অনেক সময় আমি বলি, মার্কিনপন্থীরা এই ষড়যন্ত্রের পেছনে জড়িত।এন.সি-৩৪৭
অনেক সময় আমি বলি,
মার্কিনপন্থীরা এই ষড়যন্ত্রের পেছনে জড়িত।
Image result for সাগরঅনেক সময় আমি বলি,
মার্কিনপন্থীরা এই ষড়যন্ত্রের পেছনে জড়িত। অনেকে হয়ত এটা নিয়ে দ্বিমত পোষণ করে। কিন্তু আমি যখন অ্যানালাইসিস করি, তখন অনেকগুলো ক্যালকুলেশন করি, লক্ষণ মিলাই, তারপর সে কথা বলি।
অতি সম্প্রতি দেশী পণ্য ও উৎপাদনশীল খাতের বিরুদ্ধে ‘নিরাপদ খাদ্য কতৃপক্ষ’ নামক একটি সংস্থার তৎপরতা লক্ষণীয়। ৯৩% গরুর দুধে ব্যাকটেরিয়া আছে, এমন তথ্য প্রকাশ করে হঠাৎ করে তাকে সক্রিয় দেখা যাচ্ছে।
আমি অবশ্য গরুর দুধ নিয়ে কথা বলার সময় বলেছিলাম, এই সংস্থার ভেতরে মার্কিনপন্থীদের ইনফিলট্রেশন আছে। যদিও তখন তেমন দলিল পেশ করতে পারি নাই। আজকে সংস্থাটির একটি সার্টিফিকেট পাইলাম। ছবিতে দেখুন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার চালিত এনজিও ইউএসএইড এবং মার্কিন সম্রাজ্যবাদীদের তৃতীয় হাত মানে জাতিসংঘ পরিচালিত খাদ্য ও কৃষি সংস্থা (FAO)’র লোগো বা সিল আছে। বাংলাদেশের অন্যকোন সরকারি সংস্থার সার্টিফিকেটের মধ্যে এ ধরনের বিদেশী সংস্থার ‘সিল’ আছে কি নাই, তা আমার জানা নাই।
যাই হোক, বাংলাদেশের মানুষ এখনও অনেক অবুঝ। তারা অনেক কিছুই বুঝে না। আর কিছু লোক বুঝলেও রিয়েল ফেস বাদ দিয়ে আর্টিফিসিয়াল ফেসে আঘাত করে। এজন্য অনেক চেষ্টা করেও কোন কাজ হয় না।
আসলে সম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র বা আগ্রাসন ৩ ধরনের হয়-
১) সাস্কৃতিক আগ্রাসন, এটা অনেকই হয়ত বুঝতে পারে।
২) রাজনৈতিক আগ্রাসান, এটা যারা রাজনীতি করে, তাদের উপরের লেভেলের কিছু লোক বুঝতে পারে।
৩) অর্থনৈতিক আগ্রাসন, এটা খুব কম লোকই বুঝতে পারে। এর কারণ তারা আগ্রাসন চালায় উন্নয়নের ছদ্মাবরণে। তাদেরকে দেখলে সবাই ভাবে- “আরে তারা তো দেশের উন্নয়ন করতেই আসলো, সমস্যা কোথায় ?”
যারা ব্যবসা করেন, তারা বুঝতে পারবেন, একজন ব্যবসায়ীর জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে তার ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী। যে ব্যবসার মধ্যে প্রতিদ্বন্দ্বী যত কম, সে ব্যবসা করা তত স্বাচ্ছন্দময়।
ব্যবসায়ীক ক্ষেত্রে ‘মনোপলি’ বলে একটা টার্ম প্রচলন আছে। মানে প্রতিদ্বন্দ্বীবিহীন একচেটিয়া ব্যবসা, যেখান থেকে ইচ্ছামত লাভ তুলে নেয়া যায়।
সম্রাজ্যবাদীরা যখন কোন দেশে আসার আগে প্রতিদ্বন্দ্বী শেষ করে দিতে চায়, কারণ সে মনোপলি করার সুযোগ চায়। বিশেষ করে বিদেশী মার্কেটে আসলে ঐ দেশের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সাথে পারা কঠিন। কারণ তারা যে রেটে মাল দিবে, বিদেশ থেকে এসে ঐ রেটে মাল দেয়া সম্ভব না। তাই আগে দেশী প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের শেষ করাই তাদের উদ্দেশ্য থাকে। এক্ষেত্রে তারা দেশীয় কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান, মিডিয়া, প্রশাসন বা বিচারবিভাগের উপর ভর করে কাজগুলো করে। তারা দেশী পণ্যের বিরুদ্ধ গুজব রটায় এবং বিচারবিভাগের তাদের নিজস্ব লোক দিয়ে সেই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত করে। এরপর তাদের মিডিয়া দিয়ে প্রেসার ক্রিয়েট করে প্রশাসন দিয়ে সেই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত করে।
যেমন ধরুন, দেশী ফল আম নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ফরমালিন আছে বলে গুজব রটিয়ে ৬০ হাজার টন ফল, আম আর মাছ নষ্ট করে। কিন্তু পরে বের হয় যেই যন্ত্র দিয়ে ফরমালিন মাপা হয়, সেটাই নষ্ট। আর প্রাকৃতিকভাবে সকল ফলে কিছু ফরমালিন থাকে। (https://bit.ly/2Ee2Wny)
এরপর ধরুন, মিডিয়ায় একটা খবর খুব প্রচার হয়েছে ‘পচা খেজুর’। এই ট্যাগ দিয়ে অনেক ব্যবসায়ীকে ক্ষতি করছে। আচ্ছা ! খেজুর কখন পচে কি ? খেজুর আলগা রাখলে তার মধ্যে ফাঙ্গাস টাইপের কিছু জন্মাতে পারে। সেটার বিরুদ্ধচারণ করা যেতে পারে। কিন্তু ‘পচা খেজুর’ কখন বিশ্বাসযোগ্য নয়। মূলত খেজুরে থাকে ‘এন্টি অক্সিডেন্ট’ যা অক্সিজেন বিক্রিয়া দমন করে ফ্রি রেডিক্যাল সমূহকে নির্মূল করে। খেজুর খেলে মানুষের বার্ধক্য থামানো যায়, সেই খেজুর কিভাবে পচে, এটা বিশ্বাস যোগ্য না।
এরপর ধরেন দুধে ৯৩% ক্ষতিকর ব্যকরেটিয়া আছে, সীসা আছে, বলে ব্যাপক প্রচার করলো। অথচ ব্যকটেরিয়া আছে ৯৩%, কিন্তু সীসা আছে ১০%। আর ব্যকটেরিয়া পাস্তরাইজেশন করলে বা ফুটালে দূর হয়ে যায়, এটা কিন্তু প্রচার করা হয়নি।
এরপর গরু মোটাতাজা করতে স্টেরয়েড ব্যবহার হয়, কোরবানীর আগে এ ধরনের অপপ্রচারে নামতো প্রথম আলো গ্রুপ। গরু খাবেন না, গরুর শরীরে আছে ‘ভয়ঙ্কর স্টেরয়েড’, শুনলে যে কেউ আৎকে উঠবে। অথচ গরুর শরীরে স্টেরয়েড পুশ করার ২৪ ঘণ্টার মধ্যে তার অধিকাংশ শরীর থেকে বের হয়ে যায়। আর ৭৭ কেজি গরুর মাংশে যে পরিমাণ স্টেরয়েড থাকে, তার সমপরিমাণ স্টেরয়েড থাকে ১টা ডিমে। একজন মানুষ মাসে কয়কেজি গরুর মাংশ খায় ?
