পদ্মা সেতুর জন্য নাকি মানুষের মাথা ও রক্ত লাগবে। এন.সি- ২৮৬
পদ্মা সেতুর জন্য নাকি মানুষের মাথা ও রক্ত লাগবে।
Image result for স্প্রিং
গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা খবর দেখছি, পদ্মা সেতুর জন্য নাকি মানুষের মাথা ও রক্ত লাগবে।
এ খবরটি উৎস ও সত্যতা আমি যাচাই করতে পারি নাই।
তবে এটা ঠিক, ২০১৫ সালে পদ্মা সেতুর যখন কাজ শুরু হয়, তখন নদীতে গরুর রক্ত ফেলে এবং গরুর মাথা নদীর পাশে রেখে পদ্মা সেতুর কাজ শুরু করেছিলো চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
এ সম্পর্কে বিডিনিউজ২৪ এ আসা খরবটি দেখুন-
“নদীতে ‘রক্ত ঢেলে’ শুরু পদ্মা সেতুর ভিত্তিস্থাপন
নদীতে পশুর রক্ত ঢেলে ভিত্তি স্থাপন কাজের উদ্বোধন করেছে পদ্মা সেতুর দায়িত্ব পাওয়া চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। তাদের বিশ্বাস, বড় কাজের শুরুতে পশু উৎসর্গের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়, এড়ানো যায় বড় দুর্ঘটনা। রোববার সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় মূল সেতুর পরীক্ষামূলক ভিত্তি স্থাপনের সময় নদীতে গরু ও খাসির রক্ত ঢালতে দেখা যায় চাইনিজ ওই প্রতিষ্ঠানের কর্মীদের। ভাসিয়ে দেওয়া হয় কয়েকটি মুরগিও।
গত বছর পদ্মায় মূল সেতু তৈরির দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
সেতু তৈরির এ মহাযজ্ঞ শুরুর পর প্রকল্পে চীনের প্রায় ১৫০ জন প্রকৌশলী এবং ৩৫০ জন কর্মী অংশ নিয়েছে।
কর্মরত এসব চীনা নাগরিকরা তাদের প্রথাগত বিশ্বাস ও রীতি অনুযায়ী রোববার দুটি কালো ষাড়, দুটি খাসি এবং দুটি মোরগ পদ্মা তীরে জবাই করে। পরে পশুর রক্ত ঢেলে দেওয়া হয় পদ্মায়।
এছাড়া ষাড়ের সামনের দুটি পা এবং জবাই করা দুটি মুরগিও তারা ভাসিয়ে দেন। অবশ্য অবশিষ্ট মাংস প্রকল্পে কর্মরত চীনাদের মাঝে বিতরণ করা হয়।
পশু উৎসর্গের পর ভিত্তি স্থাপন (অ্যাংকর পাইল) কাজের চারিদিকে একেরপর এক আতশবাজি ফুটতে দেখা যায়। এতে অংশ নেন প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সবাই।
প্রকল্পের কাজে সংশ্লিষ্ট এক বাংলাদেশি প্রকৌশলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা চীনাদের প্রচলিত রীতি ও বিশ্বাস। তারা বিশ্বাস করেন বড় কোন কাজের শুরুতে এই পশু উৎসর্গ করলে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়। আর এটি কাজে দুর্ঘটনা রোধ করে সফলতা নিয়ে আসবে।”
চীনা কোম্পানিটি তাদের প্রকৌশলী ও কর্মীদের আগ্রহে এ রীতি পালনে অর্থায়ন করেছে বলে জানান তিনি।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা চীনাদের নিজস্ব রীতি।” (https://bit.ly/30qJblv)
খবরের মাধ্যমে জানা গেলো, গরু, ছাগল ও মুরগীর রক্ত উৎসর্গ করেই চাইনিজরা পদ্মা সেতুর কাজ শুরেু করেছিলো। তবে আমি বেশ কয়েক বছর আগে, ব্যক্তিগতভাবে শরীয়তপুর জেলার কিছু কিছু লোকের সাথে কথা বলে জানাতে পেরেছিলাম, তাদের বক্তব্য হলো- ``উপর দিয়ে গরু-খাসী-মুরগী জবাই করছে, কিন্তু চাইনিজরা মানুষও জবাই করে রক্ত দিছে, পিলারের নিচে বাচ্চা পুতে আসছে।“
এটা অনেক আগের কথা। তাদের মুখের শোনা কথা। যদিও তাদের এই বক্তব্যের পক্ষে আমি কোন নির্ভরযোগ্য রেফারেন্স পাই নাই।
তবে এটা ঠিক- চীনা, জাপানি, ইহুদী, হিন্দু, ইউরোপীয়ান খ্রিস্টানদের মধ্যে কোন কন্সট্র্যাকশনের কাজের জন্য মানুষ বলী দেয়ার রীতি প্রচলিত ছিলো। অনেকে দাবী করে লন্ডন ব্রীজ বানানোর সময় বহু মানুষকে বলী দেয়া হয়। জাপানিদের মধ্যে এই রীতি বেশ সমাদ্রিত। তারা একে বলে ‘হিতোবাসিরা’ । হিতোবাসিরা অর্থ মানব স্তম্ভ। এই রীতি অনুযায়ী জাপানিরা কোন স্থাপনা (বাড়ি, সেতু, ব্রীজ, বাধ) তৈরীর সময় নরবলি দেয়, তাদের বিশ্বাস এর মাধ্যমে স্রষ্টা ঐ স্থাপনার স্থায়িত্ব দান করে। তাদের বহু প্রাচীন স্থাপনা হিতোবাসিরা বা নরবলি দেয়ার প্রমান পাওয়া যায়।
(হিতোবাসিরা সম্পর্কে জানাতে- ক) https://bit.ly/2S3MJqU, খ) https://bit.ly/2xEGYq5, গ) https://bit.ly/2xA4zbp)
তবে আন্তর্জাতক রাজনীতির দৃষ্টিকোন থেকে বর্তমানে মার্কিন-জাপানি ব্লকের একটি মহল বাংলাদেশে বিভিন্ন চীনা স্থাপনার বিরোধীতা করতেছে, হতে পারে এটি তাদের ছড়িয়ে দেয়া গুজব। তবে এটাও অস্বীকার করা যাবে না যে, চীন, জাপান বা ইউরোপীরদের মধ্যে ‘হিতোবাসিরা’ বা স্থাপনা তৈরীতে মানুষ বলী’ দেয়ার সংস্কৃতি কখন ছিলো না বা বর্তমানেও নেই।
 এ ভিডিওটা বাংলাদেশের মানুষের দেখা দরকার। বাংলাদেশের মানুষ ভারতের চিকিৎসা বলতে পাগল। এন.সি- ২৮৫
এ ভিডিওটা বাংলাদেশের মানুষের দেখা দরকার। বাংলাদেশের মানুষ ভারতের চিকিৎসা বলতে পাগল
Image result for স্প্রিং
এ ভিডিওটা বাংলাদেশের মানুষের দেখা দরকার। বাংলাদেশের মানুষ ভারতের চিকিৎসা বলতে পাগল। কিন্তু ভারতের হাসপাতালগুলোতে আসলে কি হয় এটা এ ভিডিওতে কিছুটা হলেও বুঝতে পারবেন। বাংলাদেশে কোন হাসপাতালে ডাক্তার না থাকলে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, রোগী মারা গেলে আন্দোলন করতে পারবেন। কিন্তু ভারতে গিয়ে এমন কোন ঘটনা ঘটলে, আপনার কিছুই করার থাকবে না। মুখ বুঝে সব সহ্য করে বাংলাদেশে ফেরত আসতে হবে।
ভারতীয়রা কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানে, এজন্য বলিউডের ‘গব্বর ইজ ব্যাক’ মুভিতে অক্ষয় কুমার বুঝিয়ে দিয়েছে কিভাবে ভারতীয় হাসপাতালগুলো প্রকৃত অবস্থা কি ? মৃতমানুষকে আইসিইউতে রেখে তারা কিভাবে মোটা টাকা কামাই করে (https://bit.ly/2S4RxvY)।
তবে ভারতীয়রা বুঝলেও বাংলাদেশীরা কিন্তু বুঝে না। বাংলাদেশীরা ভারতের চিকিৎসা বলতে পাগল। এক হিসেবে দেখা যায়, ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে বৈধ পথে গিয়ে চিকিৎসা করিয়েছে ৭ লক্ষ রোগী। রোগী প্রতি যদি গড়ে ১ লক্ষ টাকা খরচ করে তবে মোট খরচ হবে ৭ হাজার কোটি, যদি গড়ে ২ লক্ষ খরচ করে তবে মোট হবে ১৪ হাজার কোটি, আর ৩ লক্ষ টাকা খরচ করলে হবে ২১ হাজার কোটি টাকা, যা বাংলাদেশে চলতি বছরের স্বাস্থ্য খাতে বাৎসরিক বাজেটের থেকেও বেশি। ২০১৬ সালের বৈধ পথের অবস্থা যদি এমন হয়, তবে ২০১৯ সালে বৈধ ও অবৈধ পথের হিসেবটা কত বড় হবে ?
