপনার বাপ দাদা যে ব্যবসা করছিলো,
আপনিও সে ব্যবসা করেন, আপনি সে ব্যবসায় অভিজ্ঞ।
কিন্তু হঠাৎ পাশের বাড়ির ছেলের ব্যবসা দেখে আপনার শখ জাগলো,
আহহা, আমি আমার বাপ-দাদার ব্যবসা থুয়ে নতুন ব্যবসা শুরু করি, ঐ ব্যবসায় হয়তো লাভবান হবো।
কথা হচ্ছে, নিজের বাপ-দাদার সাজানো ব্যবসা থুয়ে পাশের বাড়ির ছেলের ব্যবসা দেখে যে ব্যবসা শুরু করলেন, সেখানে যে সফল হবেন, তার গ্যারান্টি কতটুকু ??
অনেকে বলতে পারেন- ভাই আপনি এখনও ব্যাকডেটেড। দেশ যদি ইন্ডাস্ট্রিলাইজেশন না হয়, তবে উন্নতি হবে কিভাবে ?
আরে ভাই, আমি তো শিল্পের বিরোধীতা করছি না।
আমি বলছি শিল্পই যদি গড়তেই হয়, তবে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলুন।
আমার যে কাচামাল ‘কৃষি’ আছে, আমি সেটাকে পূজি করে শিল্প গড়ে তোলা অধিক বুদ্ধিমানের কাজ নয়কি ?
আমার কৃষিও ধ্বংস হলো না, আবার আমার শিল্পও গড়ে উঠলো।
কিন্তু সেগুলো বাদ দিয়ে আমি লোহা লক্করের শিল্প গড়ে তুলতে যাবো, যদি সেটা না হয়, তার রিক্স কার ?
এছাড়া কৃষি থেকে শিল্পের দিকে প্রত্যাবর্তন করতে গেলে খাদ্যদ্রব্যের উপর যে ধাক্কা লাগবে সেটা সামাল দিবেন কিভাবে ? (ইতিমধ্যে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি শুরু হয়ে গেছে)
আজকে বলতেছেন, পেয়াজ না খেলে কি হয় ? আমি তো পেয়াজ খাই না।
কালকে তো বলবেন- ভাত না খেলে কি হয় ? আমিও তো ভাই খাই না।
কিন্তু আপনি যে স্যান্ডউইচ খান, সেটা তো বললেন না, আর পাবলিকের তো স্যান্ডইউচ খাওয়ার সক্ষমতা নেই।
সত্যিই বলতে বাংলাদেশের মানুষের তো একটাই দেশ
বাংলাদেশ।
তাদের তো ইউরোপ-আমেরিকা সেকেন্ড হোম নেই,
সেখানে ব্যবসা বাণিজ্যও নেই, যা আছে সব দেশে।
তাই বাংলাদেশের অর্থনীতি’র মূল গোড়া নিয়ে ‘যদি লাইগ্গা যায় টাইপের জুয়া’ খেলতে যান,
তখন তো আপনাদের মাথায় চিন্তা আসবে না, আসবে সাধারণ জনগণের মাথায়। কারণ তাদের তো যাওয়ার আর কোন যায়গা নেই।
তাই দেশ চালকদের বলছি, বাংলাদেশ নিয়ে জুয়া খেলা বাদ দিন।
বাংলাদেশের অর্থনীতি মূল গোড়া শেষ করে বিদেশীদের দিয়ে কলকারখানা বানিয়ে,
তারপর তারা বাংলাদেশের মানুষকে ‘সেভ’ করবে এই চিন্তা শুধু যারা দলগতভাবে ড্রাংক তারা করতে পারে, জাতিগত হিসেবে বাংলাদেশীরা ড্রাংক না, তাই আমরা তা করতে পারি না।
বাংলাদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী্। এন.সি-৬৫
Related image
এই ভিডিওটা গত ফেব্রুয়ারী মাসের,
বাংলাদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথাগুলো খুব মনযোগ দিয়ে খেয়াল করুন-
সে বলছে- আগামী ২০ বছরে দেশের উত্তর সাইডে ইন্ডাস্ট্রিলাইজেশন হবে,
এর জন্য প্রয়োজন ৫০ বছর ২টি জিনিস নিরবিচ্ছিন্ন থাকা,
একটা এনার্জি (তেল-গ্যাস), অন্যটি পাওয়ার (বিদ্যুৎ)।
অর্থাৎ ৫০ বছর বাংলাদেশে তেল-গ্যাস বা বিদ্যুতের কোন সমস্যা হবে না,
এটার শিওরিটি দিলে তখন বিদেশী বিনিয়োগকারীরা আসবে।
এবার আসুন খরচের ক্ষেত্রে-
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে ৬ বছরে তেল-গ্যাসের জন্য খরচ করতে হবে ৪০ বিলিয়ন ডলার বা সাড়ে ৩ লক্ষ কোটি টাকা। এবং বিদ্যুতে ২০ বছরে খরচ করতে হবে ৭০ বিলিয়ন ডলার বা ৬ লক্ষ কোটি টাকা।
এরপর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে এই টাকাগুলো কোথা থেকে আসবে ?
