সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায়ে “মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধই রইল।”এন.সি- ৩৭২
সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায়ে “মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধই রইল।”
Image result for কলম
আজকে খবর এসেছে,
সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায়ে “মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধই রইল।”
আজ থেকে ১৫ বছর আগে সাভারের আমিন বাজারে গড়ে ওঠা মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করতে রিট করেছিলো কথিত পরিবেশ ভিত্তিক এনজিও ‘বেলা’। তাদের দাবী জলাশয় ভরাট করে এই প্রকল্পটি তৈরী হয়েছে। এই রায়ের কারণে শুধু মধুমতি মডেল টাউন নয়, ঢাকার আশেপাশে গড়ে ওঠা ১ হাজারেরও বেশি হাউজিং প্রকল্প ‘জলাশয় ভরাটের অজুহাতে’ বাতিল হিসেবে গণ্য হবে।
(https://bit.ly/2UAkxeY, https://bit.ly/2UGDVXP)
প্রথমেই বলে রাখি, কোন ঘটনা ঘটলে তার ভালো-মন্দ আগে যাচাই না করে,
আগে যাচাই করবেন- কাজটা কে করছে? এবং যে করছে তার উদ্দেশ্যটা কি ?
কথিত পরিবেশ ভিত্তিক এনজিও ‘বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা)’ বা এর আইনীজীবি ‘রিজওয়ানা হাসান’ নামক মহিলা হচ্ছে মার্কিন ব্লকের সদস্য।
এরা পরিবেশবাদীতার নাম দিয়ে বাংলাদেশের সকল উৎপাদনশীল খাতের লাগাম টেনে ধরতে চায়।
এর আগে জাহাজ ভাঙ্গার শিল্প ধ্বংস করতে এরা বেশ ফাইট করেছিলো। এছাড়া ইটভাটা বন্ধ করার নামে মাছ চাষের লাগাম টেনে ধরতে এরাই কাজ করছে। ড. কামালের মেয়ের যেমন আছে ব্লাস্ট, ঠিক তেমনি রেজওয়ানা হাসানের আছে ‘বেলা’, আর মনজিল মোরশেদের আছে “হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ”। এদের সবার গোড়া এক, মার্কিন ব্লক মেইনটেই করে চলে এবং তাদের কেন্দ্রীয় পলিসি বাস্তবায়ন করে।
যাই হোক, কথা বলছিলাম মধুমতি মডেল টাউন নিয়ে। মধুমতি মডেল টাউনের জমি নিয়ে রিট হইছে ২০০৪ সালে, কিন্তু ততদিনে তারা প্লট বিক্রি করছে ৫ হাজার।
কথা হলো- মধুমতি মডেল টাউনের মালিকপক্ষ অবশ্যই ধনী শ্রেণী হবে। কিন্তু যে ৫ হাজার লোক প্লট কিনলো তারা তো সে রকম নয়। দেখা যাবে, জীবনের শেষ সঞ্চয় দিয়ে, চাকুরী করে টাকা জমিয়ে, গ্রামের জমি বিক্রি করে, প্রবাসী ছেলের অর্থ সঞ্চয় করে প্লটগুলো তারা ক্রয় করেছে। যদিও হাইকোর্টে অর্ডার ছিলো এই টাকা ফেরত দিতে হবে, কিন্তু আদৌ কি ৫ হাজার লোক তাদের অর্থ ফেরত পাবে ? এটা মনিটরিং করবে কে ? আবার যে জমিগুলো পাবলিকের থেকে নিয়ে মধুমতি মডেল টাউন ব্যবসা করছিলো, সেগুলো কি পাবলিকের কাছে ফেরত যাবে ? নাকি সরকারীকরণ করা হবে ?
আমার কথা হলো কি জানেন?
সব কিছু বলির পাঠা হয় পাবলিক। বন্যা প্রবাহ বন্ধ হয়ে গেছে দেখে মধুমতি মডেল টাউন বন্ধ। কিন্তু যমুনা ব্রীজের কারণে যে নদী বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে কেউ রিট করে না (https://bit.ly/2IIGwi3)। আবার ঢাকার জলাবদ্ধতা হওয়ার পেছনে যে হাতিরঝিল বা তার পর্যটন কেন্দ্র দায়ী (https://bit.ly/2vlC2Fv), সেটা নিয়ে কেউ রিট করে না।
যেহেতু মধুমতি মডেল টাউনের জমি পাবলিক কিনছে, তাই এটার মধ্যে সমস্যা খুজে পাওয়া গেছে। দাও পাবলিককে শেষ করে।
মজার বিষয় হলো-
নদীতে সমস্যা, জলাশয়ে সমস্যা, পরিবেশে সমস্যা এই কথাগুলো কেউ আগে বলে না। ব্যবসা শুরু আগে তাদের ধরা হয় না। কিন্তু ব্যবসা করে যখন পাবলিকের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, তখন তাদের ধরা হয়। তাদের ব্যবসা বন্ধ করে দেয়া হয়। এতে কিন্তু বড় পূজিপতির কোন ক্ষতি হয় না, ক্ষতি হয় পাবলিকের, আটকে যায় তাদের শেষ সম্বল।
এই যে বুড়িগঙ্গাসহ সকল নদীর তীরে প্রতিদিন উচ্ছেদ অভিজান চলতেছে, বড় বড় বাড়ি অবৈধ ট্যাগ লাগিয়ে ভাঙ্গছে, এই বাড়িগুলো কিভাবে আসলো ? এগুলো কি উড়ে এসেছে ?