বাংলাদেশের রোগীরা কেন ভারতে চিকিৎসা নিতে যায় ?
এর উত্তর যদি নিরপেক্ষভাবে দেই, তবে বলবো- বাংলাদেশীদের ডাক্তারদের ব্যবহার। বাংলাদেশী ডাক্তারদের চিকিৎসা কখনই খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে আমার কাছে অধিকতর ভালো মনে হয়। কিন্তু ডাক্তারের ব্যবহার রোগীকে ‘অধিকাংশে’ সুস্থ্য করে দিতে পারে, এই তত্ত্বে মনে হয় বাংলাদেশের অধিকাংশ ডাক্তার বিশ্বাসী নয়। তাদের ব্যবহারের কারণে অনেক রোগী আস্থা হারিয়ে ফেলে এবং বিদেশে চিকিৎসার দিকে ঝুঁকে।
এক্ষেত্রে বাংলাদেশী ডাক্তারদের যদি চিকিৎসাবিদ্যার পাশাপাশি আলাদা করে কাস্টমার সার্ভিস ট্রেনিং দেয়া যেতো, তবে বাংলাদেশের চিকিৎসা সেক্টরের প্রতি রোগীদের আস্থা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব ছিলো। পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রীদেরও সচেতন হতে হবে, তারা কিছু হলেই দেশের ডাক্তারদের ফেলে বিদেশের ডাক্তারদের শরনাপন্ন হন, এতে গণমানুষের কাছে মেসেজ যায়- “দেশের কর্তাব্যক্তিরা যদি দেশের স্বাস্থ্যসেবার প্রতি আস্থা না রাখতে পারে, তবে সাধারণ মানুষ আস্থা রাখবে কিভাবে ?”
আমার মনে হয়, কয়েকটি বিষয়ে একটু সচেতন হলেই, দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতো, এতে বিরাট অংকের টাকা দেশেই রাখা সম্ভব ছিলো, যা দেশের মানুষ ও অর্থনীতির জন্য অবশ্যই মঙ্গলজনক হতো।
একটা বিষয় মোটামুটি নিশ্চিত, দেশের অবস্থা আর ভালো না, বরং ক্রমান্বয়ে খারাপ হবে। এন.সি- ২৮৪
একটা বিষয় মোটামুটি নিশ্চিত, দেশের অবস্থা আর ভালো না, বরং ক্রমান্বয়ে খারাপ হবে।
Related image
একটা বিষয় মোটামুটি নিশ্চিত, দেশের অবস্থা আর ভালো না, বরং ক্রমান্বয়ে খারাপ হবে।
এর আগেও বিভিন্ন সময় দেশের অবস্থা খারাপ হয়েছিলো, কিন্তু এবারের সাথে কোন বারেরটা মিলবে না।
কারণ এবার দেশের উপর যেটা হচ্ছে, সেটা শত বছরের ইতিহাসে দেখা যায়নি।
আপনারা দেখেছেন, আমি প্রায় ২ বছর আগ থেকে সতর্ক করে আসছি,
কর্পোরেটোক্রেসি আসতেছে, সেটাই এখন বেশ তোড়জোড় করে শুরু হচ্ছে।
কর্পোরেটোক্রেসি যত বাড়বে, মানুষকে তত চেপে ধরা হবে, মানুষ তত মাথা খারাপ রোগীর মত চিৎকার করতে থাকবে।
মোটামুটি এবারের বাজেট পেশ করার পর বেশ শক্তিশালী অবস্থানে চলে এসেছে কর্পোরেটোক্রেসি।
সরকার তার আয় কুড়ানোর জন্য পাবলিককে গলা টিপে ধরবে, ট্যাক্স-ভ্যাট চড়াও করবে, সব কিছুর দাম বেড়ে যাবে, মানুষ হাসফাস করতে থাকবে।
আবার সেই বাজেটের বাড়তি আয়ের জন্য নেয়া বিদেশী ঋণদাতাদের শর্তগুলো পূরণ করার জন্য ফেলে দেয়া হবে দেশীয় বিভিন্ন খাত। যার ফলাফল হিসেবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ধানের দাম হ্রাস পেয়ে কৃষকের করুণ অবস্থা, জেলেদের মাছ ধরা আটকে রাখা, রিকশা চালকদের রিকশা চালনা বন্ধ করে দেয়া, পুরান ঢাকার মত ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে আঘাত হানা, মাঝিদের নৌকা চালনায় হস্তক্ষেপ করা, হকারদের তাড়িয়ে দেয়া, বস্তিতে আগুন দেয়া। সরকার যেহেতু বিশ্বব্যাংক, জাপানের সরকারী ফান্ড জাইকা, চীন, ভারত থেকে ঋণ নিয়েছে, সেক্ষেত্রে তাদের শর্তপূরণ করতে করতেই আমাদের সমাজের উপর আঘাত হানা হচ্ছে। এগুলোকে আমি বলছি সরকারী পৃষ্ঠপোষকতায় কর্পোরেটোক্রেসি।
আরেকটি হলো বহুজাতিক কর্পোরেট ষড়যন্ত্র, এটাও এক ধরনের কর্পোরেটোক্রেসি, যা বেসরকারী পর্যায়ে দানা বাধছে । এরা সরকারী পৃষ্ঠপোষকতা পায়নি। বিদেশী বহুজাতিকরা বাংলাদেশের উৎপাদন খাত কৌশলে শেষ করে তার স্থান দখল করতে চাইছে, এক্ষেত্রে তারা পাশে পাচ্ছে হাইকোর্টের বিভিন্ন বিচারককে। এর মধ্যে আছে ওয়াসার পানি নিয়ে ষড়যন্ত্র, পেছনে কাজ করছে বহুজাতিক ইউনিলিভার। আছে বাংলাদেশের ডেইরি শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র, পেছনে কাজ করছে বহুজাতিক অরলা ফুড বা ডানো। এরকম আরো বহু আছে। যেহেতু এই ষড়যন্ত্রগুলো বেসরকারিভাবে আগত, তাই সরকারের সাথে এর দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে, যার কারণে যারা এই ষড়যন্ত্রগুলো করছে, সরকার মাঝে মধ্যে তাদের বিরুদ্ধ বক্তব্য দিচ্ছে, যদিও বিদেশী লিঙ্ক থাকায় কঠোর কোন অবস্থায় যাচ্ছে না। সেটা ওয়াসার পানি নিয়ে মিজানুর রহমান হোক কিংবা দেশীয় দুধকে প্রশ্নবিদ্ধ করতে ঢাবির ফার্মেসী অনুষদের এক শিক্ষকের ল্যাব পরীক্ষা হোক।
কথা হলো- সরকারী ও বেসরকারী পর্যায়ে যে কপোরেটোক্রেসি চলতেছে এর বিরুদ্ধে প্রতিকার কি হবে ?
