সিরাজউদ্দৌলা থেকে অধ্যাপক মাসুদ মাহমুদ, আমারা যেন পক্ষপাতিত্ব না করি। এন.সি- ৩৫৫
সিরাজউদ্দৌলা থেকে অধ্যাপক মাসুদ মাহমুদ, আমারা যেন পক্ষপাতিত্ব না করি

Image result for সাগর
সিরাজউদ্দৌলা থেকে অধ্যাপক মাসুদ মাহমুদ, আমারা যেন পক্ষপাতিত্ব না করি
নুসরাতের ঘটনার পর ফেনীতে একদল ছাত্র-ছাত্রী আন্দোলনে নামে সিরাজউদ্দৌলার পক্ষে। তাদের দাবী তাদের শিক্ষক তাদের নিকট শ্রদ্ধেয় এবং সে কখন এমন কাজ করতে পারে না ।
আবার সম্প্রতি যৌননিপীড়নের অভিযোগ ওঠা চট্টগ্রামের (ইউএসটিসি) একজন শিক্ষকের পক্ষেও একদল শিক্ষার্থী মাঠে নেমেছে। তারা বলছে, তাদের শিক্ষক (অধ্যাপক মাসুদ মাহমুদ) তাদের কাছে শ্রদ্ধেয় এবং তিনি কখন এ ধরনের খারাপ কাজ করতে পারেন না। (https://bit.ly/2DRhv0i)
সমস্যা হলো- নুসরাতের ঘটনায় মিডিয়া নুসরাতের মুখের কথা বিশ্বাস করেছে
কিন্তু মাসুদ মাহমুদের বিরুদ্ধে যে ছাত্রীরা অভিযোগ করেছে, তাদের কথা মিডিয়া অজ্ঞাত কারণে বিশ্বাস করছে না।
বরং বাংলা ট্রি্বিউন, চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন অভিযুক্ত নিপীড়ক মাসুদ মাহমুদের পক্ষে নিউজ করে যাচ্ছে। ভূক্তভোগী ছাত্রীদের কথা বাদ দিয়ে, মাসুদ মাহমুদের নিজেকে ইনোসেন্ট দাবী করা ফেসবুক স্ট্যাটাস প্রকাশ করছে। (https://tinyurl.com/y3ayxxnc, https://bit.ly/2WoL8wZ, https://bit.ly/2DRhv0i)
তবে আমি পুরো ঘটনা নিয়ে স্ট্যাডি করেছি-
অধ্যাপক মাসুদ মাহমুদের কথাও পড়লাম,
তার বিপক্ষে যে সব ছাত্র-ছাত্রী অভিযোগ তুলেছে তাদের কথাও পড়লাম,
আবার যে সব ছাত্র-ছাত্রী তার পক্ষ নিয়েছে তাদের কথাও পড়লাম।
মূল কথা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হয়নি, প্রায় কাছাকাছি মনে হয়েছে। আসুন আগে তাদের স্বীকারক্তিগুলো পড়ি-
অধ্যাপক মাসুদ মাহমুদের বক্তব্য-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাসুদ মাহমুদ ইউএসটিসি’র ইংরেজি বিভাগের মাস্টার্সের ক্লাসে কোর্স কারিকুলাম হিসেবে ‘টোয়েন্টিথ সেঞ্চুরি লিটারেচার’, ‘শেক্সপিয়ার’স ট্র্যাজেডিস’, ‘আমেরিকান লিটারেচার’ পড়ান।
মাসুদ মাহমুদ জানান, টোয়েন্টিথ সেঞ্চুরি লিটারেচার কোর্সে ‘দ্য লাভ সং অব জে. আলবার্ড প্রুফ্রক’ এবং ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতা পড়াতে গিয়ে তাকে শারীরিক সম্পর্কের বিষয়গুলোর খোলাখুলি বর্ণনা করতে হয়। ‘দ্য ওয়েস্ট ল্যান্ডে’র মূল বিষয়ই হচ্ছে ফার্টিলিটি ও সেক্সুয়ালিটি। ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ পড়াতে গেলেই নারী-পুরুষের জৈবিক সম্পর্ক, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক (ইনসেস্ট), বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক (ইনসেস্ট), আবার সব সামাজিক সম্পর্ক যে একসময় শুধু নারী-পুরুষের সম্পর্কে গিয়ে শেষ হয়, পরস্পরের প্রতি আকর্ষণ, নারী-পুরুষের শারীরিক অক্ষমতা— এসব বিষয় স্বাভাবিকভাবে উঠে আসে। সেক্সুয়াল ভায়োলেন্সের বিষয়গুলো উঠে আসে। এগুলো একেবারেই বুদ্ধিবৃত্তিক আলোচনা। এসব আলোচনাকে যারা ব্যক্তিগতভাবে নেন, তাদের তো সাহিত্য পড়তে আসাই উচিত না। আমি মনে করি, তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ারও যোগ্যতা নেই।” (https://bit.ly/2JjlK8n)
অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগকারী ছাত্রীদের বক্তব্য-
ইউএসটিসি’র ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির জান্নাত নামের একজন শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ পড়াতে গিয়ে স্যার সবসময় মেয়েদের পিরিয়ড, ছেলেদের মাস্টারবেশন— এসব প্রসঙ্গ নিয়ে আসেন। দুই মাসে এই কবিতার মাত্র ১০ লাইন পড়িয়েছেন। আর সবসময় শুধু শরীরের কথা বলেন, যৌনতার কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘আমরা মাস্টার্সের ছাত্রী। যথেষ্ঠ ম্যাচিউরড। আমরা বুঝি সাহিত্য পড়াতে গেলে শরীরের বিষয়, নারী-পুরুষের সম্পর্কের বিষয় আসবে। কিন্তু উনার এক্সপ্রেশন খারাপ। না হলে একজন শিক্ষকের বিরুদ্ধে আমরা কখনো রাস্তায় নামতাম না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রী বলেন, ‘উনি বোরকা-হিজাবের বিরুদ্ধে কথা বলেন ক্লাসে। ধর্ম নিয়েও কথা বলেন। আর যৌনতার বর্ণনা এমন অবলীলায় ক্লাসে দেন, যাতে আমাদের লজ্জায় পড়তে হয়।’
(https://bit.ly/2JjlK8n)
যে সব ছাত্র-ছাত্রী মাসুদ মাহমুদের পক্ষ নিয়েছেন, তাদের বক্তব্য-