যদি অবৈধ স্থানে নির্মিত হয়ে থাকে তবে এতদিন থাকলো কিভাবে ? গ্যাস-পানি-বিদ্যুৎ লাইন পেলো কিভাবে ? তখন কেনো ধরা হলো না ? এখন যখন ১০ হাত বদল করে সাধারণ পাবলিকের হাতে আসলো, তখন অবৈধ অ্যাখ্যা দিয়ে তা ভেঙ্গে দেয়া হলো, ক্ষতি কিন্তু হলো পাবলিকের, যে অবৈধ দখলদার সে চিরজীবনই ধরাছোয়ার বাইরে থেকে গেলো।
আসলে ঘটনা কি জানেন ?
এখানে সবারই স্বার্থ আছে। যে মডেল টাউনের মালিক সে তো টাকা নিয়ে গেছে তার তো লস নাই। এখন সে পাবলিককে কবে টাকা ফিরিয়ে দেবে, তার খবর কে রাখে ? আর জমি ফিরে পেলে তা সরকার ক্রোক করবে, সরকারেরও লাভ। আর মার্কিন ব্লকের উদ্দেশ্য- “দেশের প্রডাকটিভ খাত ধ্বংস করে দেয়া, কৃত্তিম দরিদ্রতা সৃষ্টি করা ” সেটা হয়ে যাবে। মিডিয়া, কোর্ট, উকিল, প্রশাসন সবার ভাগ আছে। কিন্তু মাঝখান দিয়ে পাবলিক হয়ে যাবে দেউলিয়া। এই যে পূর্বাচলের চারপাশে শত শত হাউজিং প্রকল্প হয়েছিলো, তাদের সবগুলো দখল করে নিয়েছে সরকার। পাবলিকের জমি খেয়েছে হাউজিং প্রকল্প, আর হাউজিং প্রকল্প খেয়েছে সরকার। মানে ছোট মাছ খেয়েছে মাঝারি মাছ, আর মাঝারি মাছ খেয়েছে বড় মাছ। হিসেবে বড় মাছের পেটে ছোট আর মাঝারি দুটোই আছে, কিন্তু কষ্ট করে ছোটটাকে শিকার করতে হয়নি, এই আরকি।
আমার কথা হলো, পরিবেশ বলেন, আর নিয়মনীতি বলেন,
সব সময় বলিরপাঠা হলো জনগণ। প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের জন্য কাজ করে , কিন্তু জনগণের স্বার্থে কেউ কাজ করে না, জনগণের পক্ষ বলেও কোন পক্ষ গড়ে ওঠেনি। মিডিয়া নামের সাথে ‘গণমাধ্যম’ শব্দ ব্যবহার করলেও তারাও কোন পক্ষ হয়ে কাজ করে সাধারণ মানুষের ব্রেন ওয়াশের কাজ করে।
আমি বলতে চাই, আপনি পরিবেশ বাচান আর সুন্দর শহর গড়েন, পাবলিকের পেটে লাথি মারেন কেন ?
হাইকোর্ট বলতেছে অমুক প্রকল্প অবৈধ, রাজউক বলতেছে তমুক প্রকল্প অবৈধ, এটা এতদিন পরে কেন বলতেছে, আগে বলে নাই কেন ? আগে কেন বন্ধ করে নাই। পাবলিকের পকেটের হাজার-লক্ষ কোটি টাকা লোপাটের পর কেন বলতেছে ?
তাই অমুক অবৈধ, তমুক অবৈধ রায় দেয়ার পূর্বে, যে সব সরকারি কর্মচারি-কর্মকর্তাদের ছত্রছায়ায় এত বড় প্রকল্প গড়ে উঠছে তাদের আগে অবৈধ ঘোষণা করে বিচার করা হোক। সেটা আওয়ামীলীগ আমলে হোক আর বিএনপি আমলে হোক, তদন্ত করলে বের করা কঠিন কাজ নয়। আগে তাদের সম্পত্তি বিক্রি করে পাবলিকের টাকা পরিশোধ করা হোক। তারপর হাইকোর্ট-সুপ্রীম কোর্ট থেকে রায় দিন, তাহলে তা জনগণের প্রতি সুবিচার হবে, এর আগে নয়।
প্রথম আলোর সাংবাদিক যখন মন্ত্রী। এন.সি- ৩৭১
প্রথম আলোর সাংবাদিক যখন মন্ত্রী

Image result for কলম
প্রথম আলোর সাংবাদিক যখন মন্ত্রী
আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সম্পর্কে অনেকটা পজিটিভ খবর দেখে অবাক হলাম, ভাবলাম, প্রথম আলো তো মন্ত্রীদের সম্পর্কে এমন পজিটিভ নিউজ করে না, শ ম রেজাউল করিম নিয়ে করলো কেন ? পরে খবর নিয়ে জানলাম এক সময় দৈনিক প্রথম আলোর সাংবাদিক বা কোর্ট প্রতিনিধি হিসেবে কাজ করেছে শ ম রেজাউল করিম, এছাড়া কাজ করেছে ভোরের কাগজের শ্যামল দত্তের সাথে। (https://bit.ly/2UHLTQt)