বর্তমানে একটি মহল সরকার বিরোধীতায় মাঠে আছে, সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা সমালোচনা করছে, আন্দোলন করছে। অনেকে ভাবছে তাদের সাথে মিলিয়ে সরকারের সমালোচনা ও বিরোধীতা করলেই আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে। আসলে এই গ্রুপটিকে নেতৃত্ব দিচ্ছে সম্রাজ্যবাদী ডেমোক্র্যাটিক ব্লক মেইনটেইন করা একটি গোষ্ঠী। এদের সাথে দেশীয় ডান-বাম এক হয়ে সরকারের বিরোধীতা করতেছে, সরকারের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ বলতে এখন শুধু এটাই দৃশ্যমান।
কিন্তু আমার এ্যানালাইসিস বলছে, এই বিরোধীতা বা আন্দোলন করে জনগণের খুব একটা লাভ হবে না।
বিশেষ করে এই আন্দোলনের বুদ্ধি ও নেতৃত্ব যখন সম্রাজ্যবাদী ডেমোক্র্যাটিক ব্লকের নিয়ন্ত্রণে।
তাই দিনে শেষে জনগণের কোন ফায়দা হবে না। বরং এর ফসলগুলো ডেমোক্রেটিক ব্লক গোষ্ঠীরাই নিয়ে পোটলায় ভরে নিয়ে যাবে।
বিশেষ করে যে খারাপ সময় আসতেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের ডেমোক্র্যাটিক ব্লক সদস্যদের পলিসিগত কোন সমস্যা নাই, বরং অনেক স্বার্থ জড়িত আছে। তাই তাদের অধিনে সরকারবিরোধী আন্দোলন বা সমালোচনা করে আসলে দিন শেষে আসল সমস্যা সমাধানে জনগণের ভাগ্য খাতায় কিছু যোগ হবে না, বরং পণ্ড শ্রম হবে।
আমার অ্যানালাইসিস বলছে, এই যে দেশে বিরাট সমস্যা (যা সম্পূর্ণ নতুন) আসন্ন, কিন্তু এর প্রতিরোধে জনগণের কোন প্রস্তুতি নেই।
কর্পোরেটোক্রেসির মত অত্যাধুনিক ষড়যন্ত্র রূখতে নতুন কোন পলিসি নেই, নতুন কোন বুদ্ধিবৃত্তিক কার্যক্রম নেই। সবাই চলমান সিস্টেমের পক্ষে চলতে অভ্যস্ত। কিন্তু কর্পোরেটোক্রেসি রুখে দিতে নতুন একটা সিস্টেমের উত্থান দরকার তার কোন উদ্যোগও নেই। আবার আমরা মিডিয়ায় যে সব নেতা ও গোষ্ঠী প্রধানদের দেখছি, তারাও যে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কিছু করতে পারবে, সেটাও আমার মনে হয় না। কারণ অধিকাংশ বিষয়টি জানেই না বুঝেও না। তাদের যদি জানানোও যায়, তবে নতুন করে রিসার্চ করে একটা পাল্টা পলিসি দাড় করানোর মত বুদ্ধিবৃত্তিক কার্যক্রমও তাদের নেই।
আমার কাছে মনে হচ্ছে, ২০০ বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর দেশে যে ধরনের একটি সমস্যা তৈরী হয়েছিলো, মানে দেশের ধনীরা দরিদ্র হয়ে গেছিলো আর দরিদ্ররা দুর্ভিক্ষে হাড্ডিসার হয়ে মারা গেছিলো, সেই সময়টা ২০০ বছর পর আবার নতুন করে ফেরত আসতেছে। ফেরত আসতেছে আরো স্ম্যার্ট ও কৌশলী হয়ে। জনগণের একটা পক্ষ (জনগণের ব্লক) যদি নতুন পলিসি দিয়ে সেই পরিস্থিতি সামাল না দিতে পারে, তবে সবাইকে ২০০ বছরের পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তি দেখার জন্য আবার প্রস্তুত থাকতে হবে।
গতকাল সংসদে দাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, “বাংলাদেশের শাসনব্যবস্থা ২০৪১ সাল নাগাদ বিকেন্দ্রীকরণ করা হবে”। এন.সি-২৮৩
Related image
গতকাল সংসদে দাড়িয়ে মাননীয় 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, “বাংলাদেশের শাসনব্যবস্থা ২০৪১ সাল নাগাদ বিকেন্দ্রীকরণ করা হবে”।

গতকাল সংসদে দাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, “বাংলাদেশের শাসনব্যবস্থা ২০৪১ সাল নাগাদ বিকেন্দ্রীকরণ করা হবে”।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেছিলো, “আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে পারলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে। কেন্দ্রের হাতে শুধু পলিসি তৈরি, মনিটরিং ও বাজেট বরাদ্দের দায়িত্ব থাকবে। বাকি সব ক্ষমতা স্তরে স্তরে ছেড়ে দেওয়া হবে। ” (দৈনিক আমাদের সময়, ২৭ আগস্ট, ২০১৩)
তারমানে ২০১৩ সালে বলেছিলেন, আবারও ক্ষমতায় গেলে (২০১৪তে গিয়েছেন) ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবেন, কিন্তু ২০১৯ ফের সরকার গঠন করে বলতেছেন, ২০৪১ সালের মধ্যে বাস্তবায়ন করবেন।
২০৪১ সালে স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসকের হাতে যদি আর্থিক ব্যয়ের ক্ষমতা যায়, তারপর তারা যদি সুষ্ঠু ব্যয় করে, এরপর গ্রামীন অর্থনীতির উন্নয়ন হবে, “দিল্লী হনুজ দূর অস্ত- দিল্লী এখনও অনেক দূর”।
২০৪১ সাল আসতে আরো ২২ বছর বাকি ! কিন্তু এরমধ্যে আপনার সাবেক অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছে, ২০২৪ সালের মধ্যে দেশ দরিদ্রমুক্ত হবে; এক মেয়র ঘোষণা দিয়েছে, রিকশা চালকরা যেন শহর ছেড়ে গ্রামে চলে যায়, আরেক মেয়র ঘোষণা দিয়েছে ‘ঢাকা হবে প্রাচ্যের সুইজারল্যান্ড’।
গ্রামগুলো উন্নয়ন করতে যদি ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, তবে ঐ গরীবগুলো কোথায় যাবে ? মাটির নিচে ??