১) "যৌনতা যে অশ্লীলতা নয় এটা যদি ইংলিশ লিটারেচারে পড়া একটা মাস্টার্সের স্টুডেন্ট না বোঝে তাহলে তারে চিড়িয়াখানাতেই পাঠানো মঙ্গল" (https://bit.ly/2DPQg64)
২) “শিক্ষার্থীদের অপরিপক্বতা, অতিরক্ষণশীলতা ও ইংরেজিতে অদক্ষতার কারণেও কখনো কখনো শ্রেণীকক্ষের কিছু আলোচনা আপত্তিকর মনে হতে পারে। উদাহরণস্বরূপ, অভিযোগ করা হয়েছে যে অধ্যাপক মাসুদ মাহমুদ মা ও সন্তানের মধ্যে যৌনতা নিয়ে কথা বলেন। কিন্তু, সফোক্লিসের Oedipus Rex, শেইক্সপিয়ারের Hamlet এবং ডি এইচ লরেন্সের Sons and Lovers-এর মতো বিখ্যাত বই, যেগুলো পৃথিবীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেই পড়ানো হয়, তার প্রতিটিতেই মা ও সন্তানের মধ্যে যৌন আকর্ষণের সরাসরি বর্ণনা বা ইঙ্গিত রয়েছে। এমনকি লিট্রেরি থিওরি কোর্সেও ফেমিনিযম বা কুইয়ার থিওরিতে যৌনতা, সমকাম, ইত্যাদি নিয়ে শিক্ষককে কথা বলতে হয়। এসব ক্ষেত্রে শিক্ষার্থীরা কখনো কখনো ভুল বুঝে বা আহত হয়ে থাকে। (https://bit.ly/2JgpN5i)
মাসুদ মাহমুদ ভুল করেছে না ঠিক করেছে, সেই ব্যাপারে আমি কিছু বলবো না, এ ব্যাপারে আমি পাঠকদের মতামত আশা করছি। তবে এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত ভাবে যে ৩টি পয়েন্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে-
ক) সাহিত্য মানে কি শুধু শারীরিক সম্পর্ক ? শারীরিক সম্পর্ক ছাড়া কি সাহিত্য হতে পারে না ? আর যে সাহিত্য বাবা-কন্যার মধ্যে শরীরিক সম্পর্ক শিক্ষা দেয়, মা-ছেলের মধ্যে শারীরিক সম্পর্ক শিক্ষা দেয়, সেই সাহিত্য পাঠ্যভুক্ত করা হয় কেন ?
খ) আমরা কিছুদিন আগে দেখেছি, বাংলাদেশের স্কুলগুলোতে বাচ্চাদের মধ্যে যৌনশিক্ষা চালু করতে চাইছে একটি মহল। কথা হলো, মাস্টার্সের ছাত্রীরা ধারণা করছে শিক্ষক এসব পাঠ্যের মাধ্যমে সুযোগ নিতে চাইছে, তাহলে স্কুলগুলোতে যৌন শিক্ষা চালু হলে শিক্ষকরা ছোট ছোট বাচ্চাদের উপর সুযোগ নেয়ার সম্ভবনা আছে কি না ?
গ) গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়েছে, অভিযোগকারী ছাত্রীর বক্তব্যে একটি শব্দ পাওয়া যাচ্ছে, “এক্সপ্রেশন খারাপ”। অর্থাৎ শিক্ষক যেভাবে প্রকাশ করেছে, সেটা তাদের কাছে ‘অশ্লীল ইঙ্গিতপূর্ণ’ মনে হয়েছে।
এখানে একটি বিষয় জানতে হবে, মানুষ পরষ্পর ভাব-আবেগ বিনিময় করার জন্য মুখ নিঃসৃত শব্দের পাশাপাশি ‘বডি ল্যাঙ্গুয়েজ’ বা ‘শরীরি ভাষা’ ব্যবহার করে। হাত,পা, মাথা, মুখের মাসল, ছোখের চাহুনি সবকিছুর মধ্যে থাকে আলাদা ভাষা। মনোবিজ্ঞানীদের মতে এই ‘বডি ল্যাঙ্গুয়েজ’র মাধ্যমে শতকরা ৮০ ভাগ মনের ভাব প্রকাশ করা যায়। যে দিন
মাসুদ মাহমুদের ক্লাসে ছাত্রীদের (ইউএসটিসি) মনে হয়েছে তার এক্সপ্রেশন’ খারাপ, সেই দিন আসলেই তার আবেগ প্রকাশ কেমন ছিলো সেটা নিয়ে যাচাই করার দরকার।
অপরদিকে যে সব শিক্ষার্থীরা তার পক্ষ নিচ্ছেন, তারা বেশিরভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। তাদের ‘বিশ্বাস’ তাদের শ্রদ্ধেয় শিক্ষক বহুদিন তাদের ক্লাস নিয়েছে, তিনি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নিতে গিয়ে এমন করতে পারেন না। সত্যিই বলতে, এখানে বিশ্বাসের কোন স্থান নেই, তিনি আগে ভালো ছিলেন বলে, এখনও ভালো থাকবেন, এমন কোন সংবিধানে লিখিত চূক্তি নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ইউএসটিসিতে গিয়ে সে নারীদের নিপীড়ন করতে পারবে না আর কেউ সেই দাবী তুললে তার ইংরেজী সাহিত্যে পড়ার যোগ্যতা নেই, এই ধরনের চিন্তা আমার কাছে অমূলক মনে হয়। বরং ঐ দিন আসলেই ক্লাসে কি হয়েছিলো, সেটা জানা বেশি জরুরী।
যাই হোক, শেষে বলবো-
নারী নিপীড়ক যেই হোক, সিরাজউদ্দৌলাহ হোক আর অধ্যাপক মাসুদ মাহমুদ হোক,
যদি সে অপরাধী হয়, তবে অবশ্যই তার বিচার হওয়া উচিত।
এক্ষেত্রে কোন ভাবেই আমরা যেন আবেগ দ্বারা তাড়িত হয়ে ধর্ষক বা নিপীড়কের পক্ষ অবলম্বন না করি।
কারণ সমাজের সর্বত্রই নারী নিপীড়ক আছে, এবং সেই নিপীড়ক কোন না কোনভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে। এভাবে যদি সম্পর্কের ভিত্তিকে আমরা নিপীড়কের পক্ষ অপবলম্বন করতে থাকি, তবে সেটা সমাজে নারী নির্যাতন আরো বাড়িয়ে তুলবে নিশ্চিত। বিশেষ করে বাংলাট্রিবিউন, চ্যানেল আই বা বাংলাদেশ প্রতিদিন যেভাবে ভূক্তভোগী নারীদের কথা বাদ দিয়ে অভিযুক্ত নিপীড়কের পক্ষে সাফাই গাচ্ছে, তা সত্যিই লজ্জাজনক।