স্বাভাবিকভাবে কেমিকেল, রাসায়নিক এ ধরনের শব্দগুলোর মধ্যে একটা ভীতি কাজ করে। আর সেই সুযোগে তারা এই গুজবগুলো রটায়। পুরান ঢাকার চকবাজারে স্যাবোটাজের পর সেখানে কেমিকেলের দোকানগুলোতে অভিজান চালানো হয়। একদিন সময় টিভির খবরে দেখালো, কোন এক গুদামে ভয়ঙ্কর সাইট্রিক এসিডের মজুদ পাওয়া গেছে। (https://bit.ly/2E7r5fF)
শুনে পাবলিকও বলবো- খুব ভালো, খুব ভালো।
অথচ লেবুর রস হচ্ছে সাইট্রিক এসিড। আমরা অনেক সময় দোকান থেকে ‘ট্যাং’ নামক এক প্রকার জিনিস কিনে পানিতে গুলিয়ে শরবত বানাই, সেটাও সাইট্রিক এসিড।
একটা সময়, মিডিয়াগুলো প্রচার করতো, ফেসবুকে নাকি গুজব রটায়।
অথচ এখন থেকে যাচ্ছে দেশের প্রধান মিডিয়াগুলো এখন গুজবের আখড়া হয়ে দাড়িয়েছে। এমনকি সেই গুজবের তথ্য হাইকোর্টে উপস্থাপন করছে। আর হাইকোর্টও জ্ঞান না থাকার সত্ত্বেও মিডিয়ার গুজবের উপর নির্ভর করে দেশীশিল্পগুলোর উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ভুল অর্ডার দিয়ে দেশীয় ব্যবসায়ীদের পথে বসিয়ে বিদেশীদের আগমন ত্বরান্বিত করছে।
লেখার শেষে আলোচনা করবো আমার পোস্টে ভারত দায়ী না আমেরিকা দায়ী’ এই তর্কের সমাধান নিয়ে।
অনেকে প্রায় বলেন, ভাই আপনি কি অ্যানালাইসিস করেন,
বাংলাদেশের ব্যবসা নষ্ট হলে ভারত লাভবান হয়, আর আপনি আমেরিকাকে দায়ী করেন, এটা কেমন কথা ?
আসলে আমি অ্যানালাইসিস ক্লাস নেয়ার সময় ‘ব্লক’গুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম। ভারতেও এ ধরনের আন্তর্জাতিক ব্লক আছে। যেমন- মোদি হলো মার্কিন রিপাবলিক ব্লকের সদস্য, মমতা তৃণমূল হলো মার্কিন ডেমোক্র্যাট ব্লকের সদস্য আবার কংগ্রেস হলো রুশ ব্লকের সদস্য।
সত্যি বলতে, আমেরিকা দূরে থাকায়, তার জন্য ডাইরেক্ট ষড়যন্ত্র করা কঠিন। ইতিহাস বলছে সম্রাজ্যবাদী বড় শক্তিগুলো আগ্রাসন চালানোর সময় ভারতের মধ্যে অবস্থিত তার প্রতিনিধিকেই আঞ্চলিক নেতা হিসেবে নির্বাচন করে। রাশিয়া যেমন করেছিলো কংগ্রেসকে, ঠিক তেমনি আমেরিকা করছে মোদিকে। আমার এ কথা বলার উদ্দেশ্য বাংলাদেশের কোন ব্যবসা নষ্ট হলে তা দ্বারা তৃণমূলের ব্যবসায়ী (ডেমোক্র্যাট ব্লক) লাভবান হলো, নাকি কংগ্রেসের ব্যবসায়ী (রুশব্লক) লাভবান হলো, নাকি বিজেপি’র ব্যবসায়ী (রিপাবলিকান ব্লক) লাভবান হলো নাকি সেটা যাচাই করলে বের হবে, ঘটনা আসলে কার পক্ষে যাচ্ছে। তাই কথা বললে, পুরোটা বুঝে বলা উচিত।
হয়ত ভাবতে পারেন, এত দ্বন্দ্ব বুঝে লাভ কি ?