গ্রামীন অর্থনীতি হচ্ছে কৃষি ভিত্তিক অর্থনীতি। কৃষির উন্নয়ন মানে গ্রামীন অর্থনীতির উন্নয়ন। কিন্তু বর্তমান সরকারের পলিসি হচ্ছে ‘এন্টি-কৃষি’। যার প্রমান প্রধানমন্ত্রীর বক্তব্য- আমরা কৃষি থেকে শিল্পের দিকে প্রত্যাবর্তন করতেছি। খোদ বর্তমান কৃ্ষিমন্ত্রীর বক্তব্য হলো- “ছেলেমেয়েরা শিক্ষা শেষে গ্রামের মাঠে গিয়ে আর কৃষি কাজ করবে না। তাদের জন্য চাকরি দরকার। সেই চাকরির জন্য শিল্প কারখানা করা দরকার। তাই বিদেশ থেকে গ্যাস আমদানি, গ্যাসের দাম বৃদ্ধি। ”
আমারা দেখেছি, বর্তমান সরকার নতুন করে ক্ষমতায় আসার আগে একটি শ্লোগান চালু করেছিলো- ‘গ্রাম হবে শহর’।
গ্রাম হবে শহর বলতে গ্রামে বিদ্যুৎ পৌছাবে আর সেই বিদ্যুতে গ্রামের লোকজন আরামসে ক্রিকেট খেলা দেখবে আইপিএল জুয়া ধরবে, ব্যস এতটুকু। আর হ্যা ! গ্রামে পাকা বাড়ি হবে, কিন্তু সেটা গ্রামীণ অর্থনীতি থেকে উপার্জিত অর্থে না, বাড়ির ছেলেপেলেরা বিদেশে গিয়ে গায়ে খেটে বাড়িতে টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে পাকা দালান উঠবে। গ্রাম তখন শহরের মত দেখাবে, ব্যস এতটুকুই, কিন্তু গ্রামের অর্থনীতির কোন উন্নয়ন হবে না।
কথা হলো, ২০৪১ সাল নাগাদ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করুন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এখনই দেশ বাচানোর জন্য হলেও অর্থনীতির বিকেন্দ্রীকরণ করা জরুরী। ঢাকা শহরে আর ইনভেস্ট না, এখন জেলা শহরগুলো উন্নত করুণ এবং জেলা-উপজেলা-ইউয়িন ও গ্রাম পর্যায়ে কিভাবে উৎপাদন খাতগুলো জাগিয়ে তোলা যায় সে চেষ্টা করুন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একটা বড় কারণ ছিলো- পশ্চিম পাকিস্তানে সব ইনভেস্ট, কিন্তু পূর্ব পাকিস্তান ফাঁকা। এখন হয়ে গেছে একই অবস্থা। ঢাকাকেন্দ্রীক সব উন্নয়ন, বাইরের জেলাগুলো ফাঁকা।
আপনারা নিজেরাই চিন্তা করুন, কোন বাবা যদি তার পরিবারের উন্নয়নের কথা চিন্তা করে, তবে আগে ঘরের আয় বাড়ায়, তারপর সেই বাড়তি টাকা দিয়ে ঘরের উন্নয়ন করে। অবশ্যই বাইরে থেকে ঋণ করে ঘরের ফার্নিচার গোছায় না। ঠিক একইভাবে ঢাকাকে সুইজ্যারল্যান্ড-পারিস বানাতে যেভাবে বিদেশ থেকে ঋণ আনতেছেন, এটা অস্বাভাবিক। আগে দেশের উন্নয়ন বাড়ান, উৎপাদনশীল খাত জাগিয়ে তুলে সেই অর্থ দিয়ে উন্নয়ন করেন। কিন্তু বাইরের ধার করা টাকা দিয়ে কি উন্নয়ন হয় ?
দেশের একক বা কোষ হলো ‘গ্রাম’, এজন্য সেই গ্রামের অর্থনীতি আগে বাড়ান। কিন্তু মূল একক বাদ দিয়ে বাইরে থেকে ঋণ এনে রাষ্ট্রের উন্নয়ন তো সম্ভবই নয়, বরং বাচিয়ে রাখাও সম্ভব নয়। বিষয়টি তুলনা করা যায়,মানুষের শরীরের সাথে। মানুষের শরীরের প্রতিটি কোষে বিপকীয় কার্যক্রমের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি হলো মানব শরীরের আসল চালিকা শক্তি। কিন্তু সেই বিপকীয় কার্যক্রম বন্ধ করে আপনি যদি বাইরে থেকে একটা মানুষের হাত-পা নেড়ে চালাতে চান, তবে ঐ মানুষটি কতক্ষণ বাচবে? কিছুক্ষণের মধ্যেই তো মানুষটা মারা যাবে।
তাই বাইরে প্যারিস-সুইজারল্যান্ড বাদ দিয়ে আগে অভ্যন্তরীণ উৎপাদন খাতগুলোর দিকে নজর দিন, সেগুলো শক্তিশালী করুন। দেশের মার্কেট পুরোপুরি চাহিদা পূরণ হয়ে গেলে প্রয়োজনে বাহিরে রফতানির জন্য উৎপাদকদের সরকারীভাবে সাহায্য করুন। দেশে যা উৎপাদন হয় তা বিদেশ থেকে আমদানি করা বন্ধ করুন, মোটা ট্যাক্স ধার্য করুন। নয়ত দেশ বাচানো কঠিন হয়ে যাচ্ছে।
আমরা জানি, আওয়ামীলীগ এক সময় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। বাকশাল শব্দের অর্থ কিন্তু খারাপ না। বাকশাল রাশিয়ান টার্ম দেখে মার্কিনী গণতন্ত্রপন্থীরা তার বিরোধীতা করে, বাকশালকে একটা গালি হিসেবে প্রচার করে। আসলে বাকশাল অর্থ “বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ”। বর্তমান আওয়ামীলীগের যে পলিসি তাতে আওয়ামীলীগ কৃষক ও শ্রমিকদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বাকশাল এর ‘ক’ আর ‘শা’টা গায়েব হয়ে গেছে শুধু ‘বাল’টা রয়ে গেছে। তাই শেখ হাসিনাকে বলবো, প্রয়োজনে বাকশালী হোন,সমস্যা নাই। কিন্তু দয়া করে শুধু ‘বাল’ হইয়েন না, তাহলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শেষ হয়ে যাবে।
আজকে দৈনিক প্রথম আলোর শ্লোগান- “শিশুকে ধর্ষকের বিরুদ্ধে লড়াইটা শেখাতে হবে”। এন.সি- ২৮২
আজকে দৈনিক প্রথম আলোর শ্লোগান- “শিশুকে ধর্ষকের বিরুদ্ধে লড়াইটা 
শেখাতে হবে”

Related image
আজকে দৈনিক প্রথম আলোর শ্লোগান- “শিশুকে ধর্ষকের বিরুদ্ধে লড়াইটা শেখাতে হবে”
কেন ভাই, আমার শিশুকে আগে কেন ধর্ষকের বিরুদ্ধে লড়াই শেখাবো, তার আগে আমার শিশু যেন ধর্ষকের কাছে না যায়, সেই ব্যবস্থা করি। আর সমাজের সদস্য হিসেবে সমাজের কোন মানুষ যেন ধর্ষক না হয়ে উঠতে পারে, সে ব্যবস্থা আগে করি। আমি প্রাপ্ত বয়স্ক, বোধ জ্ঞান সম্পন্ন, আমি আমার দিক থেকে আগে আগ্রগামী হই, সর্বোচ্চ চেষ্টা করি। এরপর না হয় আমার শিশুকে ধর্ষক বা নিপীড়ক সম্পর্কে জানানো যেতে পারে এবং অবশ্যই সেটা লাস্ট স্টেজ।