দৈনিক প্রথম আলো বা ভোরের কাগজ মার্কিন ব্লক মেইন টেইন করে, শ ম রেজাউল করিমও যে, মার্কিন ব্লকের লোক, তা আমি শতভাগ শিওর না, কিন্তু তার ভেতর মার্কিন ব্লকের শিকল আছে, এটা আমার অনুমান হয়। বিশেষ করে তার কিছু বক্তব্য বা কার্যক্রম, যেমন- বিজিএমইএ ভবন ভাঙ্গা, পুরান ঢাকার ভবন ভেঙ্গে নতুন ভবন করার ঘোষণা, বনানীর ভবনে আগুনের পর গাফেলতির কারণে হত্যাকাণ্ড বলা, এবং একজন মন্ত্রী হয়ে রাজউকের ৬৬% ভবনকে অপরিকল্পিত বলে প্রশ্নবিদ্ধ করা (অর্থাৎ তার ডিপার্টমেন্টের পুরাতনদের প্রশ্নবিদ্ধ করা), এইসব স্টেটমেন্টকে আমার কাছে মার্কিন ব্লকের বিশেষ উদ্দেশ্যের পথে হাটা বলে মনে হয়েছে।
আজকে তিনি সিন্ডিকেট ভাঙ্গতে চান বলে খবর হয়েছে। আমার অনুমান- তিনি দীর্ঘদিনের আওয়ামী সিন্ডিকেট ভাঙ্গার দিকে ইঙ্গিত দিয়েছেন। আমার কাছে মনে হয়, এই বক্তব্য দিয়ে তিনি পুরাতন আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে মার্কিনপন্থী সিন্ডিকেট ঢুকানোর সুযোগ করে দিতে চান বলে, প্রথম আলোর কাছে স্বীকারক্তি দিয়েছেন, যাদের মাধ্যমে প্রথম আলো বা মার্কিন সিন্ডিকেটের স্বার্থ সিদ্ধি হবে।
আসলে শুধু এক যায়গায় না, সরকার-প্রশাসন সর্বত্র মার্কিনপন্থীরা চায়, তাদের প্রভাব বিস্তার করতে। যে সব আওয়ামীপন্থী তাদের কথা শুনে তাদের পক্ষে মিডিয়ায় বলে, কিন্তু যারা তদের পক্ষে কাজ না করে বা পলিসির বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে মিডিয়া ক্যু করে। যেমন- ওয়াসার এমডি’র বিরুদ্ধে সাম্প্রতিক মিডিয়া ক্যু। এছাড়া বর্তমানে মার্কিনপন্থীরা শমী কায়সারের বিরুদ্ধে লাগছে। সে এফবিসিসিআই আর ই-ক্যাবের দায়িত্বে আছে। সে তাদের পন্থী না হওয়ায়, তার বিরুদ্ধে লাগছে মার্কিনপন্থী মিডিয়া, সামনে এফবিসিসিআই’র নির্বাচন আছে, এটা কাজে লাগবে। আবার বিজিএমইএ’র সভাপতি মেয়র আনিসুলের বউ রুবানা মার্কিনপন্থী, তাকে নিয়ে মিডিয়ায় শুধু সুনাম দেখবেন, তার কোন দুর্নাম কখন দেখবেন না। যাই হোক, শ ম রেজাউল করিম মার্কিনপন্থীদের কতগুলো পলিসি বাস্তবায়ন করেন, সেটাই এখন দেখার বিষয়।
বি: দ্র: এটা একটা `র’ অ্যানালাইসিস পোস্ট। আমি যেভাবে খবর অ্যানালাইসিস করি, তা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই পোস্টের মাধ্যমে বিশেষ কোন মেসেজ আপনাদের দিতে পারছি না। এভাবে ব্লক আর পলিসি ক্যালকুলেশন করে আমি সামনে কি হবে তা সম্পর্কে ধারণা করতে চেষ্টা করি। এটা দেখানোর জন্য এ পোস্ট।
একদল বলতেছে- “আপনি শুধু আমেরিকান ব্লক আমেরিকান ব্লক করেন। এন.সি-৩৭০
একদল বলতেছে-
“আপনি শুধু আমেরিকান ব্লক আমেরিকান ব্লক করেন
Image result for কলম
একদল বলতেছে-
“আপনি শুধু আমেরিকান ব্লক আমেরিকান ব্লক করেন
বাংলাদেশ হচ্ছে ভারত ব্লকের নিয়ন্ত্রণে,
আমেরিকা অনেক দূরে, ভারত আমাদের কাছে,
ভারত আমাদের মূল ক্ষতি করে।
আপনি আমেরিকার কথা বলে, ভারতকে আড়াল করতেছেন।
আপনি আসলে ভারতের দালাল।”
আরেকদল বলতেছে-
“আপনি আমেরিকার বিরোধীতা করেন শুধু, আপনি আসলে চীনের দালাল, চীনা ব্লকের লোক।
লেখালেখি করার সময় অনেকেই জিজ্ঞেস করছে-
ভাই আপনি আগে থেকে অনেক কিছু বলে দিতে পারেন, এটা কিভাবে সম্ভব ?