আপনাদের এই টাকা খরচ করতে হবে । (https://bit.ly/2CNAHeu)
কথা হচ্ছে, দেশী ব্যবসায়ীরা টাকা পাবে কোথায় ?
গায়েব থেকে তো টাকা আসে না,
জনগণের পকেট থেকেই ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের ।
এখন সেই উপরি টাকা ইনকাম করার জন্য অবশ্যই ব্যবসায়ীদের জনগনের গলায় বেশি করে ছুরি চালাতে হবে, আর সরকারও অদৃশ্য সিন্ডিকেটের দোহাই দিয়ে তার পছন্দসই ব্যবসায়ীদের সেই ছুরি চালানোর সুযোগ করে দিবে। কিন্তু জনগণের গলায় উচ্চ দ্রব্যমূল্যের ছুরি চালালে জনগণ কতদিন বাচবে সেটাই দেখার বিষয়।
আলোচ্য ভিডিওতে তো শুধু বিদেশীদের জন্য পাওয়ার আর এনার্জি সেক্টরে ইনভেস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু এ দুটি বিষয় ছাড়াও বিদেশীরা আসবে বলে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে (ফ্লাইওভার, মেট্রোরেল, সেতু, রাস্তা, সমুদ্রবন্দর, বিমানবন্দর, ট্যানেল) ও পর্যটন সেক্টরে আরো কয়েক গুন বেশি খরচ করা হচ্ছে। এতে সরকারীভাবে বিভিন্ন উপায়ে (ট্যাক্স, ফি, মাসুল) যেমন জনগণের টাকা চোষা হচ্ছে, অপরদিকে বেসরকারী সেক্টরের মাধ্যমে দিয়েও জনগণকে চুষে নেয়া হচ্ছে।
কথা হলো-
এই যে জনচোষণ, এতে জনগণের লাভ-ক্ষতি কি ?
জনগণের লাভ হচ্ছে, বিদেশীদের জন্য সুন্দর বাগান বানিয়ে রাখার পর তারা যদি সেটা দেখে খুশি হয়, তবে তারা হয়ত বাংলাদেশে বিভিন্ন কলকারখানা করবে। এবং তাদের সেই কলকারাখানায় ভুখা-নাঙ্গা বাংলাদেশীদের চাকুরী দিয়ে ধন্য করবে।
আর জনগণের ক্ষতি হচ্ছে, বিদেশীরা কতদিন পর বাংলাদেশে কলকারাখানা গড়ে বাংলাদেশীদের চাকুরী দিবে তার কোন নিদ্দিষ্ট সময়সীমা নেই। ১০ বছরও হতে পারে, ২০ বছরও হতে পারে। কিন্তু তারা আসার আগ পর্যন্ত তাদের জন্য বাগান সাজিয়ে রাখতে যে খরচ হবে, সেটা জনগণকেই বহন করতে হবে। কিন্তু সেই খরচ যোগাতে বাংলাদেশে যদি দুই-চারটা দুর্ভিক্ষ বেধে যায়, তবে মুখ বুঝে তা সহ্য করা ছাড়া উপায় থাকবে না।
শুধু একটা কথাই বলবো-
কর্পোরেটোক্রেসি’র ফাঁদে পড়েছে বাংলাদেশ।
বাঁচাতে হলে শ্লোগান তুলুন- “উন্নয়ন চাই না, খরচ কমান”।