আমি শিশু নিপীড়কের বিরুদ্ধে শিশুকে শিক্ষা দেয়ার বিরুদ্ধে নই, কিন্তু এগুলোর মধ্যে অনেক রিক্সও আছে। যদি নিপীড়নের সময় একজন শিশু নিপীড়কের বিরুদ্ধে অধিক রিয়্যাক্ট করে বসে, তখন নিপীড়ক ঐ শিশুকে হত্যাও করতে পারে। একইভাবে আমরা শিক্ষাচ্ছি, একজন নারী যেন ধর্ষকের বিরুদ্ধে লড়াই করে, প্রতিবাদ করে। আমরা এটাকেই বেশি উৎসাহিত করছি। অবশ্যই একজন নারীর নিপীড়কের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কিন্তু এতে ঐ নিপীড়কের দ্বারা নারী জীবনহানী বৃদ্ধির সম্ভবনা বৃদ্ধি পাবে।
এজন্য আমি বলছি, আমাদের যেসব মিডিয়া আছে, সেগুলো মূল সমাধান রেখে লাস্ট স্টেজের সমাধান নিয়ে আগে আলোচনা শুরু করেছে। মুসলমানদের ইতিহাসে পাওয়া যায়, তাদের পুরুষরা যখন যুদ্ধে যেতো, বছরের পর পর ফিরতো না, স্ত্রীরা বছরের পর বছর স্বামীর জন্য অপেক্ষা করতো। এখানে একটা নৈতিক শিক্ষা অদৃশ্যভাবে কাজ করতো, যা ঐ নারীকে নৈতিক অবক্ষয়সূচক কাজ থেকে দূরে রাখতো। অপরদিকে ইউরোপীদের ইতিহাসে পাওয়ায়, ইউরোপীয় পুরুষরা যখন যুদ্ধে যেতো, তখন তাদের স্ত্রীদের এক ধরনের ধাতব প্যান্ট পরিয়ে যেতো, যেন সে অন্য কোন পুরুষের সাথে মিলিত না হতে পারে। যদি খুব শিঘ্রই পুরুষটি ফেরত আসতো তবে সমস্যা ছিলো না, কিন্তু যদি দেরি করতো, তবে ঐ নারীর শরীরে পচন ধরে নারীটি মারা যেতো। তাই বলছি ধর্মীয় নৈতিকতা চর্চা বৃদ্ধিতে যে অদৃশ্যভাবে সংরক্ষণ হয়, সেটা হাজার আইন-নিয়ম-কানুন আর লড়াই যুদ্ধ দিয়েও হয় না।
মূল কথা হলো, আমাদের সমাজে যারা বুদ্ধিদাতা সেজে আছে, তারা কোন বিশেষ কারণ বশতঃ সমস্যার মূল সমাধান চাইছে না, দূরবর্তী ছোট কোন সমাধানের দিকে নিয়ে যেতে চাইছে।
একটি বিষয় উল্লেখ করার মত, আমরা দেখছি হঠাৎ করে শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে।
যদি ধরে নেই সমাজে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে, তবে একটাও ক্যালকুলেশন করে নিতে হবে,
সমাজে নতুন করে নিশ্চয়ই এমন কিছু প্রবেশ করেছে, যার দরুণ শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে।
এই ‘নতুন জিনিস’টা কি সেটা খুজে বের করা দরকার আগে।
শিশু ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় পেছনে কিছু কিছু কারণ, অনেকে আগেই ধরতে পেরেছেন, যেমন-
১) পর্নোগ্রাফী
২) মিডিয়ায় যৌন চুলকানি তৈরী করে এমন নাটক/ওয়েব সিরিজ তৈরী,
৩) সমাজে বিয়ে কঠিন হয়ে যাওয়া
৪) মেয়ে শিশুদের পুরুষ শিক্ষক দিয়ে পড়ানো,
৫) মেয়ে শিশুকে পুরুষ গৃহপরিচালক দিয়ে দেখাশোনা করা।
এছাড়া আরো কিছু কারণ চিহ্নিত করা যেতে পারে-
ক) মিডিয়াতে ছোট বাচ্চাদের দিয়ে বড়দের নাটক/গান তৈরী করা।
খ) ছোট বাচ্চাদের বিদেশী অপসংষ্কৃতির অনুসারে্ উচ্ছৃঙ্খল পোষাক পড়ানো। পাশ্ববর্তী দেশের সাজগোজ দেখে বাচ্চার উপর তা অ্যাপ্লাই করা।
গ) ভারতীয় মিডিয়ায় প্রচার করা ক্রাইম পেট্রল কিংবা বাংলাদেশের রেডিওগুলোতে প্রচার করা অপরাধীদের নিজ মুখে জীবন কাহিনী মানুষকে অপরাধের দিকে ধাবিত করতে পারে।
ঘ) আর্থিক অসংগতি বৃদ্ধি পাওয়া। অনেক পুরুষ আর্থিক সমস্যার কারণে স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে আসেন, শহরে একা মেসে থাকেন। যদি শহরগুলোতে খরচ কম হতো, স্বামীরা স্ত্রীদের কাছে রাখতে পারতো, তবে এ ধরনের সমস্যা অনেক হ্রাস করা সম্ভব ছিলো বলে মনে হয়।
এ ধরনের নতুন নতুন কি সমস্যা সমাজে বাড়তেছে, যার দরুণ হয়ত সমাজে শিশু ধর্ষণ বাড়তে পারে, সেগুলো চিহ্নিত করে বন্ধ করা উচিত। আগে আমাদের নিয়ন্ত্রণের মধ্যেগুলোকে দমন করি, পরে না হয় শিশুকে শিক্ষা দেয়া যাবে।
আমি কিছুদিন আগে বলেছি, দেশে অর্থনৈতিকভাবে একটা চরম খারাপ অবস্থা আসতেছে,। এন.সি- ২৮১
আমি কিছুদিন আগে বলেছি, দেশে অর্থনৈতিকভাবে একটা চরম খারাপ অবস্থা আসতেছে,
Related image
আমি কিছুদিন আগে বলেছি, দেশে অর্থনৈতিকভাবে একটা চরম খারাপ অবস্থা আসতেছে,
এই খারাপ অবস্থা আসার একটা বড় কারণ হলো দেশের উৎপাদনশীল খাতগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
দেশের উৎপাদন খাতের ৯৯% হলো আবার বেসরকারি খাতে।
আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন, অধিকাংশ প্রতিষ্ঠান এখন খুড়িয়ে খুড়িয়ে চলতেছে। একটা বড় অংশ বন্ধ হওয়ার আশঙ্কায়। অনেকগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রকাশ করতেছে না। যে কয়টা বেঁচে আছে, তারা লাভ কি জিনিস ভুলে গেছে, কোন মতে খেয়ে পড়ে বেচে থাকা এখন তাদের লক্ষ্য।