অবশ্যই আছে। তাদের পরষ্পরের মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে, রিয়েল ফেসে আঘাত করা সহজ হবে এবং তাদের পারষ্পরিক দ্বন্দ্ব কাজে লাগিয়ে একদলকে অন্যদলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। আর এর মাধ্যমে তৈরী হবে ‘জনগণের পক্ষ’ নামক নতুন শক্তি।
আমি আগেই বলেছি, আগ্রাসন ৩ প্রকার- সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। এন.সি- ৩৪৬
আমি আগেই বলেছি, আগ্রাসন ৩ প্রকার- সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক।
Image result for সাগর
আমি আগেই বলেছি, আগ্রাসন ৩ প্রকার- সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক।
আগ্রাসীরা চায়, আপনি তাদের সংস্কৃতি গ্রহণ করেন, তাহলে মন-মগজ-আচার-ব্যবহারে আপনি তাদের মত হয়ে যাবেন, তখন আপনাকে আগ্রাসন করা অনেক সহজ হবে। এজন্য তারা নানানভাবে নিজের সংষ্কৃতি আপনার মধ্যে প্রচার ঘটায়।
যেমন ধরেন-
বর্তমানে একটা সংস্কৃতির খুব প্রচার হচ্ছে, তার নাম ‘কুকুর সংষ্কৃতি’। পশ্চিমারা কুকুরকে খুব ভালোবাসে, তারা কুকুরকে গায়ে হাত দিয়ে আদর করে, মুখে চুমু দেয়, একপ্লেট থেকে খায়, একই বিছানায় ঘুমায়। বাঙালীরাও যে কুকুর পালে না, তা নয়। কিন্তু বাংলাদেশীদের কাছে কুকুরের স্থান রাস্তায়, পাহাড়া দেয়ার জন্য, এর বেশি নয়। যদি কুকুরের সংখ্যা বেড়ে যায়, তবে তারা সিটি কর্পোরেশনে খবর দেয়, ব্যস সিটি কর্পোরেশনের লোক এসে বাড়তি কুকুর মেরে নিয়ে চলে যায়। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশে কিছু বিদেশী মদদপুষ্ট এনজিও সক্রিয় হয়েছে কুকুরের প্রতি অতি দরদ প্রমোট করে। ফেসবুক, মিডিয়া ও ফিল্ডে বেশি কিছু কার্যক্রম করেছে বাড়তি কুকুর নিধনের বিরুদ্ধে। কিন্তু এর ফলে সমস্যা হয়েছে পাবলিকের। রাস্তায় গিজ গিজ হয়ে গেছে কুকুর, বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শত শত আহত হচ্ছে। রাতে অনেক এলাকায় চলাচলে হয়ে গেছে বিরাট সমস্যা। আসলে পশ্চিমা কালচার বাংলাদেশে চালু করা কখনই সম্ভব না। বাংলাদেশের আবহাওয়া যে কোন প্রাণীর জন্মবিস্তারের জন্য খুব উপযোগী। বাংলাদেশে নিয়মিত কুকুর নিধন না করলে বিরাট সমস্যা হবে, রাস্তায় রাস্তায় কুকুরের সংখ্যা বাড়বে, যা ইচ্ছা অনিচ্ছায় তৈরী করবে বিরাট সমস্যা। হয়ত কোন কোন কুকুরকে জলাতঙ্কের টিকা দিতে পারে, তবে সেটা দিলে কুকুর নিধন বন্ধ রাখা যাবে না।
আমি দেখছি, বিভিন্ন এনজিও বাংলাদেশের তরুণ প্রজন্মকে উব্ধুদ্ধ করছে, ‘কুকুর প্রেম জাগিয়ে তুলতে’।
আমি সেই সব তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলবো- কোন প্রাণীর প্রতি ভালোবাসাকে আমি তুচ্ছ বলি না। তবে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে মানুষ নিয়ে আগে চিন্তা করার দরকার, মানুষের জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবা দরকার। কুকুরের পেছনে যে মন-মস্তিষ্ক, আর কায়িক শ্রম ব্যয় করতে চাইছেন, সেটা আগে মানুষের জন্য ব্যয় করুন, কারণ বাংলাদেশের মানুষ এখনও তার মানবিক অধিকার থেকে বঞ্চিত।
এতো গেলো কুকুর সংষ্কৃতি, আরো কিছু সংষ্কৃতি আমার চোখে লেগেছে। যেমন: নারীবাদী একটা কমিউনিটি চালু করতে চাইছে ‘ন্যাপকিন’ সংস্কৃতি। “একজন গরীব নারীকে ১০টি টাকা দেন, না- একজন গরীব নারীকে একটি ন্যাপকিন দেন। ” বিরাট সম্মেলন কইরা স্কুল ছাত্রীদের ন্যাপকিন দেয় শিক্ষকরা। ক্লাসে চিটার এসে বলে দেয়, কোন ছাত্রীর ব্যাগে ন্যাপকিন না থাকলে বহিষ্কার।
আহহারে, এতদিন কত নারী স্কুল-কলেজ-ভার্সিটি পাশ করলো, তাদের ব্যাগে বই ছিলো, কিন্তু নাপকিন ছিলো না। তাহলে কি তারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার অযোগ্য ??
এতো গেলো ন্যাপকিন রাখা নিয়ে, এবার আসুন ন্যাপকিন কেনা নিয়ে।
গত কয়েকদিন আগে দেখেছিলাম, একটা মহল প্রচার করতেছে- মেয়েদের ন্যাপকিন কিনতে হবে বাবাকে দিয়ে, আবার মা’কে তার পুত্র সন্তানকে বলতে হবে মেনস্ট্রুয়েশন সাইকেলের কথা। কিছুদিন আগে দেখলাম ছাত্রীরা যেন ক্লাসে তার পুরুষ সহপাঠীর সাথে তার মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ে আলোচনা করে সেটাতেও উৎসাহ দেয়া হচ্ছে।