আমি বলছিলাম- অ্যানলাইসিস করে
অনেকে অনুরোধ করছিলো- অ্যানালাইসিস শেখানোর জন্য।
আমি যেভাবে অ্যানলাইসিস করি, সেটাই গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম পাঠকদের শেখানোর জন্য। কিন্তু শিখাতে গিয়েই সমস্যায় পরলাম। একদলের থেকে ভারতের দালাল উপাধি পেলাম, আরেকদলের থেকে চীনের দালাল উপাধি পেলাম। এখন আমি চিন্তা করতেছি, একটা লোক একইসাথে কিভাবে চীনের আর ভারতের দালাল হতে পারে ? এটা আমার অ্যানালাইসিস বুদ্ধিতে কুলাচ্ছে না।
ছোট বেলায় একটা কবিতা পড়েছিলাম-
এক তীরন্দাজ একটা পাখি লক্ষ্য করে তীর মারে
এক এক করে তার সব তীর শেষ হয়ে যায়।
কিন্তু যখন তীর শেষ হয়ে যায়, তখন সে লক্ষ্য করে
সে আসলে পাখির দিকে নয়, পাখির ছায়ার দিকে তীর নিক্ষেপ করেছে
কিন্তু ততক্ষণে তার ডালায় আর তীর অবশিষ্ট নেই।
বাংলাদেশে এক দল রাজনীতিক আওয়ামীলীগকে ভারতের দালাল ট্যাগ দিতে দিতে
আর সবকিছুর মধ্যে র’য়ের ভুত পেতে পেতে তার দল-টল সব শেষ করে দিছে।
আওয়ামীলীগ যদি সত্যিই ভারতের দালাল হতো, তবে এতদিনে আওয়ামীলীগের মারা পরার কথা ছিলো।
কিন্তু যারা তীর নিক্ষেপ করেছে, তারা আসলে ভুল লক্ষ্যে তীর নিক্ষেপ করেছে, যার কারণে আওয়ামীলীগ টাকা ৩ বার ক্ষমতায় আসছে, আর আওয়ামীলীগের পলিসির সামনে তারা শিশু হয়ে পড়েছে।
মজার বিষয় হলো- তীরন্দাজ তীর শেষ হওয়ার বুঝতে পারছে, তার লক্ষ্য ভুল ছিলো
কিন্তু, যারা আওয়ামীলীগের দিকে ভুল তীর নিক্ষেপ করছে, তাদের দল শিকেয় ওঠার পরও তারা এখনও নিজের ভুল ধরতে পারে নাই।
আমি আপনাদের এক-দেড় বছর আগেই শিখাইছিলাম-
রাজনীতির দুটো ফেস থাকে- একটা রিয়েল ফেস, অন্যটা আর্টিফিসিয়াল ফেস।
প্রত্যেক প্লেয়ার বা এক্টর চায়, রিয়েল ফেসটা টেনে আর্টিফিসিয়াল ফেসের দিকে নিয়ে যেতে।
কারণ যতক্ষণ তার আর্টিফিসিয়াল ফেসের উপর আঘাত হচ্ছে, ততক্ষণ আসলে তার কোন ক্ষতি হচ্ছে না। কিন্তু তার রিয়েল ফেসের উপর যখন আঘাত হবে, তখন সেই আঘাত যত ক্ষুদ্রই হোক, সেটা তার জন্য পাহাড়সম এবং ভেঙ্গে পড়ার কারণ।
এখন যারা আওয়ামীলীগকে ভারতের দালাল ট্যাগ দিয়ে ভারত বিদ্বেষের সুযোগ নিতে চাইছে,
একটা সময় খোদা আওয়ামীলীগ তাদের বিরুদ্ধে যে ভারত বিদ্বেষের সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় দালাল ট্যাগ দিবে না, তার কি গ্যারান্টি ??
আমি জানি, আমার এ কথা সবাই বুজবেন না, তবুও আবার বলছি - ‘ভারতীয় দালাল’ ট্যাগ এক সময় আওয়ামীলীগও আপনার উপর ব্যবহার করতে পারে।”
“হ্যা- আপনি আওয়ামীলীগকে ভারতের দালাল বলছেন না, আপনি তো চুপা আওয়ামীলীগ”
না ভাই অস্থির হবেন না। ভারত একটা দেশ, যা বাংলাদেশ থেকে ৬০ গুন বড়। বাংলাদেশে যদি আওয়ামীলীগ-বিএনপি’র মধ্যে এত দূরত্ব থাকে, যে আওয়ামীলীগের দালাল হয়, যে যদি বিএনপির দালাল না হয়। তবে ভারতের কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম, আম-আদমি এগুলোর মধ্যে কত দূরত্ব আছে ?