খেলার দিন ক্রিকেটাররা রোজা রাখবে না – মাশরাফি । এন.সি- ৩৫৪
খেলার দিন ক্রিকেটাররা রোজা রাখবে না – মাশরাফি
খবর ও মন্তব্য-
১) খেলার দিন ক্রিকেটাররা রোজা রাখবে না – মাশরাফি
(https://bit.ly/2DV4T8g)
Image result for সাগরমন্তব্য: রোজার দিনে খেলা ফেলানোয় ধর্মীয় অনুভূতি নষ্ট হচ্ছে কি না, এটা নিয়ে মুসলমানদের মধ্যে আলোচনা করার দরকার ছিলো। তাছাড়া এবার একধাপ এগিয়ে ঈদুল ফিতরের দিন বিশ্বকাপ ক্রিকেট খেলার শিডিউল ফেলানো হয়েছে এবং সম্ভাব্য তারিখে (৩ ও ৪ জুন) দুটি মুসলিম প্রধান রাষ্ট্রের (পাকিস্তান ও আফগানিস্তান) খেলা ফেলানো হয়েছে। বিশ্বকাপের জার্সি নিয়ে মুসলিমরা যতটা আলোচনা-সমালোচনা করেছে, এ বিষয়গুলো নিয়ে ততটা এড়িয়ে গেছে বলে আমার মনে হয়।
২) দেশে দুই শতাধিক এনজিও’র নিবন্ধন বাতিল করছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে এদের কারণে অরাজকতা হতে পারে এমন আশঙ্কা থেকে এদের নিবন্ধন বাতিল করা হয়।
(https://bit.ly/2Yglrj1)
মন্তব্য: রোহিঙ্গা ইস্যুতে সরকার দ্রুত একশন নিলো। কিন্তু বাংলাদেশে অনেক এনজিও দেশের সমকামীতা বিস্তারে কাজ করে যাচ্ছে, যার কারণে পুরো দেশে খুব শিঘ্রই বড় ধরনের অরাজকতা হতে পারে। এদের নিষিদ্ধের ব্যাপারে দ্রুত চিন্তা করা উচিত। এরা হলো-
লাইট হাউস কনসোর্টিয়াম (বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের কার্যক্রম), বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওডপাপ, সাস (বরিশাল বিভাগে এদের কার্যক্রম), হাসাব, আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ, জাগরি, ক্যাপ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-বিএমএসএফ (আইনী সহায়তা দেয়), আইন ও সালিশ কেন্দ্র-আসক (আইনী সহায়ত দেয়), ফ্যামিলি হেলথ্ ইন্টারন্যাশনাল (ফান্ডদাতা), রয়েল নেদারল্যান্ডস এ্যাম্বেসি (ফান্ডদাতা), ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড-ইউএনএফপিএ (ফান্ডদাতা), ‘হাতি’ প্রকল্প, বিশ্বব্যাংক (ফান্ডদাতা), মানুষের জন্য ফাউন্ডেশন –MJF (ফান্ডদাতা), আরসিসি প্রোজেক্ট অব দি গ্লোবাল ফান্ড আইসিডিডিআর,বি (ফান্ডদাতা)
৩) টঙ্গীতে ঝুট পল্লিতে অগ্নিকাণ্ড, পুড়ল অর্ধশত গুদাম
(https://bit.ly/30blbnc)
মন্তব্য: গার্মেন্টেসের ঝুট কাপড় বাংলাদেশের জন্য নতুন দ্বার উন্মুক্ত করেছিলো। ঝুট থেকে সুতা, তুলা, দড়ি এমননি পোষাক পর্যন্ত তৈরী হয়। রিপোর্ট অনুয়ারী এই ঝুট কাপড়ের সাথে প্রায় ৫০ লক্ষ লোকের জীবিকা জড়িত। (https://bbc.in/2H6SqjX)
একটি মহল যে সেই ৫০ লক্ষ লোকের মুখের খাবার কেড়ে নিয়ে পথে বসাতে চায়, ঝুট গোডাউলগুলোতে বার বার আগুন লাগা সেই বার্তা বহন করে।
৪) এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রত্যাশিত ফল না পেয়ে সাত শিক্ষার্থীর আত্মহত্যা (https://bit.ly/2vLqOdz)
মন্তব্য: সেক্যুলার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে এ প্লাসের পাহাড় দিতে পেরেছে কিন্তু নৈতিকতার ছিটেফোটাও দিতে পারেনি- এই খবর তার প্রমাণ।
চট্টগ্রামের ইউএসটিসি শিক্ষক মাসুম মাহমুদ স্যারকে নিয়ে দু’পক্ষ হয়ে গেছে। এন.সি- ৩৫৩
চট্টগ্রামের ইউএসটিসি শিক্ষক মাসুম মাহমুদ স্যারকে নিয়ে দু’পক্ষ হয়ে গেছে

Image result for সাগর
চট্টগ্রামের ইউএসটিসি শিক্ষক মাসুম মাহমুদ স্যারকে নিয়ে দু’পক্ষ হয়ে গেছে
২২ জন ছাত্রী অভিযোগ করেছে মাসুদ মাহমুদ স্যার ক্লাসের মধ্যে কথা দিয়ে তাদেরকে নিপীড়ন করেছে।
অপরদিকে দৈনিক প্রথম আলো, চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন, বাংলাট্রিবিউন বলছে মাসুদ মাহমুদ নিরাপরাধ, তার কোন দোষ নেই।
আসুন, মাসুদ মাহমুদ স্যারকে নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় করা এই রিপোর্টটি দেখি-
https://www.facebook.com/noyonchatterjee5/videos/875869812764273/?t=16
বিএনপি’র কিছু এমপি শপথ নিলেন এবং ফখরুল শপথ নিলেন না।এন.সি- ৩৫২
বিএনপি’র কিছু এমপি শপথ নিলেন এবং ফখরুল শপথ নিলেন না।
Image result for সাগর
বিএনপি’র কিছু এমপি শপথ নিলেন এবং ফখরুল শপথ নিলেন না।
এটা নিয়ে কয়েকদিন মিডিয়া খুব গরম ছিলো।
ঘটনা অবজারভেশন করে, আমার কিছু চিন্তা ছিলো, যাস্ট আপনাদের সাথে শেয়ার করছি-
আমার কাছে পুরো ঘটনা অবজারভেশনে মনে হয়েছে,
এটা বিএনপিকে নিয়ে আওয়ামীলীগ-ডেমেক্র্যোট ব্লক টানাটানি।