এবার আরেকটা কালচারের কথা বলি, সেটা আমার নতুন করে চোখে লাগছে। যদিও অনেক আগে থেকেই বিষয়টি ছিলো। এই কালচারটা হলো ‘ক্রস ড্রেসার’। অর্থাৎ একজন পুরুষ নারী পতিতাদের মত করে সাজবে (হিজরা নয়)। হুমায়ুন আহমেদ ঘেটুপুত্র নামক মুভি করে বিষয়টি দেখিয়েছে, কিন্তু সেটা ছিলো শিশু ছেলেদের মেয়েদের পোষাক পরানো। কিন্তু ক্রস ডেসারটা বয়স্ক পুরুষকে দেখা যায়। অতি সম্প্রতি ফেসবুকে এনজিও মদদপুষ্ট বিভিন্ন আইডি দেখা যাচ্ছে, যারা ক্রস ড্রেসার কালচারটা ফেসবুকে প্রমোট করছে। আসলে এগুলো ইহুদী সম্রাজ্যবাদীদের কাউন্টার কালচারের অংশ। ইহুদী বিলিয়নার জর্জ সরোস তার ওপেন সোসাইটি ফাউন্ডেশনে ৩২ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এসব কাউন্টার কালচার প্রমোট করার জন্য।
শেষ করবো, আরেকটি বিষয় দিয়ে,
মা-ছেলে মধ্যে ছবি তোলার বিষয়টি নিয়ে। আজকাল একটা গ্রুপ গজিয়েছে, যারা মা-ছেলের মধ্যে এমনভাবে ছবি তুলে যেন প্রথম দেখায় অনেকে মা-ছেলেকে প্রেমিক-প্রেমিকা মনে হরে। আসলে একটা পশ্চিমাদেশে অনেক পুরাতন কালচার। তারা ইনসেস্ট কালচারে বিশ্বাসী। তারা ফেসবুকে মা-ছেলে এমন ছবি আপলোড করে যেন মনে হয় যেন তাদের মধ্যে ভিন্ন সম্পর্ক বিদ্যমান। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশে একটা গ্রুপ এটা প্রোমোট করতে চাইতেছে, পশ্চিমবঙ্গে অনেক আগে আসছে কালচারটা। তারাও বাংলাদেশে সে সংস্কৃতি ঢুকানোর জন্য চেষ্টা করেছে। এর আগে প্রেগনেন্ট মহিলার পেটের মধ্যে স্বামী কান লাগিয়ে ছবি আপলোড দেয়ার কালচার বাড়ছিলো, সম্ভবত সেটা কমে গেছে। মা-ছেলের মধ্যে কূটউদ্দেশ্য বানানো ছবির কালচারটা যেন বাংলাদেশে বিস্তার না করতে পারে, সে জন্য আগে থেকেই সতর্ক হতে হবে।

গত ২-৩ বছর কর্পোরেটোক্রেসি নিয়ে আমি অনেক দিন শিখিয়েছি আপনাদের ।এন.সি- ৩৪৫
গত ২-৩ বছর কর্পোরেটোক্রেসি নিয়ে আমি অনেক দিন শিখিয়েছি আপনাদের ।
Image result for সাগরগত ২-৩ বছর কর্পোরেটোক্রেসি নিয়ে আমি অনেক দিন শিখিয়েছি আপনাদের ।
কর্পোরেটোক্রেসি প্রতিটা ধাপ বলেছি। বলেছিলাম- খুব শিঘ্রই একটা সময় আসছে, যখন দেখবেন- কিভাবে দেশী উৎপাদন খাতের প্রতিটিকে ধ্বংস করে, বিদেশীদের নিয়ে আসা হবে।
আরো বলেছিলাম- কিভাবে ইট পাথরের উন্নয়ন করে সেই ঋণের বোঝা, জনগণের উপর চাপিয়ে দেয়া হবে। তখন অনেকেই এগুলোকে বলেছিলেন রূপকথা। কিন্তু এখন অনেকেই হয়ত বুঝতে পারতেছেন।
যাই হোক, ঐ সময় আমি কর্পোরেটোক্রেসির বিরুদ্ধে একটা শ্লোগান শিখিয়েছিলাম,
শ্লোগানটা ছিলো- উন্নয়ন চাই না, পণ্যের দাম কমান।
অর্থাৎ সরকার বা বেসরকারি কোন উন্নয়ন দেখলে, আগে প্রশ্ন করবেন- এটা মাধ্যমে কি পণ্যের দাম বাড়বে না, কমবে ?
যদি কমে, তাহলে ঠিক আছে, ঐটা দেন।
যার যদি না কমে, বাড়ে তাহলে ঐ পণ্যটা আমার দরকার নাই।
এই একটা সূত্র দিয়ে আপনি সহজেই কর্পোরেটোক্রেসিকে ডিফেন্ড করতে পারবেন।
যেমন ধরুন- সাগরে মাছ ধরা বন্ধ করা হয়েছে ২ মাস।
অনেকে ভাবলেন- এটা তো উন্নয়নের জন্য করতেছে।
কিন্তু এখন খবর আসতেছে-
১)মাছ ধরায় নিষেধাজ্ঞার আগেই বাড়ছে চট্টগ্রামের ফিশারিঘাটে সব ধরনের মাছের দাম
(https://bit.ly/2Vwzv69)
২) মাছের দাম মানভেদে কেজিতে বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা
(https://bit.ly/2w96bZb)
৩) সবজির দাম কমলেও মাছের বাজার চড়া
(https://bit.ly/2HD1Hzh)
কর্পোটোক্রেসির মূল শর্ত হলো দেশীয় উৎপাদন বা ব্যবসায়ীদের শেষ করে দেয়া অথবা তাদের পেশা ছেড়ে দিতে করতে বাধ্য করা। সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখলে অনেক জেলে তার পেশা ছাড়তে বাধ্য হবে।
এ সম্পর্কে খবরে এসেছে-
“ সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখার বিরোধিতা করে সাবেক একজন প্রতিনিধি বলেন, সারাদেশে ৪৭ হাজার মাছ ধরার বোট রয়েছে। এক কোটি মানুষ জীবন-জীবিকা নির্বাহ করছে। ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকলে এক কোটি মানুষের জীবন-জীবিকায় প্রভাব পড়বে।
শহরের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা বোট মাঝি মো.সৈয়দুল কাদের, আমিনুল ইসলাম, আবুল কালাম বলেন, মাছ ধরা বন্ধ থাকলে জেলেদের জীবিকাও বন্ধ হয়ে যায়। এই সময়ে অনেক জেলে জীবন-জীবিকার তাগিদে অন্য পেশায় যুক্ত হয়ে পড়েন।কয়েকজন জেলের সাথে কথা বল্লে তারা জানান, সাগরে মাছ ধরা বন্ধ থাকলে জেলে ও মাঝি-মাল্লারা বেকার হয়ে পড়েছেন। দুই মাসের বেশি সময় বেকার বসে খাওয়ার মতো সামর্থ্য জেলে পরিবারের থাকে না। এসময় বাধ্য হয়ে অনেকেই পেশা ছাড়তে বাধ্য হয়। সরকার মাছ ধরা বন্ধ রাখলেও এই সুফল এদেশের জেলেরা ভোগ করতে পারবে কিনা? এ ব্যাপারে জেলেদের মধ্যে নিধারুন সন্দিহান রয়েছে বলে জানা গেছে। এর সুফল এদেশের মানুষ ভোগ করতে পারবে না বলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের জলসীমায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিলেও পাশের দেশ ভারতের জেলেদের কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ থাকবে না। আমাদের দেশের অবরোধের সুবিধাটা তারাই ভোগ করবে। ”