হ্যা আওয়ামীলীগের সাথে খুব ভালো সম্পর্ক হলো কংগ্রেসের সাথে। কিন্তু বিজেপি’র সাথে আওয়ামীলীগের ভালো সম্পর্ক নেই। গত ৫ বছর বিজেপি ক্ষমতায় ছিলো, আর ৫ বছর হয়ত থাকবে। কিন্তু আপনি যদি এই ১০ বছর আওয়ামীলীগকে ভারতের দালাল বলে মুখে ফেনা তুলেন, তবে আপনি তো সেই তীরন্দাজের মত ভুল লক্ষে আঘাত হেনে যাচ্ছেন, এর কোন সুফল নেই। সব কুফল।
এই যে আওয়ামীলীগের সাথে বিজেপির দ্বন্দ্ব, এখানে একটা ফাকা আছে। যারা পাকা রাজনীতিক তারা এই ফাঁকা দিয়ে ঢুকার চেষ্টা করবে এবং ফায়দা নেবে। কিন্তু জনগণ সেটা পারে নাই, কারণ তার বিশ্বাস আওয়ামীলীগ ভারতের (এমনকি বিজেপিরও) দালাল।
আপনি যে আওয়ামীলীগকে ভারতের দালাল বলেন, এটা অবশ্য আপনার দোষ না,
আপনাকে যে তথ্যটা দিয়েছে কিংবা তথ্য দাতাকেও যে তথ্য দিয়েছে, খোঁজ নিয়ে জানবেন- ঐ লোকটা হয়ত চীন ব্লকের লোক।
তার উদ্দেশ্য ছিলো আওয়ামীলীগকে ভারত থেকে সরিয়ে চীনের দিকে নিয়ে যাওয়া। এজন্য সে জনগণকে ভুল ইনফরমেশন দিয়ে, একটা জনপ্রেসার তৈরী করেছে। তার উদ্দেশ্য কিন্তু সফল, আওয়ামীলীগ এখন অনেকটাই চীন ঘরোনার হয়ে গেছে।
বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন- চীনপন্থীরা এমন কিছু ইনফরমেশন ছড়িয়েছে, যার দরুণ জনগণকে ব্যবহার করে আওয়ামীলীগকে চীনের দিকে নিয়ে গেছে। আমি সব সময় বলি- আমি চাই জনগণের একটা পক্ষ তৈরী হোক। সে কোন ব্লকের স্বার্থ দেখবে না, জনগণের স্বার্থ দেখবে। জনগণ যদি মাঝের প্যাচটা বুঝতো, তবে চীনপন্থীরা জনগণকে ব্যবহার করতে পারতো না, উল্টো জনগণ চীন ও ভারতপন্থীদের ব্যবহার করে যে কোন সরকারকে জনগণপন্থী বানিয়ে দিতে পারতো। কিন্তু এসব ভুল অ্যানালাইসিসের কারণে জনগণের পক্ষ বলে কোন পন্থী তৈরী হয় নাই বরং জনগণ বিভিন্ন পন্থীদের দ্বারা ব্যবহার হয়েছে।
রাজনীতির বলতে কে কি বুঝে আমি জানি না, আমার কাছে রাজনীতি মানে এক দল দিয়ে অন্যদলকে ঘায়েল করা এবং পরিস্থিতি নিজের স্বার্থে নিয়ে আসা। আন্তর্জাতিক রাজনীতির মহলে আপনি যখন জনগণের পক্ষ বলে একটি শক্তি দাড় করাতে চাইবেন, তখন জনগণের পক্ষ থেকে একটি মহলকে বিভিন্নপন্থীদের চিনতে হবে এবং তাদের স্বার্থ বা পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। তখন আপনি একদল দিয়ে অন্যদলকে আঘাত করতে পারবেন।
যেমন- একটা উদহারণ দেই-
এসকে সিনহা যখন প্রধান বিচারপতি হয়, তখন অনেকেই তাকে বলে ভারতের দালাল বলে। কারণ সে হিন্দু।
কিন্তু আমি একমাত্র বলেছিলাম- সে আমেরিকার দালাল।
যেহেতু আমেরিকার-আওয়ামীলীগ দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বকে কাজে লাগায় সিনহাকে ক্ষমতা থেকে নামানো যায়, এটা চিন্তা করেই আমি লিখেছি।
এবং একটা সময় আওয়ামীলীগ-সিনহা দ্বন্দ্বেই তার পতন হয়।
আবার পীযুশ বন্দোপাধ্যায়ের কথা মনে আছে ? সে বিটিভি আর এফসিডিসি’র দায়িত্ব পাইছিলো।
অনেকে বলছিলো সে হিন্দু, তাই সে ভারতের দালাল।
কিন্তু আমি কিন্তু সেভাবে বলি নাই। আমি তার সাথে রাশেদুল বারীর (ইউনুসের সাগরেদ) একটা সম্পর্ক দেখায় স্ট্যাটাস দিছিলাম।
কারণ আমি জানি, এখানে একটা ফাক আছে। আর সেই ফাক দিয়ে ঢুকলেই দ্রুত কাজ হওয়া সম্ভব।
এবং কাজও কিন্তু হইছিলো, পিযুশকে সকল দায়িত্ব থেকে ইস্তফা দেয়া হইছিলো।
সত্যিই বলতে জনগণের এখন কোন শক্তি নাই।
না আছে প্রশাসন, না আছে মিডিয়া, না আছে ক্ষমতা, না আছে আন্তর্জাতিক লবিং।
তাই ডাইরেক্ট সে কিছুই করতে পারছে না।
কিন্তু জনগণের মধ্যে থেকে একটি মহল যদি জনগণের স্বার্থে পলিসি আপডেট করতে পারে,