আওয়ামীলীগ চাইছে বিএনপি সংসদে আসুক, তাতে ‘নির্বাচন অবৈধ হয়েছে’, এটা বলার যেন আর সুযোগ না থাকে।
অপরদিকে, বিএনপিকে সর্বদা আওয়ামী বিরোধীতায় ব্যবহার করতে চায় অদৃশ্য মার্কিন ডেমোক্র্যাট ব্লক। তাই বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও তারা চায় না বিএনপি সংসদে যাক, তাদের ভয়-“বিএনপি যদি আওয়ামীলীগের হাতে চলে যায়”। তাই ডেমোক্র্যাটদের মুখপাত্র দৈনিক প্রথম আলো, বিবিসি’র এ ইস্যুতে চিৎকার থামছে না। তারা বার বার বিএনপিকে ভয় দেখায়-বিএনপি যদি আওয়ামীলীগের ঘরে যায়, তবে বিএনপির ‘শেষ’ ঘটে গেলো। বিএনপিকে গৃহপালিত বিরোধীদল বানানো হবে। মুসলিম লীগ, কেএসপি, ন্যাশনাল আওয়ামী পার্টি এবং জাসদ- এদের মত হাল হবে বিএনপির।
বাস্তবে আমার কাছে, বিএনপি’র কেন্দ্রীয় নীতি এবং ফিল্ড পর্যায়ের নীতির মধ্যে একটা দো’টানা লক্ষ্য করা যায়। সম্ভবত তারেক রহমান মার্কিন ডেমোক্র্যাট ব্লকের ঘরে হাটতে চায় না, কিন্তু ফিল্ড পর্যায়ের লোক ঐ ঘরে পা দিয়ে রাখতে সাচ্ছন্দ্য বোধ করে, অধিকাংশ ক্ষেত্রে চোখ বন্ধ করেই হাটে।
এক্ষেত্রে আমার মনে হয় বিএনপি ও জামায়াতের কিছু কৌশলগত ‍ভুল আছে।
ডেমোক্র্যাট ব্লক সদস্যরা সর্বদা আওয়ামীবিরোধীতার একটা প্লট তৈরী করে দেয় এবং বিএনপি-জামায়াতকে আহবান করে সেই প্লটে আওয়ামীলীগের বিরোধীতা করার জন্য। যেহেতু ‘আওয়ামীবিরোধীতা’ সেহেতু তারাও চোখ বন্ধ করে ঝাপিয়ে পড়ে। আমার কাছে এটা ভুল মনে হয়। কারণ ডেমোক্র্যাটরা এমন প্লট তৈরী করে, যেখানে অনেক প্যাচ আছে। এই প্যাচে পড়লে মূল সত্যটা বিএনপি-জামায়াতের কাছে পৌছে না, আবার ফলটা চলে ডেমোক্র্যাট ব্লকের ঘরে।
এটা যে ‘ভুল’ তার দলিল হচ্ছে, এই পলিসিতে চলার কারণে বিএনপির অবস্থা এখন করুণ, জামায়াত ইতিমধ্যে ভেঙ্গে গেছে। অপরদিকে আওয়ামীলীগ টানা ৩ বার ক্ষমতায়। ডেমোক্র্যাটরা আওয়ামী বিরোধীতারা জন্য জামায়াত ও বিএনপিকে ব্যবহার করেছে এবং দিনশেষে ‘ফল’ নিজের ঘরে তুলেছে এবং ক্ষয় হয়েছে বিএনপি-জামায়াতের। বাস্তবতা হচ্ছে, বর্তমান রাজনীতির মূল গেমকোটে আওয়ামীলীগ-ডেমোক্র্যাট লড়াই চলছে, আর বিএনপি-জামায়াত চলে গেছে সাইড বেঞ্চে।
ক্রিকেট খেলায় ‘পিচ’ বলে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। যে দেশে খেলা হবে, তারাই পিচ বানায় এবং তারা চায় সবাই এ পিচে খেলুক। এতে দেশী দল যত দুর্বল হোক, দিন শেষে তার জয়লাভ হওয়ার সম্ভবনা বেশি। ঠিক তেমনি, রাজনীতির মাঠে সবাই চায়, তার কোটে এসে সবাই খেলুক, এতে সে সুবিধা পাবে। জামায়াত-বিএনপি হয়ত ভাবে, আওয়ামীবিরোধীতার ক্ষেত্রে ডেমোক্র্যাট ব্লককে আমরা ব্যবহার করবো, সেই ফল আমাদের ঘরে আনবো। কিন্তু বাস্তবতা হলো ডেমোক্র্যাট পলিসি ও কার্যগত অনেক শক্তিশালী, তাই দিনশেষে ফলটা চলে যায় ডেমোক্র্যাটদের কাছে, আর ‘বি-ফল’ গিয়ে আঘাত করে বিএনপি-জামায়াতকে।
আমার মনে হয়, জামায়াত বিএনপির এখন সময় আছে, তাদের উচিত পলিসিগত স্ম্যার্ট হওয়া। দল-মতবাদ-ব্লকগুলোকে বুঝা এবং সে অনুপাতে সিদ্ধান্ত নেয়। যেমন- একটা উদাহরণ দেই,
ছাত্রলীগের মূল অংশটা কন্ট্রোল করে লিয়াকত আলী শিকদার গ্রুপ। আওয়ামীলীগের কেন্দ্রীয় অংশের সাথে এটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব। এই যে ছাত্রলীগের মধ্যে একটা দ্বন্দ্ব, এটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছে ডেমোক্যাট ব্লকরা। এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কিছুদিন আগে একটি ছাত্র আন্দোলন তারা দাড় করিয়ে দেয় এবং তা সরকারের গদি ধরে পর্যন্ত টান দেয় (যদিও ডেমোক্র্যাট ব্লক শেষ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ রাখতে পারে নাই)। আমার কথা হলো, ডেমোক্র্যাটরা কত সুন্দর আওয়ামীলীগকে আওয়ামীলীগের বিরুদ্ধে দাড় করিয়ে দিলো, কিন্তু বিএনপি-জামায়াত এতদিন বিরোধীদল থেকেও সেই বিভেদটা ব্যবহার করতে পারেনি।
আমার মনে হয়,
বিএনপি-জামায়াতের প্রথম কাজ হতে পারে, ডেমোক্র্যাটদের পথে না হাটা।
এমনকি সেটা যদি আওয়ামীলীগের বিরোধীতার জন্য হয়, তবুও।
একইসাথে পৃথক পলিসি তৈরী করা, যেটা অবশ্যই ডায়নামিক হবে গোয়ার্তুমি করে নয়।
যেটা দিয়ে একদিকে নিজের অবস্থান শক্ত করা যাবে এবং অন্যদিকে প্রতিপক্ষের অবস্থান প্রশ্নবিদ্ধ করা যাবে।
কেন এই ভীতি !!!  আজকে হাইকোর্টে কাচা তরল দুধের ৯৬ নমুনার ৯৩টিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে। এন.সি- ৩৫১
কেন এই ভীতি !!!