(https://bit.ly/2VOqLgE)
ধানের দাম কমাটাও কিন্তু একইরকম। সত্যিই বলতে, ধানের দাম কিন্তু এখনই কমে নাই, অনেক আগে থেকেই ধানের দাম কম ছিলো। তবে এবার বেশি কমে গেছে। যদিও কৃষিমন্ত্রী বলেছে,
“বাংলাদেশে কৃষিখাতে বিপ্লব হয়েছে। আমরা সবসময় চাই খাবার ও চালের দাম কম থাকুক। দেশে অধিক ধান উৎপাদন এখন বিড়ম্বনা হয়েছে।” (https://bit.ly/2W5yVAL)
— তবে কৃষিমন্ত্রীর কথার সত্যতা নাই। কারণ ধানের দাম কমলেও চালের দাম কমে নাই। তারমানে দাড়াচ্ছে, মাঝখান থেকেই কেউ টাকা তুলে নিয়ে যাচ্ছে। তবে এবার টাকা তোলার রেট বেশি হওয়ায় ধানের দাম বেশি পড়ে গেছে। মাঝখান দিয়ে দেশী চাষীদের শেষ করে দেয়ার কাজ শুরু হয়ে গেছে।
কিছুদিন আগে বেসরকারী প্রতিষ্ঠানের এক জরিপে উঠে আসে-
কৃষিকাজ ছাড়তে চায় ৬৫ শতাংশ কৃষক (https://bit.ly/2HJ7jYG)
হিসেবগুলো খুব সোজা-
ক) দেশীয় উৎপাদক শেষ হলে বিদেশ থেকে আমদানি করা যাবে।
খ) বিদেশ থেকে আমদানি করা হলে একদিকে যেমন ভালো কমিশন পাওয়া যায়, অন্যদিকে আমদানির কথা বলে দেশের টাকা বাইরে পাচারও করা যায়।
গ) দেশের কৃষক-জেলেরা পেশা ছেড়ে দিয়ে জমি অবমুক্ত হবে। সেই জমিতে অর্থনৈতিক অঞ্চল করে বিদেশীদের কাছে বিক্রি করা যাবে।
ঘ) দেশের ব্যবসায়ী ও উৎপাদক পেশা হারালে প্রচুর পরিমাণে বেকার তৈরী হবে। বিদেশীরা এদেশে এসে মিল-ইন্ডাস্ট্রি করলে তাদের সস্তায় শ্রমিক লাগবে। দেখবেন- সরকার সব সময় বলে- “অর্থনৈতিক অঞ্চল হলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে”, এ কথাটা একদিকে যেমন ঠিক, অন্যদিকে সত্যটা হলো- প্রয়োজনীয় লোককে সস্তায় পাওয়ার জন্য তার কয়েকগুন লোককে বেকার বানানো হবে, তারপর প্রতিযোগীতার মাধ্যমে সস্তায় শ্রমিক নেয়া হবে।
শুনেছিলাম- বাংলাদেশের প্রধানমন্ত্রীর একবার নাকি ক্ষোভ প্রদর্শন করে বলেছিলেন- “যে দেশের মানুষ আমার বাবা-মা-ভাইদের মেরেছে আমি তাদের দেখে নেবো”।
আমার মনে হয়- সেই দেখে নেবার কার্যক্রম চলছে। তিনি বাংলাদেশের মানুষ, মাটি, মাটি, পানি, মাছ-ভাত সব কিছু বিদেশীদের কাছে বিক্রি করার বায়না করে ফেলেছেন, এখন শুধু তার বাকি পর্যায়গুলো দেখা বাকি।
ফুড সেফটি অথরিটির মেম্বার মাহবুব কবির মিলন সাহেবের কাছে ৩টি প্রশ্ন- এন.সি- ৩৪৪
ফুড সেফটি অথরিটির মেম্বার মাহবুব কবির মিলন সাহেবের কাছে ৩টি প্রশ্ন-

Image result for সাগর
ফুড সেফটি অথরিটির মেম্বার মাহবুব কবির মিলন সাহেবের কাছে ৩টি প্রশ্ন-
(১) আজকে আপনি বললেন- চালের মধ্যে সীসা আছে। (https://bit.ly/2VFdIsW)
গত ৩রা মার্চে আপনার প্রতিষ্ঠান ফুড সেফটি অথরিটির রেফারেন্স দিয়ে একই কথা বলে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কিন্তু পরবর্তীতে ১৭ই মার্চ সময় টিভির খবরে ‘ফুড সেফটি অথরিটির কর্মকর্তা’ বলে এ ধরনের কোন পরীক্ষা তারা করেনি, তাদের নামে ভুল খবর ছাপা হয়েছে। একইসাথে ধান গবেষণা ইন্সটিটিউটও বলে, তারা বহুদিন গবেষণা করে দেখেছে ধানের মধ্যে ক্ষতিকর মাত্রায় ক্ষতিকারক ধাতু নেই। (https://youtu.be/98hgC6jl7Aw)
আমার প্রশ্ন হলো- ১৭ই মার্চ আপনার প্রতিষ্ঠান বললো- এ ধরনের কোন পরীক্ষা আপনারা করেন নাই, তাহলে আজকে আপনি ফেসবুকে স্ট্যাটাসে বললেন, চালের মধ্যে সীসা আছে, এটা কার রেফারেন্সে বললেন??
(২) গত ৮ই মার্চ সমস্ত দৈনিক পত্রিকায় রিপোর্ট হইছে, ন্যাশনাল ফুড সেফটি অথরিটি পরীক্ষা অনুযায়ী, তরল দুধের ৯৬টি নমুনার মধ্যে ৯৩টিতে ক্ষতিকারক জীবানু আছে, এই তথ্য হাইকোর্টে দাখিল হইছে। (https://bit.ly/2Juvf5r)
কিন্তু ঐ দিন ফেসবুকে আপনি কমেন্ট করছেন, এই দুধ পরীক্ষা আপনারা (ন্যাশনাল ফুড সেফটি অথরিটি) করেন নাই, এটা করছে আইপিএইচ ল্যাবরেটরি। (https://bit.ly/2QcTeql)
আমার প্রশ্ন হলো- হাইকোর্টে আপনাদের নাম নিয়ে একটা রিপোর্ট দাখিল হলো, মিডিয়ায় প্রচার হলো, কিন্তু আপনি ফেসবুকে কমেন্টে অস্বীকার করলেন, এই পরীক্ষা আপনাদের না। কিন্তু এটা যে আপনাদের রিপোর্ট নয়, জনমনে আপনাদের রেফারেন্সে দেশী দুধ নিয়ে যে ভীতি ছড়ানো হলো, সেটা দূর করতে আপনারা কোন অফিসিয়াল স্টেটমেন্ট গণমাধ্যমে প্রকাশ করেছেন কি না ? যদি না করেন, তবে কেন গুজব রটিয়ে দেশের হাজার কোটি টাকার ডেইরি শিল্পকে হুমকির মুখে ফেলানোকে প্রশ্রয় দিলেন ?