তখন সে একটি মহলকে অন্য মহলের বিরুদ্ধে ব্যবহার করে বিরাট শক্তি সঞ্চয় করতে পারবে,
আর তাছাড়া সবকিছুর এপ্ল্যাই তো জনগণের উপর-ই। তাই জনগণ সচেতন হয়ে গেলে তাদের পলিসিও ব্যর্থ হয়ে যায়।
জনগণ ঘুড়ে গেলে তাদের শক্তি প্রয়োগ করেই সবকিছু মানাতে হবে, কিন্তু সব সময় শক্তি দিয়ে সবকিছু হয় না।
সত্যি বলতে আমি কাউকে ভুল প্রমাণিত করতে, বা কাউকে কষ্ট দিতে স্ট্যাটাসটা দেইনি।
আমি চাই জনগণের পক্ষ থেকে একটি ব্লকের উত্থ্যান ঘটুক, কিন্তু অ্যানলাইসিস যদি ভুল হয় বা আবেগপূর্ণ হয়,
তবে সেই ব্লকের উত্থ্যান আজীবন চেষ্টা করে ঘটনো সম্ভব হবে না, এটা সবাই মনে রাখবেন।

একজন এ্যানালিস্ট চিন্তা করবে উপর থেকে। এন.সি- ৩৬৯
একজন এ্যানালিস্ট চিন্তা করবে উপর থেকে
Image result for কলমএকজন এ্যানালিস্ট চিন্তা করবে উপর থেকে
আর একজন সাধারণ মানুষ চিন্তা করবে নিচ থেকে,
তফাৎটা এখানেই।
ধরুণ- শ্রীলংকায় বোমা হামলা হইছে।
একজন সাধারণ মানুষ দেখবে, বোমা হামলাাকারী কোন ধর্মের, কোন দেশের, কোথায় লেখাপড়া করছে, কতটুকু ধর্ম পালন করছে, কার সাথে ছবি তুলছে, এরপর কোন দেশ থেকে নির্দেশনা দিছে, এভাবে উপরে উঠতে থাকবে। এভাবে উঠতে উঠতে তাকে বহু ‘আর্টিফিসিয়াল ফেস’র সম্মুক্ষিণ হতে হবে। যার সবগুলো ব্যুহ ভেদ করার সম্ভবও নয়। যার ফলশ্রুতিতে এক সময় সে ষড়যন্ত্রকারীদের তত্ত্ব মেনে নিবে। কেউ কেউ হয়ত নানান তত্ত্ব দিয়ে মেলাতে চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত মেলানো কষ্টকর।
কিন্তু আপনি যখন উপর থেকে চিন্তা করবেন, তখন সোজা-
যেমন – এ অঞ্চলে এখন মুল মূল এক্টর কে কে ?
তাদের পলিসি কি কি?
মূল এক্টর আমেরিকা, ভারত আর চীন।
চীনের পলিসি হলো- ব্যবসীয়ক। মুক্তার মালা, ওয়ান বেল্ট ওয়ান রোড
আর তার বিপরীতে আমেরিকার পলিসি হলো অস্থিরতা তৈরী, পিভট টু এশিয়া পলিসি আর আমেরিকার সমর্থনে ভারতের লুক ইস্ট পলিসি
ব্যস এই টুকু নিয়ে যদি বিভিন্ন দেশে দেশে তাদের কর্মকাণ্ডগুলো নিয়ে একটা গ্রাফ তৈরী করেন, তবে বুঝে যাবেন, শ্রীলংকার ঘটনা কে ঘটাইছে, তাদের উদ্দেশ্য কি ?
এরপর সেই অনুসারে আপনি আপনার জাতির কথা চিন্তা করে নিজের পলিসি সাজান।
যেটা আমেরিকা-ভারত (মোদি) এর পক্ষেও যাবে না, আবার চীনেরও পক্ষে যাবে না।
এবার ধরুন রোহিঙ্গা-
আমেরিকা চায় রোহিঙ্গারা কক্সবাজারে থাকুক,
আর মার্কিনপন্থী এনজিওগুলো তাদের মধ্যে ইনফিলট্রেট করে পরবর্তীতে তাদেরকে আমেরিকার পলিসির স্বার্থে এবং চীনের পলিসির বিপরীতে ব্যবহার করুক।
অপরদিকে চীন চায়- রোহিঙ্গারা যেন মার্কিনপন্থী এনজিওগুলো সাথে মিশতে না পারে। তাদের আইসোলেট করে রাখতে ভাসান চরে নিয়ে যাওয়া হয়, যেখানে মার্কিনপন্থী এনজিওগুলো ঢুকতে পারবে না।
আওয়ামী সরকার এতদিন চীনা নীতির পক্ষে ছিলো এবং এখনও আছে।
কিন্তু আমেরিকানরা তাদের এনজিও মাধ্যমে টাকা ঢেলে, মিডিয়ার মাধ্যমে প্রেসার এবং বিভিন্ন বিদেশী কূটনীতিক ও সংস্থাদের দিয়ে হুমকি দিয়ে দিয়ে রোহিঙ্গাদের কক্সবাজারে রাখতে চাইছে।
এখন রোহিঙ্গা ক্যাম্প নিয়ে সরকার-জাতিসংঘের মধ্যে যতো সংলাপ হচ্ছে বা বিভিন্ন ঘটনা ঘটছে তা এই নীতির আলোকে বিশ্লেষণ করলে সহজে মিলে যায়।
এখন কথা হলো, আগে পুরো বিষয়টি বুঝতে হবে।
প্রত্যেকের পলিসি সম্পর্কে জানতে হবে।
তারপর কোনটা হলে কোন ব্লকের না বরং আমাদের দেশ ও জনগণের ভালো হয়, সেটা চিন্তা করে তারপর মতামত জানাতে হবে, অনলাইনে লিখতে হবে। তখন সেটাতে কাজ হবে, এর আগে না।
অনেকে বলে- লেখালেখি করে কি লাভ ? কোন কাজ হয় লেখালেখি করে ?