বাংলাদেশে ব্যবসায়ীক অবস্থা কতটা খারাপ সেটা বোঝার জন্য আন্তর্জাতিক ডুয়িং বিজনেস ইনডেক্সে বাংলাদেশের র‌্যাংকিং দেখলে বোঝা যায়। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৫টা দেশের মধ্যে ১৭৬ তম। যে উগান্ডাকে নিয়ে আমরা ফেসবুকে হরহামেশা ব্যঙ্গ করি তার অবস্থানও বাংলাদেশ থেকে অনেক উপরে ১২৭ তম, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানও আমাদের উপরে ১৬৭ তম, ইরাক ১৭১ তম, ক্রিকেট যাকে আমরা করুণার পাত্র হিসেবে দেখি সেই জিম্বাবুয়ে ১৫৫তম, যার বিরুদ্ধে আমাদের চেতনা জাগ্রত হয় সেই পাকিস্তান ১৩৬ তম, যে দল ক্রিকেটে হারলে বাংলাদেশে ঈদের আনন্দ লাগে সেই ভারত ৭৭ তম। বাংলাদেশের সাথে নিচের সারিতে আছে, যুদ্ধ চলমান কঙ্গো, সিরিয়া, চাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান, লিবিয়া, ইয়েমেন। তারমানে কোন দেশে যুদ্ধ চলমান হলে ব্যবসায়ীক পরিস্থিতি যেমন হয়, বর্তমানে বাংলাদেশে তেমন ব্যবসায়ীক পরিস্থিতি বিরাজ করতেছে। (https://www.doingbusiness.org/en/rankings)
কেউ যদি বলে, একটি দেশ উন্নত এটা কিভাবে নির্ণয় করা যায়, তবে বলবো, সেই দেশটির উৎপাদন খাত ও বেসরকারি খাতগুলো যদি শক্তিশালী হয়, সেটাই উন্নতির প্রমাণ। যেমন বর্তমানে শক্তিশালী অবস্থায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র, নিঃসন্দেহে দেশটিতে প্রাইভেট সেক্টর মারাত্মক শাক্তিশালী, ব্যবসায় ইনডেক্স ৮ম। যে যাই বলুক, বিশ্বের বড় বড় সম্রাজ্যবাদী কর্পোরেটরা মার্কিন নাগরিক এবং সেই ব্যবসার জোরে তারা বিশ্বে কর্তৃত্ব করতেছে। আমি এ কথাগুলো ফেসবুকে বলতেছি, কারণ আমাদের যে তরুণ প্রজন্ম ফেসবুক চালায় এদের দিয়ে আমরা পরিবর্তনের আশা খুজে পাই। কিন্তু এ প্রজন্মটা জানেই না, একটা দেশ কিভাবে উন্নতি হয়। এর পেছনে অবশ্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়েছে কিভাবে চাকুরী করতে হয়। কিন্তু ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে শিখায়নি। যদিও চাকুরী করতে হচ্ছে কোন ব্যবসায়ীর আন্ডারে, কিন্তু চাকুরীর মানসিকতা না থাকায় উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আমাদের ভালোবাসাও জন্ম নেয় না। অধিকাংশ তরুণ প্রজন্ম ব্যবসায়ী বিদ্বেষী, ব্যবসায়ীদের খারাপ, অসৎ হিসেবে চিনে। তাই ব্যবসায়ীরা বিপদে পড়লে তাদের গায়ে লাগে না, বরং খুশি হয়। কিন্তু তারা এটা জানেইনা, বাংলাদেশের উৎপাদন খাতের ৯৯% প্রাইভেট সেক্টরে, সেখানেই হয়ত অধিকাংশের চাকুরী নিতে হবে। সেই সেক্টরে সমস্যা হলে সবারই সমস্যা। এর পেছনেও কারণ আছে, তরুণ শিক্ষিত প্রজন্মের মাথায় ঢুকায় দেয়া হইছে বিসিএস। লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম ভাবতেছে সবাই বিসিএস চান্স পেয়ে সরকারি চাকুরীজীবী হবে, তাই বেসরকারী সেক্টর গোল্লায় যাক, তাতে কার কি ? কিন্তু তারা ভুলে যায় প্রতি বছর মাত্র ২ হাজার ছেলে বিসিএস এ চান্স পাবে, বাকিদের নির্ভর করতে হবে বেসরকারী খাতের উপরেই। তাই বেসরকারী সেক্টর খারাপ মানে তাদের চাকুরীর সেক্টর খারাপ।
বিষয়টি আমি আলোচনা করতেছি, কারণ অনেকে জিজ্ঞেস করছে, “ভাই আপনি বলতেছেন দেশে সমস্যা আসতেছে, কিন্তু সমাধান তো বললেন না। ” তাদের জন্যই আমি এ পোস্ট তৈরী করেছি।
এই যে দেশ একটা কঠিন অবস্থার সম্মুখিন হয়েছে, এর পেছনে অনেককে আমরা দোষারোপ করতে পারি, কিন্তু এর পেছনে আমাদের নিজেদের ভুল ও মানসিকতাকে আমরা কখন দোষ দেই না। আমরা সবাই ব্যক্তি স্বার্থ বুঝি, ব্যক্তি স্বার্থ উপকৃত হলেই আমরা শান্তিতে থাকি, যাক না আমার পাশের ভাইটি মরে, তাতে আমার কি? আমি তো লাভবান হয়েছি, এ ধরনের স্বার্থপর মানসিকতা আমাদের শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
মূলত: বাংলাদেশের প্রাইভেট সেক্টরে এই যে বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে, এর পেছনে মূল কারণ হলো সুদ। ‘সুদ’ কে তুলনা করা যায় একটা এটম বোমের সাথে। এটম বোম যেমন বিষ্ফোরিত হলে সবকিছু ধ্বংস করে দেয়, ঠিক তেমন সুদ কোন এলাকায় ঢুকলে এক সময় তা ফুলে ফেপে উঠতে উঠতে বিষ্ফোরিত হবেই, সেটা আজ অথবা কাল। আর বিষ্ফোরিত হলে সবাইকে নিয়েই শেষ ।
বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ হলেও এখানে সুদের পরিমাণ এতটা উচ্চ, যা কোন অমুসলিম দেশেও সাধারণত দেখা যায় না। বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলোতে সুদের হার ১৬ পর্যন্ত হয়। সেখানে আমেরিকাতে (কমার্শিয়াল) সুদের হার ৪% এর মত। এর পেছনে ব্যাংকগুলোর দাবী, তারা গ্রাহকদের কাছ থেকে উচ্চহারে সুদ দিয়ে আমানত গ্রহণ করে। আমি ব্যক্তিগতভাবে অনেক প্রকাশ্য প্র্যাকটিসিং মুসলমানের সাথে কথা বলে দেখছি, সে অনেক ধর্ম-কর্ম করে, কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে সে ছাড় দিতে রাজি নয়। সুদ সে খাবেই। এমনকি সে যে সুদ খাচ্ছে, তার স্বপক্ষেও সে কোরআন-হাদীসের দলিল রেডি রাখে অলটাইম।
আমরা মুখে বলতেছি কর্পোরেটোক্রেসি আসতেছে, কেন আসতেছে ? আমাদের দেশী কর্পোরেটরা যায়গা খালি করে দিতেছে বলেই বিদেশী কর্পোরেটরা আসতেছে। ওদের দেশের কর্পোরেট ব্যবসায়ীরা সীমানা ক্রস করে হাজার মাইল দুরে এসে আমাদের দেশে ঢুকে মারামারি করতেছে, আর আমাদের দেশের ব্যবসায়ীরা সারাদিন নিজ দেশের ব্যাংকের সাথে কিস্তি নিয়ে মারামারিতে ব্যস্ত, তারা ব্যবসা বাড়াবে কখন ?