(৩) গত ১৮ই মে আপনি স্ট্যাটাস দিয়েছেন, ময়মানসিংহে দুটি পুকুরের মাছে সীসা পাওয়া গেছে।(https://bit.ly/2HSuZu3
খুব ভালো কথা। কিন্তু কোন ল্যাব টেস্ট করলো, তার নাম কি ? তার প্রকৃত রেজাল্ট কি, সীসার পরিমাণ কত ? ঐ সীসা মুরগী আর মাছের লিভারের কি ক্ষতি করলো, কতগুলো মাছ মুরগী মরলো ? এই সব তথ্য প্রকাশ না করে বলে দিলেন, সারা বাংলাদেশের চাষকৃত মাছের মধ্যে ক্ষতিকারক সীসা আছে।
আমার প্রশ্ন হলো- আপনার ফেসবুক আইডিতে আপনার পরিচয়, আপনি ফুড সেফটি অথরিটির মেম্বার এবং পদ হলো যুগ্ম সচিব। আপনি যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বে থাকা অবস্থায়, ফেসবুকে এ ধরনের রেফারেন্স বিহীন তথ্য প্রকাশ (যা হাজার কোটি টাকার শিল্পকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনমানুষের মধ্যে কঠিন ভীতি সৃষ্টি করতে পারে) তা কতটুকু গ্রহণযোগ্য ??
আশাকরি ৩টি প্রশ্নের উত্তর দেবেন।
৯৬টা তরল দুধের পরীক্ষা করছে মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিউটের ‘ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি’। এন.সি-৩৪৩
৯৬টা তরল দুধের পরীক্ষা করছে 
মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিউটের ‘ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি’

Image result for পানি
৯৬টা তরল দুধের পরীক্ষা করছে মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিউটের ‘ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি’
এই গবেষণার নাম ছিলো- “Detection of heavy metal, drug and pesticide residue, mycotoxins and microbial contaminants in raw and packaged cow’s milk, curd and feed”
গবেষণাটি পরিচালিত হয়- জাতিসংঘের অর্থায়নে
সময়কাল : ২০১৮ সালের অগাস্ট থেকে ডিসেম্বর
(https://bit.ly/2WWwAVT)
আমার কথা হলো- জনস্বাস্থ্য ইন্সটিউটের ‘ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি’ স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) পেয়েছে কবে ?
কারণ স্বীকৃতি পাওয়ার আগে তার মধ্যে করা কোন গবেষণা গ্রহণযোগ্যতা রাখে রাখে না।
এ সম্পর্কে, ২০১৮ এর এপ্রিলে বণিকবার্তায় এই ল্যাবরেটরিটি সম্পর্কে প্রতিবেদনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ইকবাল রউফ মামুন বণিক বার্তাকে বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট যে ল্যাবে পরীক্ষা করছে, তা অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত নয়। এ কারণে ওই ল্যাবের পরীক্ষার ফলাফলও গ্রহণযোগ্য হবে না। তাছাড়া সেখানে দক্ষ লোকবলও নেই। (https://bit.ly/2LZitOy)
হ্যা ! ল্যাবরেটরিটি অ্যাক্রেডিটেশন পেয়েছে, তবে সেটা ২৫শে অক্টোবর ২০১৮ তারিখে। অর্থাৎ দুধ নিয়ে পরীক্ষা শুরুর দুই মাস পরে। (https://bit.ly/2LZcRne)
আমার কথা হলো-
ল্যাবরেটরিটি স্বীকৃতি পাওয়ার দুই মাস আগে থেকে যে গবেষণা শুরু হয়েছে, সেটা কি গ্রহণযোগ্য হবে ? স্বীকৃতি পাবে ??
কথাটা বললাম- কারণ আজকে হাইকোর্টে জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর ৯৬টি সেম্পলের মধ্যে ৯৩টিতে ক্ষতিকারক জীবানু আছে বলে যে গবেষণা চলেছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলো বিএসটিআই। কিন্তু হাইকোর্টে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কে এম হাফিজুল আলম’ বিএসটিআইকে ভৎর্সনা করে।
বাংলাট্রিবিউবন খবরে,
“শুনানিকালে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও তা পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় বিএসটিআইয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। আদালত বলেন, ‘জনস্বাস্থ্য ইনস্টিটিউট ল্যাবরেটরি আন্তর্জাতিক চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠান তার পদ্ধতিতে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্য ও পশুখাদ্য পরীক্ষা করেছে।’ (https://bit.ly/2HsgcH7)
এখানে আদালত বলছে ল্যাবরেটরিটি ‘আন্তর্জাতিক চূক্তির আওতায়’ প্রতিষ্ঠিত।
আমরা ধারণা- ল্যাবরেটরিটির ‘আইএসও’ সনদ আছে, এই বিষয়টা আদালতের বিচারক ‘আইএলও’ চূক্তি ভাবছে।