আমি তাদের বলবো- ভুল এ্যানালাইসিস বাদ দিন, সঠিক এ্যানালাইসিস করে সঠিক সিদ্ধান্ত নিন।
তখন দেখবেন কাজ হবে।
মনে রাখবেন- রোগ সারানোর জন্য আগে রোগ নির্ণয় বেশি জরুরী।
সঠিক রোগ নির্ণয় করে সামান্য ওষুধ দিলেই তা সারানো সম্ভব।
কিন্তু ভুল রোগ ধারণা করে, সেই রোগের চিকিৎসা সারা জীবন করলেও তা সারবে না, বরং হিতে বিপরীত হবে।
যেমন- আমি প্রায় বলি, অমুকের পেছনে মার্কিন ব্লক আছে।
অনেকে বলে, ভুল। এগুলো পেছনে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’।
সত্যিই বলতে কি জানেন, যে ভারতের অর্ধেক মানুষ এখনও ল্যাট্রিনের অভাবে থাকে, এক তৃতীয়াংশ মানুষ পেটের ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়, সে ভারতের গোয়েন্দা পলিসি খুব উন্নত, এটা আমার কাছে মনে হয় না। কথায় আছে- “বনের বাঘে খায় না, মনে বাঘে খায়”। ভারত যতটুকু শক্তি রাখে, তার থেকে বড় কিছু যদি আমরা ভেবে রাখি, তবে সেটা কিন্তু ভারতের স্বার্থের পক্ষেই যায়। তাই কোন ঘটনা ঘটলে চোখ বন্ধ করে সেটা ভারতীয় র’ করছে, এটা বলার পক্ষপাতি আমি নই।
আর মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুপার পাওয়ার, এটা আপনাকে মানতেই হবে।
আপনি হয়ত তার অস্ত্রপাতি বিচার করে তাকে সুপার পাওয়ার মনে করেন,
কিন্তু বাস্তবে অস্ত্রপাতি নয়, বরং পলিসি সবচাইতে উন্নত বলেই সে সুপার পাওয়ার হতে পারছে।
আর তাছাড়া এসব পলিসি সে তো ইতিমধ্যে অনেক তৃতীয় বিশ্বের দেশে প্রয়োগ করে তাদের ধ্বংস করে আসছে। সেগুলো যদি আমরা না দেখে, ভারতকে বিরাট কিছু বানিয়ে বুক দুরু দুরু করি, তবে সেটা তো লাভের থেকে ক্ষতিকর বেশি হবে বলে মনে হয়।
বাংলাদেশের কিছু বিশেষ ব্যক্তি বা সংস্থার পেছনে যে বহুদূর ঘুরিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা আছে, সেটা আমার আবেগপূর্ণ কথা নয়, বরং দলিল দিয়েই আমি তা আজ থেকে ২ বছর আগে ব্যাখ্যা করেছি।
যেমন, তিনটি লেখা পড়ুন-
ক) নাস্তিক্যবাদীদের পেছনে কে (১)
(https://bit.ly/2s8oH1z)
খ) নাস্তিক্যবাদীদের পেছনে কে (২)
(https://bit.ly/2DAnbvi)
গ) নাস্তিক্যবাদীদের পেছনে কে ? (৩)
(https://bit.ly/2UMiEMa)
আমার মনে হয়, এই লেখাগুলো পড়লে কিছুটা অনুধাবন করতে পারবেন, মার্কিন ব্লকগুলো কিভাবে বাংলাদেশে কাজ করে, তারপরে অন্য স্ট্যাটাসে আরো বিষদ আলোচনা করবো, অপেক্ষায় থাকুন।
নুসরাত ঘটনার পেছনে কে ? এন.সি-৩৬৮
নুসরাত ঘটনার পেছনে কে ?

নুসরাত ঘটনার পেছনে কে ?
Image result for কলম১) গত ১১ই এপ্রিল এক স্ট্যাটাসে বলেছিলাম-
“কোন ‘নারীবাদী’ এনজিও নুসরাতের সাথে যোগাযোগ ছিলো কি না, সেটাও খবর নেয়া উচিত। কারণ নুসরাতের সে ভয়েস রেকর্ড বা চিঠি পাওয়া যাচ্ছে, সেখানে কিছু কিছু শব্দ চয়েসে সে রকম কিছু আভাস পাওয়া যায়। যদি কোন নারীবাদী এনজিও’র খবর পাওয়া যায়, তবে ‘ আগুন দেয়া বোরকা পরিহিতা অজ্ঞাত ৪ জন’ এর সাথে তাদের যোগাযোগ থাকতে পারে।” (https://bit.ly/2L8yxx4)
২) গত ২০শে এপ্রিল আরেক স্ট্যাটাসে বলেছিলাম-
“নুসরাত নিপীড়ন ও হত্যা : মার্কিন ডেমোক্র্যাট ব্লকের প্রজেক্ট।” (https://bit.ly/2PBOw59)
আজকে খবরে দেখলাম-
নুসরাতের পরিবারের পাঁচ লাখ টাকা ঋণ মওকুফ করেছে ব্যুরো বাংলাদেশ নামক একটি এনজিও।
(https://bit.ly/2L7VuAo)
তারমানে সত্যি একটি এনজিও’র সাথে নুসরাত বা তার পরিবারের যোগাযোগ ছিলো। এবং শুধু যোগাযোগ নয় আর্থিক লেনদেনও ছিলো। এনজিওটির নাম “ব্যুারো বাংলাদেশ”। আসুন ব্যুরো বাংলাদেশ সম্পর্কে আরো কিছু তথ্য জানি-
ক) ব্যুরো বাংলাদেশের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে – নারীর অধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠা করা যাকে আরেক ভাষায় বলে নারীবাদ। (https://bit.ly/2IMm6Fe)
খ) ব্যুরো বাংলাদেশ এনজিও’র ওয়েবসাইট বলছে, তাদের অনেকগুলো ফান্ডদাতা আছে,
তারমধ্যে একটি ফান্ডদাতা হচ্ছে মার্কিন ইহুদী রকফেলার পরিবার বা তাদের রকফেলার ফাউন্ডেশন।
(https://bit.ly/2V6iYKY)
গ) রকফেলার পরিবারের মধ্যে এখন সবচেয়ে বয়ঃবৃ্দ্ধ সদস্য হচ্ছে চতুর্থ রকফেলার বা জে রকফেলার, যে মার্কিন ডেমোক্রেটিক রাজনীতির সাথে জড়িত । (https://en.wikipedia.org/wiki/Jay_Rockefeller)
ঘ) হলিউড প্রডিউসার অ্যারন রুশোর মতে- নারীবাদ বা ফেমিনিজমের পেছনে অর্থদাতা হচ্ছে সিআইএ এবং রকফেলার ফাউন্ডেশন। (https://youtu.be/6SkM1Xw1KwA)
কি বুঝলেন ?