আজকে হাইকোর্টে কাচা তরল দুধের ৯৬ 
নমুনার ৯৩টিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে
Related image
কেন এই ভীতি !!!
আজকে হাইকোর্টে কাচা তরল দুধের ৯৬ নমুনার ৯৩টিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে বলে প্রতিবেদন দাখিল করেছে ‘‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” বা বিএফএসএ।
৯৬টি কাচা তরল দুধের নমুনার মধ্যে ৯৩টিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে বলে যে নতুন ‘আবিষ্কার’ মনে করা হচ্ছে, বাস্তবে এটা নতুন কোন আবিষ্কার নয়, বরং এটা পুরাতন একটি আবিষ্কার, কিন্তু কি কারণে এত পুরাতন জিনিস নতুন করে প্রকাশ করে আমাদের ভয় দেখানো হচ্ছে সেটাই আলোচনার বিষয়।
মূলত কাচা দুধের মধ্যে ব্যাকটেরিয়া থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য কাচা দুধকে পাস্তুরিত করা হয়। পাস্তুরিত করলে এই সব ক্ষতিকর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারা যায়। আবার বাসায় এনে আমরা সেই দুধ গরম করে ফুটিয়ে পান করি। ১০০ ডিগ্রি সেলসিয়াস হলে সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়, তবে এতে কিছু প্রোটিন ক্ষয় হয়। এজন্য ৬৩ ডিগ্রি সেলিসিয়াসে পাস্তুরাইজেশন করলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মরে কিন্তু পুষ্টি উপাদান ঠিক থাকে।
যেমন: খবরে দেখুন, কলিফরম ব্যাকটেরিয়ার কথা বলছে। যেটা স্তন্যপায়ীর কোলনে থাকে। অনেকে এটাকে মলের ব্যাকটেরিয়াও বলে। খাবার পানিতে অনেক সময় এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। ৬৩ ডিগ্রি সেলসিয়াতে ৩০ মিনিট পাস্তরিত করলে এই ব্যাকটেরিয়া অবশ্যই মরবে। আর ১০০ ডিগ্রিতে ফুটালে সেটার কথা চিন্তাও করতে হয় না। আবার সালমোনেলা ব্যাকটেরিয়ার নামও এসেছে। সকল ডেইরি প্রোডাক্টে এটা কমন অরগানিজম। এটাও ৬০ ডিগ্রি সেলসিয়াসে মারা যায়। তাই এসব ব্যাকটেরিয়া অনেক আগে থেকেই ছিলো, কিন্তু হঠাৎ করে তাদের নাম দিয়ে ভয় দেখানোর কারণ কি ?
আবার খবরে একটি কথা বলা হয়েছে, “ক্ষতিকর মাত্রায় বিদ্যমান”। এই কথাটা দেয়ার উদ্দেশ্যটা কি ?
কারণ-
প্রতি ২০-৩০ মিনিট পর পর ব্যাকটেরিয়া তার সংখ্যা দ্বিগুন করে। নমুনা সংগ্রহের পর তা কতক্ষণ পর কাউন্ট করা হয়েছে তা কিন্তু বলা হয় নাই। আর যত সংখ্যাই বৃদ্ধি করুক, পাস্তুরিত করলে বা ফুটালে সবগুলোই মারা পরবেই।
তাহলে অযথা এই ভীতি ছড়ানোর মূলে কে ?
১) বিশ্বব্যাংক বাংলাদেশের ডেইরি ও পোল্ট্রি শিল্পে হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। তারা যেসব প্রডাক্টিভ খাতে ঢুকবে সেখানে পতন অত্যাসন্ন।
২) ‘‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” বা বিএফএসএ বলে যে সরকারি সংস্থাটি এই রিপোর্ট দিয়েছে, তাদের নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ মার্কিন এনজিও ‘ইউএসএইড’র ফান্ড, পলিসি ও লোকবল এই সংস্থাটির মধ্যে ইনফিলট্রেট করেছে। সুতরাং তাদের যেকোন প্রতিবেদন সম্রাজ্যবাদীদের পলিসির পক্ষে আসা স্বাভাবিক।
৩) আরলা ফুড বা ডানো’র অনেক দিনের প্ল্যান হলো তারা বাংলাদেশের বেসরকারি ডেইরি শিল্প ধ্বংস করে বিদেশ থেকে গুড়া দুধ আমদানি করবে। ইতিমধ্যে তারা মিল্পভিটার সাথে গুড়া দুধের জন্য চুক্তিও করেছে। তারাই আড়াল থেকে বাংলাদেশের ডেইরি শিল্প ধ্বংস করতে কলকাঠি নাড়ছে বলে অনেকে মনে করে।

মূল কথা হলো,
বাংলাদেশের ডেইরি শিল্প নতুন সম্ভবনায় দ্বার উন্মু্ক্ত করেছিলো, যার মাধ্যকে কোটি তরুণের কর্মসংস্থান হয়েছে এবং মানুষের দুধের চাহিদা পূরণ হচ্ছিলো। কিন্তু এর মধ্যে সম্রাজ্যবাদীদের চোখ পড়েছে। তারা কখনই চায় না, বাংলাদেশের কোন প্রডাক্টিভ খাত প্রতিষ্ঠিত হোক। তারা চায় আমাদের সকল প্রডাক্টিভ খাত ধ্বংস হয়ে যাক, আর আমরা তাদের উপর নির্ভরশীল হই।
No photo description available.
বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হইছে। এন.সি- ৩৫০
বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হইছে
Image result for সাগর
বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হইছে- https://bit.ly/2PX4V4A
কিন্তু নিচের খবরগুলো দেখুন-
১) শেরপুরে পবিত্র রমজান মাসেও বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং-এ জনজীবন অতিষ্ঠ
https://bit.ly/2LuhANC
২) লোডশেডিং এ হাপিয়ে উঠেছে বরিশালবাসী
https://bit.ly/2WEgEYl
৩) জকিগঞ্জে পবিত্র রমজানে বিদ্যুৎ পেতে মানববন্ধন
https://bit.ly/2vPDgJj
৪) কক্সবাজারে তারাবিহ শুরুর দিনে বিদ্যুতের ভেল্কিবাজি
https://bit.ly/2V7gZ44
৫) রমজান মাসে বিদ্যুৎ বিভ্রাটের কবলে নওগাবাসী
https://bit.ly/2V7nJyV
৬) লোডশেডিং : দোহারে পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে আহত, মামলা
https://bit.ly/2Wyisli
৭) বৈদ্যুতিক গোলযোগে নেত্রকোণায় সেহেরিতেও ভোগান্তি
https://bit.ly/2Jdez2n
৮) সুনামগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তোপের মুখে বিদ্যুৎ অফিস কর্মকর্তা
https://bit.ly/2H9ROsJ
৯) গাইবান্ধায় একটানা ১৯ ঘন্টা বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ অফিস ঘেরাও
https://bit.ly/305T2hd
প্রবাদ আছে- “কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই”
ঠিক তেমনি- বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হচ্ছে, কিন্তু জনগণের কাছে সে বিদ্যুৎ পৌছাচ্ছে না।
এর পেছনের কারণ অবশ্য সরকারের বিদ্যুৎপ্রতিমন্ত্রী ব্যাখ্যা করেছে।
তারা বলছে- পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু বিতরণ (distribution) করতে পারছি না।
কারণ বিতরণ করতে যে টাকার প্রয়োজন, সেটা নেই। টাকা পেলে তারপর বিদ্যুৎ বিতরণে হাত দেয়া হবে। (https://bit.ly/2H9nq1G)
আমি অনেক আগে, আপনাদেরকে একটা কথা বলেছিলাম,
বাংলাদেশে আপনারা ‘উন্নয়ন’ বলে যা দেখছেন, এটার কোনটাই আপনার জন্য নয়।
এগুলো সব বিদেশীদের জন্য।
এই বিদ্যুৎটাই কিন্তু তার প্রমাণ।
দেশে প্রচুর বিদ্যুৎ আছে, কিন্তু পাবলিক বিদ্যুৎ পাচ্ছে না।
ভালোভাবে খেয়াল করুন-
বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত, তারমানে আপাতত বিদ্যুৎ উৎপাদনের দিকে খেয়াল না দিয়ে বিদ্যুৎ বিতরণের দিকে খেয়াল দেয়া উচিত। অথচ সরকার বিদেশ থেকে মোটা মোটা ঋণ এনে একের পর এক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে, আর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে জনগণের উপর। অথচ- জনগণের যেটা সেটা কিন্তু করছে না।
যেমন-
ক) রূপপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে রাশিয়া
খ) বরিশালে হবে আরেকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পরমাণু বিদ্যুৎকেন্দ্র
গ) পায়রা বন্দরে কয়লা বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে চীনা
ঘ) কক্সবাজারে কয়লা বিদ্যুৎকেন্দ্র বানাবে চীন
ঙ) খুলনার রামপালে ভারত বানানে কয়লা বিদ্যুৎকেন্দ্র
চ) চট্টগ্রামের শিকলবাহা ও জুলধায় চলছে ৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ
কিন্তু কেন এত বড় বড় বিদ্যুৎকেন্দ্র ? কেন এত খরচ জনগণের উপর চাপানো হচ্ছে ?
এত এত বিদ্যুৎ কে ব্যবহার করবে ?
বাংলাদেশে ১০০টা অর্থনৈতিক জোন হবে, সে সব অর্থনৈতিক জোনে বিদেশীরা আসবে, তারা উৎপাদন করতে এই বিদ্যুৎগুলো ব্যবহার করবে, যদিও তার খরচ বহন করতে হবে আমাকে আপনাকে। সেই বিদেশীদের সুষ্ঠুভাবে খেদমত করতে সরকার তাই এদিকে, সেদিক থেকে ঋণ নিয়ে গণহারে বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে। অথচ দেশে পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও দেশের মানুষ বিতরণ সিস্টেমের অভাবে বিদ্যুৎ পাচ্ছে না, সেদিকে চোখ দিতে আগ্রহী নয় সরকার। এ কারণে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন বাড়লে দেশের সকল জনগন যে খুব বেশি লাভবান হবে, তার কোন আশা নেই। বরং বিদেশী ইনেভেস্টে অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র বানানো এবং সেই বিদ্যুৎ নিয়ে বিদেশী কর্পোরেটদের সাথে অসম প্রতিযোগীতার কারণে খুব শিঘ্রই দেশের সাধারণ জনগণকে স্বর্ণের দামে বিদ্যুৎ ক্রয় করতে হবে, এটা নিশ্চিত।
গরুর মাংশের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে ৫২৫ টাকা। এন.সি- ৩৪৯
গরুর মাংশের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে ৫২৫ টাকা
Image result for সাগর
গরুর মাংশের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে ৫২৫ টাকা
কিন্তু কসাইয়ের দোকানরা সেটা মানছে না।
অনেক কসাইকে জরিমানা করা হচ্ছে।
কিন্তু তারপরও মানতে পারছে না কসাইরা।
এক কসাই তো বলে ফেলেছে, “‘না পোষালে সিটি করপোরেশন থেকে মাংস কেনেন”।
আমি ফেসবুক ঘুরে দেখলাম- অনেকেই মাংশের দাম হ্রাসের পক্ষে।
কিন্তু আমার কথা হলো, মাংশের দাম হ্রাস আসলেই বাস্তবসম্মত কি না, সেটা আগে যাচাই করা উচিত।
ঢাকার কসাই দোকানগুলো যে রেটে গরু কিনে, সেটা আগে বুঝা উচিত।
ঢাকায় বর্তমান রেটে ১২৫ কেজি ওজনের একটি গরু, যেখানে মাংশ থাকে ১১০ কেজি, আর বাকি ১৫ কেজি মাথা, কলিজা, পায়া, ভুরি থাকে। এই ১২৫ কেজির গরুর দাম মার্কেট প্রাইজ প্রায় ৭০ হাজার টাকা বা তার সামান্য কম বেশি, খুব একটা পার্থক্য নয়।