নির্বাচনের আগ মূহুর্তে ইশতেহার : ‘জেগে ওঠো বাংলাদেশ ২০১৮’- শিরোনামে আমি একটি আর্টিকেল প্রকাশ করেছিলাম (https://bit.ly/2G0B47h),
সেখানে অর্থনীতি অংশে ৪.১ ধারায় আমি বলেছিলাম, “সুদের গ্রাস থেকে মানুষকে রক্ষা করতে হবে, সুদবিহীন অর্থনীতির প্রণয়ন করতে হবে। ব্যাংকগুলো থেকে বৈধ ব্যবসায় ঋণের বদলে বিনিয়োগ করতে হবে।”
অর্থাৎ ব্যাংকগুলো সুদে ঋণ দেয়ার বদলে বিনিয়োগ করবে, লাভ লসের অংশীদার হবে। লোন দেয়ার আগে যাচাই করে দেখবে, সত্যিই এ ব্যবসায় লাভবান হওয়ার সম্ভবনা আছে কি না, যদি দেখে সম্ভবনা আছে, তবে বিনিয়োগ করবে। পরবর্তীতে তাকে লাভ-লসের অংশিদার হতে হবে। আমানতদারকেও সে পলিসি মেনে নিতে হবে। এ ধরনের বিনিয়োগের ফলে যেসব সেক্টর আসলেই লাভবান হওয়ার সুযোগ আছে, সেখানে বিনিয়োগ বাড়তে থাকবে, অন্যায্য যায়গায় বিনিয়োগ যাবে না। ফলে দেশের অর্থনীতি আগতে থাকবে। আবার যেখানে কম বিনিয়োগ হবে, সেখানে একটা গ্যাপ তৈরী হবে, ফলে তার চাহিদা বাড়তে থাকবে। এই চাহিদা বৃদ্ধি-হ্রাসের উপর ভিত্তি করে বিনিয়োগ হবে, ফলে অটোমেটিক ব্যালেন্স হবে। কিন্তু এখন ব্যাংকগুলোর প্রধান লক্ষ্য থাকে লোন দিয়ে সুদ-কিস্তি আদায় করা, লোন নেয়া প্রতিষ্ঠানটি আদৌ লাভ করতে পারবে কি না, এর প্রতি ব্যাংকগুলোর কোন লক্ষ্য থাকে না। এতে ভুল যায়গায় বিনিয়োগ হয়, দুর্নীতি বাড়ে। এভাবে দেশটা ক্ষণে ক্ষণে শেষ হয়ে যায়।
আমি আপনাদের বলেছিলাম, কর্পোরেটোক্রেসি ষড়যন্ত্র রুখতে পৃথক পলিসির প্রয়োজন। এই পৃথক পলিসির মূল হলো সুদবিহীন অর্থনীতি প্রণয়ন করা। বিদেশী কর্পোরেটদের রুখতে প্রয়োজন দেশী কর্পোরেটদের শক্তিশালী করা। আর দেশী কর্পোরেটদের শক্তিশালী করতে সুদবিহীন অর্থনীতির বিকল্প নাই। আমি জানি, অনেকেই বলবে, এটা সম্ভব না। কারণ আমাদের পাঠ্যপুস্তকে যে অর্থনীতি শেখায়, তা পুরোটাই সুদভিত্তিক অর্থনীতি, এদের ডিকশেনারীতে সুদ ছাড়া অর্থনীতির কোন মডেল নাই। তাই তারা সুদ ছাড়া চিন্তাও করতে পারে না, এ কারণে তারা সব সময় বলে, সুদ ছাড়া কখন অর্থনীতি সম্ভব না, এবং কোন মডেল অর্থনীতিও তারা দিতে পারে না। আমার মনে হয়, সচেতন বা বুদ্ধিজীবি মহলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে, এবং একটি সুদবিহীন অর্থনীতির মডেল বা রূপরেখা তৈরী করতে হবে। পাশাপাশি জনগণকে বোঝাতে হবে, সুদ নিয়ে কখন উপকৃত হওয়া যায় না। টাকায় টাকা কখন উৎপাদন নয় বরং ধোকা, যা মূল্যস্ফীতির জনক। একইসাথে জনগণের মধ্যে সুদবিরোধী এক গণসচেতনতা ও গণআন্দোলন তৈরী করতে হবে। মানুষ যেমন ধর্ষণকে ঘৃণা করছে, ঠিক সেভাবে যেন সুদকে ঘৃণা করে, থুথু দেয়, সুদ গ্রহিতাকে সমাজচ্যূত করে।
কোরবানীতে ট্যাক্স : জনগণের ধর্মীয় উৎসবের টাকা সন্ত্রাসীদের রদস বানাচ্ছে সরকার। এন.সি- ২৮০
কোরবানীতে ট্যাক্স : জনগণের ধর্মীয় উৎসবের টাকা সন্ত্রাসীদের রদস বানাচ্ছে 
সরকার

Related image
কোরবানীতে ট্যাক্স : জনগণের ধর্মীয় উৎসবের টাকা সন্ত্রাসীদের রদস বানাচ্ছে সরকার
কোরবানী ঈদ আসলেই হাটগুলো ইজারা নিয়ে দ্বন্দ্ব হয় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে। খুনোখুনি খুব স্বাভাবিক বিষয়। এ থেকে বোঝা যায়, কাদের হাতে কোরবানীর হাটগুলো যায়,কারা এর দ্বারা আর্থিক লাভবান হয়। কোরবানীর হাসিল নাম টাকা দিয়ে সন্ত্রাসীরা সন্ত্রাস পালবে, অস্ত্র কিনবে, সংগঠন শক্তিশালী করবে। আর সেই টাকা আদায়ের সুযোগ করে দেবে সরকার।
আমরা সব সময় বলি, “সন্ত্রাস নিয়ন্ত্রণ প্রয়োজন”, “সন্ত্রাস নিয়ন্ত্রণ প্রয়োজন”। কিন্তু সন্ত্রাসীদের আর্থিক উৎসগুলো বন্ধ করি না। দেশের সন্ত্রাসীদের একটা বড় আর্থিক উৎস হলো এই কোরবানীর হাসিল। কোরবানীর ঈদে যদি ৫০ হাজার কোটি টাকা পশু বিক্রি হয়, তবে হাসিলের পরিমাণ দাড়ায় ১ হাজার কোটি টাকা, যা দিয়ে সন্ত্রাসী সংগঠনগুলো তৃণমূল পর্যায়ে শক্তিশালী হয় এবং অস্ত্র সস্ত্র সমৃদ্ধ করে। সরকার যদি রাজস্বের নামে কোরবানীর হাটগুলোতে ইজারা সিস্টেম না করতো, তবে সন্ত্রাসীরা হাসিল আদায় করতে পারতো না, সন্ত্রাসের রসদও লাভ করতে পারতো না।
সরকার কত কিছুতে খরচ করে। শুনলাম বিশ্বকাপ ক্রিকেট খেলাকে উপলক্ষ করে নাকি সারা ঢাকা শহর লাইট দিয়ে সাজাইছে। এছাড়া হিন্দুদের পূজার সময়, খ্রিস্টানদের ক্রিসমাস বা বৌদ্ধদের পূর্নিমার সময় অনেক খরচ করে সরকার। কিন্তু আশ্চর্যজনক বিষয়, সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় উৎসব কোরবানী ঈদের হাটগুলোতে কি সরকার নিজ থেকে সামান্য কিছু দিয়ে বাশ বানাতে পারে না? সেখান থেকে সামান্য ট্যাক্স আদায় না করলেই কি নয় ?