যাই হোক, ল্যাবরেটরিটির সনদের কথা যখন আসছে, তখন স্বীকৃতি কবে পাইছে এবং যে পরীক্ষা নিয়ে এত আলোচনা সেটা শুরু হইছে কবে সেটা নিয়ে আদালতে আলোচনা করার দরকার ছিলো।
কারণ আদালতে লোকাস স্টান্ডি (আবেদনের অধিকার) বলে একটা বাক্য আছে। যে পরীক্ষা নিয়ে আলোচনা বা আবেদন, সেই পরীক্ষার শুরুর সময় পরীক্ষাগারের স্বীকৃতি বা গ্রহণযোগ্যতা যদি না থাকে, তবে গোটা পরীক্ষাই তো প্রশ্নবিদ্ধ হয়ে গেলো।
উল্লেখ্য
মহাখালী জনস্বাস্থ্য ইন্সটিউট’র অধীনস্ত ‘ন্যাশনাল ফুড সেফটি লাবরেটরি’ নিজেদের সরকারী দাবী করলেও সেটা বানাতে টাকা দিছে নেদারল্যান্ড আর বানায় দিছে জাতিসংঘ (ফাও)। সম্প্রতি গরুর দুধের উপর পরীক্ষাটা জাতিসংঘের অর্থায়নে হচ্ছিলো বলে খবরে প্রকাশ।
আরো উল্লেখ্য, জনস্বাস্থ্য ইন্সটিটিউটের দায়িত্ব নাকি বাংলাদেশের খাবার, পানি, সবজী, মাংশ, দুধে ভেজাল আছে নাকি পরীক্ষা করা। অথচ এই প্রতিষ্ঠানটি নিজেই চরমভাবে দুর্নীতিগ্রস্ত। জনস্বাস্থ্য ইন্সটিউটিটের দুর্নীতির খবর-
ক) “কোটেশন বাণিজ্যের ফাঁদে জনস্বাস্থ্য ইনস্টিটিউট
চলছে লুটপাট” (https://bit.ly/2LY75CE)
খ) “স্যালাইনের কৃত্রিম সংকট : জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দুদকের অভিযান “
(https://bit.ly/30Abgb1)
গ) “জনস্বাস্থ্য ইন্সটিটিউট দুর্নীতির আখড়া : টেন্ডার ছাড়াই কোটি টাকার কেনাকাটা * নিয়ন্ত্রণে শক্তিশালী সিন্ডিকেট” ( https://bit.ly/2VHh8LD)
ঘ) “জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সাগরচুরি ৩ কোটি টাকার যন্ত্রপাতি ২০ কোটি টাকায় ৩০ টাকার এইচভিএসএজি কিট ২৪’শ টাকা” (https://bit.ly/2Qe5TJx)
ঙ) “জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পরিচালকের নেতৃত্বে কোটি কোটি টাকা লুটপাট”
(https://bit.ly/2QcrPoC)
এখানেও একটি প্রশ্ন উদ্রেগ ঘটে,
“যে প্রতিষ্ঠানটি নিজেই দুর্নীতিগ্রস্ত, সে অপরের দুর্নীতির (ভেজাল) পরীক্ষা করার অধিকার কতটুকু রাখে?
বাংলাদেশের মিডিয়ার নিয়ন্ত্রণ হলো মার্কিন ডেমোক্র্যাট ব্লকের সদস্যদের হাতে। এন.সি- ৩৪২
বাংলাদেশের মিডিয়ার নিয়ন্ত্রণ হলো মার্কিন ডেমোক্র্যাট ব্লকের সদস্যদের হাতে।
Image result for পানিবাংলাদেশের মিডিয়ার নিয়ন্ত্রণ হলো মার্কিন ডেমোক্র্যাট ব্লকের সদস্যদের হাতে।
তাই তারা রুশ প্রজেক্ট রূপপুর পারমানবিক কেন্দ্রের ‘বালিশ’ দুর্নীতিকে হাইলাইট করেছে।
এর আগে তারাই রুশ ব্লকের ভারতীয় কংগ্রেসের রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধীতা করছিলো।
কিন্তু আমি ‘জনগনের ব্লক’ হিসেবে সকল বিদেশী ঋণের প্রজেক্টের বিরোধীতা করি।
শুধু রাশিয়া-চীন নয়,
মার্কিন ব্লকের বিভিন্ন ঋণ, যেমন- জাপানি ঋণ (মেট্রোরেল, সেতু), আইএমএফ ঋণ, বিশ্বব্যাংক ঋণ (উৎপাদনশীল খাতগুলোতে), জাতিসংঘ ও তার অঙ্গসংগঠনগুলো ঋণ এবং সর্বপরি ভারত থেকে আগত রিপাবলিকান ব্লকের ঋণ (বাংলাদেশের নদী পথগুলো পরিষ্কার করা হচ্ছে যে ঋণের মাধ্যমে)।
কারণ এ ঋণগুলোতে দেশের উন্নতির বদলে ক্ষমতাবানদের পকেট ভরে, মাঝখান দিয়ে পুরো ঋণ সুদ আসলে জনগণের উপর চেপে বসে। এতে উৎপাদনশীল খাত ধ্বংস হয়ে দেশে বিদেশী কর্পোরেটদের শাসন প্রতিষ্ঠা হয়, যাকে বলে কর্পোরেটোক্রেসি।
আমি আগে একটা পোস্টে আপনাদের বলেছিলাম,
ডেমোক্র্যাট ব্লক চাইবে, আপনি তাদের কোটে এসে গেম খেলেন। তার শত্রুর শত্রু হয়ে যান।
কিন্তু যদি জনগণের ব্লক বানাতে চান, তবে ওদের কোটে নয়, বরং আপনার নিজের কোটে ওদের ডেকে আনতে হবে। হ্যা, হয়ত ওদের পরষ্পরের শত্রুতাকে কাজে লাগাতে পারেন, ওদের একজনকে দমন করতে, অন্যজনকে ডেকে আনতে পারেন, কিন্তু দিনশেষে কথা বলবেন- নিরপেক্ষভাবে জনগণের পক্ষে, ওদের ব্লকগুলোর বিপক্ষে।
আজকে দেখলাম- কার্বাইড দিয়ে আম পাকানোয় ৩১০ মন আম ধ্বংস করা হয়েছে।এন.সি- ৩৪১
আজকে দেখলাম- কার্বাইড দিয়ে আম পাকানোয় ৩১০ মন আম ধ্বংস করা হয়েছে।
Image result for আম
আজকে দেখলাম- কার্বাইড দিয়ে আম পাকানোয় ৩১০ মন আম ধ্বংস করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৬ লক্ষ টাকা। (https://youtu.be/Hlo4XqPbq20)
আমার কথা হলো- কার্বাইড দিয়ে ফল পাকানো ক্ষতিকর, এর সাপেক্ষে সাইন্টিফিক দলিল কি ?