সে হিসেবে- গড়ে ধরলে প্রতি কেজি মাংশের দাম পড়বে ৫৬০ টাকা (যদিও মাথা আর ভূড়ি, পায়ার দাম কম। সেই অতিরিক্ত টাকাটা চামমার টাকা দিয়ে যদি ব্যালেন্স করি, যদিও চামড়ার রেট খুব কম)
এরপর একটা ব্যবসায়ীর দোকান ক্রয়/ভাড়া আছে, কর্মচারি খরচ আছে, সে নিজে সারাদিন পরিশ্রম করলো, তার খরচ আছে। দোকানের পানি, বিদ্যুৎ। এরপর আছে ঋণ। সব মিলায় একজন ব্যবসায়ী কতটাকা কেজি দরে গরুর মাংশ বিক্রি করলে তার লাভ হবে ? (কোরবানীর সময় ৭০ হাজার টাকার গরু ছিলতে ৭ হাজার টাকা লাগতো, এখানে কিন্তু সেটা নেই। )
তাই খুব স্বাভাবিক হিসেব- গরুর মাংশের দাম ৬০০ বা ৬০০+ হওয়া বাস্তবসম্মত, সেখানে ৫২৫ টাকা কখন গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরও যে সব ব্যবসায়ী ৫৬০ টাকায় দিচ্ছে, তারা কতটুকু মাপে সঠিক দিচ্ছে সেটা হিসেব করা দরকার আছে।
আমার পাওয়া তথ্য মতে, বর্তমানে অনেকগুলো মাংশ ব্যবসায়ী বা কসাই তাদের পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে, কারণ এ পেশায় তারা লাভবান হতে পারছে না। যদি গরুর মাংশ বিক্রি করে তারা লাভবান হতোই, তবে নিশ্চয়ই তারা পেশা ছেড়ে দিতো না ।
আসলে আমরা লাভ দেখলেই লাফ দেই। কিন্তু যারা আমাদের লাভবান হওয়ার পথ যারা দেখিয়ে দিলো, তাদের উদ্দেশ্যটা যাচাই করি না। যেমন- গার্মেন্টস সেক্টরে কিছু বিদেশী এনজিও রব উঠিয়ে দিলো শ্রমিকদের বেতন বাড়াতে হবে। খুব ভালো কথা। কিন্তু এমনিতেই লসে ব্যবসায়ীদের মাথায় হাত, এর মধ্যে বেতন বাড়াতে গিয়ে পথে বসলো অনেক গার্মেন্টস ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার কত করুণ অবস্থা, সেটা অনেকেরই জানা। অনেক গার্মেন্টস বিদেশী ব্যবসায়ীরা কিনে নিয়েছে বলে শুনেছি।
যাই হোক, কথা বলছিলাম, গরুর মাংশের দাম নিয়ে। আসলে বাজার মনিটরিং ব্যবস্থা দরকার আছে। মনিটরিং সিস্টেম হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সামঞ্জস্য করা। কিন্তু মিডিয়ায় দেখানোর জন্য শুধু ক্রেতার পক্ষ নিবেন, কিন্তু বিক্রেতার উৎপাদন/ক্রয় খরচ দেখবেন না, তাহলে কিন্তু হবে না।
আসলে আমার মনে হয়, ঝামেলাটা অন্যখানে। আমি আগেও বলেছি, ২২ হাজার কোটি টাকা দিয়ে মেট্রোরেল বানাবেন, ৩৬ হাজার কোটি টাকা দিয়ে চক্রাকার রেল বানাবেন, ৫০ হাজার কোটি টাকা দি বিমানবন্দর বানাবেন, ১ লক্ষ কোটি টাকা ব্যয়ে রূপপুরে, দেড় লক্ষ কোটি টাকা ব্যয়ে বরিশালে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাবেন, বিদেশ থেকে তরল গ্যাস আমদানি করবেন, এই খরচটা কে দিবে ? কার পকেট থেকে যাবে ? এই খরচটা কিন্তু জনগণের পকেট থেকে টান দেয়া হবে। আর সেটা হবে দেশী ব্যবসায়ীদের উৎপাদন খরচ বৃদ্ধির মাধ্যমে। এটা কিন্তু দেশী ব্যবসায়ীর দোষ নয়, বরং তিনি যদি পণ্যের দাম না বাড়ান তখন উল্টা উনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনি যখন দাম বাড়াবেন, তখন সরকার নিজের দায় সারবে বাজার মনিটরিং সিস্টেমের মাধ্যমে। চাপ দেবে ব্যবসায়ীদের, দেখাবে সব দোষ ব্যবসায়ীদের । পাবালিকও খুশি। এতে অনেক দেশী ব্যবসায়ী পথে বসে যাবে, কিন্তু মনে রাখবেন, এতে পন্যের দাম কখনই কমবে না, কারণ সমস্যাটা ব্যবসায়ীদের মধ্যে নয়, সমস্যাটা অন্যখানে।
আসলে সম্মিলিতভাবে দেশের উৎপাদন খাত ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা কর্পোরটোক্রেসি’ আসার পূর্বলক্ষণ। শুনেছি বাংলাদেশে নাকি বেশি কিছুদিন যাবত জরিপ চালিয়ে যাচ্ছে মার্কিন জায়ান্ট চেইন শপ 7-Eleven । তাদের ইচ্ছা নাকি বাংলাদেশে প্রায় ৩০ থেকে ৫০ হাজার শাখা খুলবে। এই চেইনশপ পুরো দেশজুড়ে থাকলে মানুষ আর সাধারণ দোকান থেকে দৈনন্দিন প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করবে না, তাদের থেকে ক্রয় করবে। এসব বিদেশী কোম্পানি আসার আগে বিভিন্ন দেশী পন্য, তাদের মান ও দাম নিয়ে নানান উপায়ে প্রশ্ন তোলা হবে। দেশী ব্যবসায়ী ও তাদের পন্য মার্কেট আউট করে তারপর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিদেশীরা আসবে। দেখা যাক কি হয়।

ঘূর্ণিঝড় ফণীর সময় বিভিন্ন নৌ-বন্দরগুলোতে সতর্কতা আদেশ জারি হয়েছিলো।এন.সি- ৩৪৮
ঘূর্ণিঝড় ফণীর সময় বিভিন্ন নৌ-বন্দরগুলোতে সতর্কতা আদেশ জারি 
হয়েছিলো।

Image result for সাগর
ঘূর্ণিঝড় ফণীর সময় বিভিন্ন নৌ-বন্দরগুলোতে সতর্কতা আদেশ জারি হয়েছিলো।
নৌকা ও ট্রলারগুলোকে আপাতত নদীতে চলাচল বন্ধ করতে আদেশ দেয়া হয়।
কিন্তু তারপরও দেখা যায়, কিছু মাছ ধরার নৌকা আদেশ ভাঙ্গে আর উত্তাল নদীতে ডুবে মাঝিদের মৃত্যু ঘটে।
ফণির সময়, এ ধরনের একটি খবর পড়ছিলাম, ফনীর সতর্কতা জারি করা পরে কিন্তু ট্রলার -নৌকা মাছ ধরতে যাওয়ায় তাদের নৌকা ডুবি হয়, কয়েকজন জেলে নিখোঁজ হয়।
খবরের হেডিংটা দেখার পর আমি ফেসবুকে কমেন্টবক্স খুলে পাবলিকের কমেন্ট পড়ছিলাম। একজন বললো- “ভালো হইছে মরছে। এতবার নিষেধ করার পরও যে নৌকা নামায়, তার মরাই উচিত।”
এই কমেন্ট পড়ার পর আমি অনেকক্ষণ চিন্তা করলাম। একটা লোক কি ইচ্ছা করে মরতে যায় ? নদী উত্তাল থাকলেও একজন মাঝি কেন এত রিক্স নিয়ে মাছ ধরতে গেলো ? কারণ কি ?