নাকি সরকারই ইজারার নাম দিয়ে নিজেই ইচ্ছে করেই তার দলীয় সন্ত্রাসীদের আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দেয় ?
জনগণকে এই বিষয়ে সোচ্চার হতে হবে, কোরবানীর টাকা থেকে কিছুতেই সরকার ট্যাক্স নিতে পারবে না, ধর্মীয় উৎসবের টাকা কিছুতেই সন্ত্রাসীদের রসদ করতে দিবে না। তাই হাসিল সিস্টেম বাতিল হোক।
 এই যে শিশু ধর্ষণের বিরুদ্ধে এত প্রতিবাদ, এটার দিকটা শেষে অন্যদিকে ঘুড়ানোর চেষ্টা করা হবে।এন.সি-২৭৯
 এই যে শিশু ধর্ষণের বিরুদ্ধে এত প্রতিবাদ, এটার দিকটা শেষে অন্যদিকে ঘুড়ানোর চেষ্টা করা হবে।
Related image
আমি আপনাদেরকে আগেই বলেছি, এই যে শিশু ধর্ষণের বিরুদ্ধে এত প্রতিবাদ, এটার দিকটা শেষে অন্যদিকে ঘুড়ানোর চেষ্টা করা হবে। জনগণকে শিশু ধর্ষণ নিয়ে প্রতিবাদ করতে মিডিয়া মাঠে নামাবে, কিন্তু দিনশেষে ‘ফল’টা নেয়ার চেষ্টা একটি বিশেষ স্বার্থবাদী গোষ্ঠী। সেই অনেকগুলো ফলের মধ্যে একটা ‘ফল’ হলো বাংলাদেশের পতিতাবৃত্তির বৈধকরণ ও পরিসর বৃদ্ধিকরণ। (https://bit.ly/2LiRKeF)
এতদিন বিষয়টি বিভিন্ন ফেক আইডি দিয়ে ফেসবুকে ছড়ানো হয়েছে, এবার দেখবেন মিডিয়ার মাধ্যমে ছড়ানো হবে। যার শুরুটা হলো ডয়েচে ভেলের মাধ্যম দিয়ে। যে সাংবাদিক তানজির মেহেদীর রেফারেন্স দিয়ে ছড়ানো হলো- সে নিজেও নিউজ২৪ এর সাংবাদিক এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালেরকণ্ঠের সাবেক সাংবাদিক। তবে ডয়েচে ভেলে হলো বাংলাদেশের ডেমোক্র্যাটপন্থী সাংবাদিকদের ‘ওয়ান অফ দ্য বস’, তাই সে যখন এই বিষয়ে রিপোর্ট করছে, খুব শিঘ্রই দেখবেন সব মিডিয়া পতিতাবৃত্তির বৈধকরণ ও পরিসর বৃদ্ধিকরণ নিয়ে খুব সোচ্চার হবে।
আজ থেকে ৪ মাস আগে, একটা স্ট্যাটাসে আমি বলেছিলাম, দেশে কর্পোরেটোক্রেসি আসছে, তখন দেশের জীবন ব্যবস্থা কেমন হবে। সেখানে অনেকগুলো পয়েন্টের মধ্যে তৃতীয় পয়েন্ট ছিলো-
“দেশে পর্যটন শিল্পের ব্যাপক বিস্তার ঘটবে। কিছু কিছু পর্যটন এলাকা আন্তর্জাতিক মানের হবে। এছাড়া দেশে হবে প্রচুর ফাইভ স্টার, সেভেন স্টার হোটেল, যেখানে বিদেশীরা এসে অবস্থান করতে পারবে। ঐ সময় বাংলাদেশে এসকর্ট সার্ভিস বা পতিতাবৃত্তি খুব এভেইলএবল হবে। যেহেতু বাংলাদেশের উৎপাদন খাত পুরোপুরি বিদেশীদের হাতে থাকবে, তাই বাড়তি ইনকামের জন্য ঘরের পুরুষদের কিছুই করার থাকবে না। তখন ঘরে বাড়তি কিছু খরচ দরকার হলেই ঘরের নারীরা এসকোর্টে গিয়ে পরপুরুষের সাথে কিছু সময় কাটিয়ে আসবে এবং ঘরের বাড়তি খরচের প্রয়োজন মেটাবে। বিদেশীদের আনার জন্য দেশের নারীদের পতিতাবৃত্তিকে বৈধকরণ খুবই জরুরী একটি বিষয়। (https://bit.ly/2GcQPbz)
মূলত কর্পোরেটোক্রেসির স্বার্থ বা বিদেশী টানার স্বার্থেই বাংলাদশে পতিতাবৃত্তির পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, এবং অজুহাত হিসেবে দাড় করানো হচ্ছে শিশু নির্যাতন।
পতিতাবৃত্তি বৈধকরণের পাশাপাশি ডেয়েচে গংদের আরেকটা দাবী হলো শিশুদের ক্লাসে যৌনশিক্ষা দেওয়া। এর মাধ্যমে ছোট ছোট বাচ্চারা স্কুল থেকেই পতিতা হওয়ার ট্রেনিং নিবে। ‘কনডম ব্যবহার করলে বাচ্চা হবে না, এইডস হবে না’, এটা হলো বাচ্চাদের প্রাথমিক ট্রেনিং। (বাচ্চাদের স্কুলে যৌন শিক্ষা নিয়ে আমার আরেকটি লেখা আছে, সেখানে বিস্তারিত আছে -https://bit.ly/2XItt8u)
যাই হোক, আমি জনগনের উদ্দেশ্যে বলেছিলাম-
বিশেষ গ্রুপটি চাইবে কোন একটি আন্দোলনের ফল তাদের দিয়ে ঘুড়িয়ে নিতে। জনগণের কাজ হবে আন্দোলনের ফল জনগণের দিকে ঘুড়িয়ে নেয়া, এবং জনগণের দাবীগুলো উত্থাপন করা। শিশু ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় জনগণের কি দাবী হওয়া উচিত সেটা নিয়ে আমি আগেই দুটি স্ট্যাটাস দিয়েছিলাম সে দুটো পড়তে পারেন এবং ছড়াতে পারেন।
মনে রাখবেন-
কৌশলে ষড়যন্ত্র আসবে, জনগণকেও ষড়যন্ত্র রুখতে হবে কৌশলে।
অনেকে হতাশ হয়ে যান, চিন্তিত হয়ে যান।
আসলে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমরা যে তাদের এত কৌশলী ষড়যন্ত্র ধরতে পারতেছি, এটাও একটা বড় বিষয়। এতদিন তো সেটাও সম্ভব হয় নাই।
এখন সবাই একযোগে বিষয়গুলো প্রচার করলেই, ষড়যন্ত্রকারীরা ধরা খাবে।
আরো মনে রাখবেন-
ষড়যন্ত্রকারীদের সংখ্যায় কম কিন্তু তারা কৌশলী ও বুদ্ধি দিয়ে আগায়।
আর জনগণের সংখ্যা অনেক বেশি, কিন্তু বুদ্ধি নাই।
তাই জনগণের মাথায় শুধু বুদ্ধি দিতে পারলে, ষড়যন্ত্রকারীরা ভয়ে দৌড়ে পালাতে বাধ্য।