আমি আগে আপনাদের একটা কথা বলেছিলাম- ধর্মের মধ্যে শুধু বিশ্বাস আছে, বাকি সব কিছু বিশ্বাস দিয়ে নয়, দলিল দিয়ে প্রমাণ করতে হবে।
“কার্বাইড দিয়ে ফল পাকানো বিষাক্ত”- এটা যারা প্রচার করছে এবং প্রয়োগ করছে, এটা যেন বিশ্বাস থেকে না হয়, এর পেছনে সাইন্টিফিক দলিল দিয়ে প্রমাণ করতে বলুন।
উল্লেখ্য, কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইড ভেঙ্গে ইথাইন তৈরী হয়, যা ইথিন গ্যাসের কাজ করে এবং বাস্তবে ফল পাকে ইথিন গ্যাসের মাধ্যমে। তবে কার্বাইড ব্যবহার করার সময় সতর্কতা না রাখলে ব্যবহারকারীর ক্ষতি হতে পারে, কিন্তু এটি বাতাস বা বাষ্পের সংস্পর্ষে এলে তার দ্রুত ইথাইন গ্যাস তৈরী হয়, এতে ফলের মধ্যে ক্ষতিকারক কিছু থাকার কোন সম্ভবনাই থাকে না। (https://bit.ly/2VV4gXh) তাহলে কোন সাইন্টিফিক প্রমাণে কার্বাইডের মাধ্যমে ফলকে বিষাক্ত বলা হচ্ছে, সেটা আগে জানা দরকার।
উল্লেখ্য এর আগে ফরমালিন গুজব দিয়ে, ইথোফেনের গুজব দিয়ে হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে, কিন্তু প্রমাণ পাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হয়নি।
এক্ষেত্রে কার্বাইডের ক্ষেত্রেও আমি বলবো- মিথ্যা গুজব রটিয়ে যেসব দরিদ্র কৃষক-ব্যবসায়ীকে পথে বসানো হচ্ছে, তাদের ক্ষতিপূরণ দেবার দাবি জানাচ্ছি।
১৫ই মে সরকার নির্ধারিত আম পাড়ার নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে। এন.সি-৩৪০
১৫ই মে সরকার নির্ধারিত আম পাড়ার নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে
Image result for আম
১৫ই মে সরকার নির্ধারিত আম পাড়ার নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে
এখন কেউ যদি আম পাড়ার পর দেখে ভেতরে আটি শক্ত হয় নাই,
তবে সেটা কি ব্যবসায়ীর দোষ ? না চাষীর দোষ ??
আর
আমি কাচা আম পছন্দ করি
কাচা-পাকা আম পছন্দ করি
কিন্তু আমাকে সে আম খেতে দিবেন না,
এটা কোথায় লেখা আছে ?
আবার
আটি শক্ত না হলে, আটি ছোট হলে আমটি খেতে অখাদ্য বা বিষাক্ত এমনও তো নয়। তাহলে কোন যুক্তিতে ছোট আটি দেখিয়ে আম ধ্বংস করা হচ্ছে।
যারা আম ধ্বংস করছেন, তারা এমন কোন দলিল দেখাতে পারেননি যে আমে কার্বাইড ব্যবহার হয়েছে, আর যদি হয়েও থাকে, তবে আমের স্লাইসে কতটুকু কার্বাইড মিশ্রিত আছে, সেটা পরীক্ষা করে না দেখা পর্যন্ত শুধু আটি নরম দেখে এত টন টন আম ধ্বংসকে কখন সাপোর্ট করা যায় না।
যে কাস্টমার তার দায়িত্ব হচ্ছে চেক করে নেয়া,
সে যদি চেক করে দেখে পাকা আম তবে সে দাম বেশি দিবে
আর যদি সে দেখে আধা কাচা আম তবে সে দাম কম দিবে, অথবা নিবে না
কিন্তু আম আধা কাচা, ছোট আটি হলে সেটা বুলডোজার দিয়ে পিষে ফেলতে হবে,
এ ধরনের আজগুবি নিয়ম দেশের সম্পদ ধ্বংস করা ছাড়া কিছু নয়।
এতদিন ফরমালিনের গুজব
এরপর শুরু করছিলো ইথোফেন-কার্বাইডের গুজব (ফুড-গ্রেডেড কার্বাইড ব্যবহার করলে সমস্যা নাই:https://bit.ly/2wgv84W)
এখন শুরু করছে অপরিপক্কের গুজব
আরে ভাই, যে ব্যবসায়ী তার মত সব আম আনার অধিকার আছে
আপনার পোষালে কিনবেন, নয়ত কিনবেন না
সে যদি ক্ষতিকারক কিছু না আনে, তবে সেটা বুলডোজার দিয়ে পিষে ফেলার অধিকার কারো নাই।
বাংলাদেশের আমের মার্কেটের দিকে যদি তাকান, তবে দেখবেন একেকবার একেকটা উঠে।
কখন- কাচা আম, এরপর কাচা-পাকা আম, এরপর স্বল্পকাচা-স্বল্পপাকা আম, এরপর পুরো পাকা আম। একটা সময় কাচা আম চাইলেও আপনি পাবেন না। একটা লোকের আমে যদি বিষাক্ত কিছু না থাকে, তবে সেটা ধ্বংস করার অধিকার কারো নাই।
আর সময় নির্ধারণ করাটাও ঠিক না।
কারণ সময় নির্ধারণ করে দিলে মার্কেটে সব আম একবারে আসবে,
তখন একসাথে অনেক আম উঠবে, কিন্তু দাম পরে যাবে।
কিন্তু আম শেষ হয়ে গেলে, বাকি সময় মানুষ আম পাবে না, তখন দাম চড়ে যাবে।
যেমন- এবার রোজার মাসে অনেকেই বলেছেন- তারা আম খেতে পারেন নাই। আর একবারে অনেক আম এনে আম নষ্ট করা বা দাম ফেলে দেয়ায় আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের আম চাষি ও ব্যবসায়ীরা। তখন তারা আম চাষ ও ব্যবসা ছেড়ে দিবে, ফলে পার্শ্ববর্তী ভারতের আম চাষী ও ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের আমের মার্কেট উন্মুক্ত হয়ে যাবে।
বাংলাদশের হাইকোর্টে জাস্টিসদের মধ্যে বিদেশী এজেন্ট ঢুকছে,
মিডিয়াতে তো আগে থেকেই ছিলো
আর প্রশাসন তাদের সাথে এক হয়ে এই দেশী সম্পদ ধ্বংসের উৎসবে নেমেছে।
তারা দেশী আম থেকে শুরু করে সকল উৎপাদনশীল খাত কথিত অভিজানের নামে ধ্বংস করতে শুরু করেছে।
বাংলাদেশের জনগণ যদি ‘দেশী উপৎপাদনশীল খাত ধ্বংস’র বিরুদ্ধে এখনই প্রতিবাদে না নামে , তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণের কপালে বহু কষ্ট আছে।