পরে দেখলাম, মার্চ-এপ্রিল দুই মাস অনেক গুরুত্বপূর্ণ নদীতে মাছ ধরা বন্ধ ছিলো এবং ১লা মে থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়, কিন্তু ২রা মে’র সময় ফণী চলে আসে এবং নদী ও সমুদ্র উত্তাল হয়ে পড়ে।
একজন দরিদ্র মাঝি, দুই মাস তার ইনকাম বন্ধ। হয়ত ধার কর্জ করে ঋণগ্রস্ত। বাসায় ছেলে মেয়ে স্ত্রী বাবা মা’র অনেক চাহিদা। অনেক আশা। সেই আশাগুলো দুই মাস বহু কষ্টে চেপে ছিলেন। সরকার ২ মাস মাছ ধরা নিষিদ্ধ করেছে, সরকার কিছু জেলেকে রেশনে চাল দিবে বলেছে। কিন্তু সেই চাল কতটুকু দরিদ্র জেলের ঘরে পৌছে তার হিসেব করার দরকার আছে।
নিষেধাজ্ঞা উঠলে তাই সে ফণীর গর্জন শুনবে কখন ? সন্তানের মুখে খাবার তুলে দেয়া তার জন্য তখন জরুরী। ঋণের টাকা, সুদের টাকা পরিশোধ বেশি দরকার। হোক নদী উত্তাল, সেই নদী থেকেই মাছ ধরতে যাবে। মানুষ যখন বিপদে পড়ে, তখন তার ফনী আর ঘূর্ণিঝড় দেখার সময় থাকে না। সেই খেয়াল থেকেই হয়ত মাঝির নদীতে যাওয়া।
সরকার দাবী করেছিলো- নদীতে ২ মাস মাছ ধরা নিষেধ করলে মাছের সংখ্যা বাড়ছে। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন। দুই মাস মাছ ধরা বন্ধ রাখলেও নদীতে মাছ ধরা পড়ছে না।
এ সম্পর্কে খবর-
১) দুই মাস মাছ না ধররেও মেঘনায় মিলছে হাতেগোনা ইলিশ
(https://bit.ly/2HiBQOb)
২) নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ নেই, জেলেরা হতাশ
(https://bit.ly/2LHUZgO)
৩) দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে নদীতে মিলছে না ইলিশ
(https://bit.ly/2VE3TjO)
৪) দুই মাস মাছ না ধরার পর পদ্মা-মেঘনায় ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা
(https://bit.ly/2Ebqs4O)
সরকার নদীগুলোতে মাছ বন্ধ রেখেছে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন।
আর সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখেছে ২০মে থেকে ২৩শে জুলাই, ৬৩ দিন।
সরকারের দাবী, এই সময় মাছ ধরা বন্ধ রাখলে মাছের সংখ্যা বাড়ে।
কিন্তু কথা হলো, যদি মাছের সংখ্যা না বাড়ে তখন কি হবে ?
তখন কি সরকার দরিদ্র জেলেদের এর জন্য ভতুর্কি দেবে ?
আপনি একটা গরিব মানুষের কাজ বন্ধ রাখলেন, বললেন- এর মাধ্যমে আপনার বাকি সময় আয় বাড়বে।
কিন্তু যদি না বাড়ে, তখন এর দায় কে নেবে ?
ঐ দরিদ্র জেলে ২ মাস ঋণ করে, খেয়ে না খেয়ে সংসার চালালো তার ব্যয় বহন করবে কে ?
সরকারের এই ভ্রান্ত আদেশের কারণে যে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নিয়ে কেউ প্রতিবাদ করছে না।
বাংলাদেশের উচ্চ আদালতকে আলাদা করে ক্ষমতা দেয়া হয়েছিলো, যেন সরকার জনগণের উপর যে জুলুম করে, তার বিরুদ্ধে সে কাজ করবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের উচ্চ আদালত জনগণের পক্ষে না থেকে চলে গেছে বিদেশী ষড়যন্ত্রকারী হাতে। কিভাবে দেশী ব্যবসায়ী ও দেশী উদ্যোক্তাদের শেষ করে দেয়া যায় সে জন্য দিনে কমপক্ষে ১ হালি করে অর্ডার জারি করে হাইকোর্ট।
আর ক্ষমতাসীন সরকারের চিন্তা হলো- দেশের মানুষকে মেরে দেশী সম্পদ বিদেশীদের হাতে তুলে দিয়ে কিভাবে দুই পয়সা কমিশন পাওয়া যায়। দেশের নদী-সমুদ্রে ২ মাস মাছ বন্ধ করে, ভারতীয় জেলেদের অবাধে মাছ ধরতে দেয়া হচ্ছে। এতে হয়ত অনেক জেলে চিরতরে হারিয়ে যাচ্ছে, কিন্তু বিদেশীদের কমিশন তো ক্ষমতাসীনদের পকেট ভরছে, তাহলেই হবে।