“নুসরাত -আর্থিক লেনদেন- ব্যুরো বাংলাদেশ-সিআইএ-রকফেলার ফাউন্ডেশন-ডেমোক্র্যাট ব্লক-নারীবাদ”-এই সূত্র মেলালে নুসরাত হত্যাকাণ্ডের সব সূত্র মিলে যাবে।
আমি জানি, এরপরও কিছু লোক বলবে,
“আপনি সবকিছুর মধ্যে শুধু আমেরিকার ষড়যন্ত্র খুজে পান। এত দূর থেকে আমেরিকা কিভাবে ষড়যন্ত্র করবে ? বাংলাদেশের কোন ঘটনার পেছনে আমেরিকার হাত নাই। এই ডেমোক্রেটিক ব্লক, রিপাবলিকান ব্লক-এই সব তত্ত্ব কোথায় পাইছেন ? এইসব বানানো গল্প ছাড়েন।”
রিকি হালদার। খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টস্ট সম্প্রদায়ের অন্তর্ভূক্ত।এন.সি-৩৬৭
রিকি হালদার। খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টস্ট সম্প্রদায়ের অন্তর্ভূক্ত।
Image result for কলম
রিকি হালদার। খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টস্ট সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। তাদের ধর্মে শনিবার সকাল বেলা ‘লেখা’ নিষেধ। তাই বাংলাদেশের যশোর শিক্ষা বোর্ড তার ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাত্র ১ জনের জন্য শনিবার দিনের পরিবর্তে রাতের বেলায় আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করে। প্রত্যেক শনিবারেই মাত্র ১ জনের জন্য শিক্ষাবোর্ডের তরফ থেকে আলাদা আয়োজন করা হয়। (https://bit.ly/2V2Ob1e)
আর কয়েকদিন পর মুসলমানদের ধর্মীয় গুরুত্বপূর্ণ মাস রমজান আসছে। রমজান মাসে ছোট-ব্ড় প্রায় সকল মুসলমানই রোজা রাখার চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো- বাংলাদেশের শিক্ষা বোর্ড, স্কুল বা ভার্সির্টিগুলো রোজার মাসকে কেন্দ্র করে পরীক্ষা ফেলায়। একে তীব্র গরম, অন্যদিকে পরীক্ষা, সব মিলিয়ে একজন মুসলিম শিক্ষার্থীর জন্য ধর্মীয় বিধান রোজা একঅর্থে কষ্টসাধ্য হয়ে যায়।
এ বছর- ন্যাশনাল ভার্সিটির অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা ফেলানো হয়েছে রমজান মাসে (https://bit.ly/2XRQpOg )। একজন খ্রিস্টান ধর্মের নাগরিকের ধর্ম পালনকে শ্রদ্ধা করে যদি পুরো শিক্ষাবোর্ডের পরীক্ষা পেছানো যায়, তবে লক্ষ লক্ষ মুসলিম শিক্ষার্থীর ধর্ম পালনকে সহজ করতে কেন তাদের ধর্মের প্রতি সম্মান দেখিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তিত হচ্ছে না, তা জানতে চাই।
আর তাছাড়া তরুণ প্রজন্মের মধ্যে অনৈতিকতার দ্রুত বিস্তার ঘটছে, বাড়ছে অপরাধ প্রবনতা। নিয়ম হচ্ছে, আইন হচ্ছে কিন্তু অপরাধ বন্ধ হচ্ছে না। একটা বিষয় মনে রাখতে হবে, আইন করে কখন অপরাধ হ্রাস করা যায় না, বরং নৈতিকতা চর্চার মাধ্যমেই অপরাধকে হ্রাস করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ম পালনে নানা রকম বাধা দিয়ে শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে বাধা দেয়া হচ্ছে। যার কু-প্রভাব পড়ছে সমাজ ও রাষ্ট্রে। তাই দেশকে সু-সুন্দর ও নৈতিকতা সমৃদ্ধ করে গড়ে তুলতেই শিক্ষার্থীদের ধর্ম পালন সহজ করতে হবে, কোন রূপ বাধা, বিশেষ করে রমজান মাসে পরীক্ষা ফেলানো চলবে না।
বি:দ্র: আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি রমজান মাসে পরীক্ষা ফেলে তবে তা কমেন্ট জানান।
রমজানে ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য কেন ?এন.সি- ৩৬৬
রমজানে ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য 
কেন ?

Image result for সাগর
রমজানে ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য কেন ?
সাধারণত সরকারি অফিস সময় ৮ ঘণ্টা। কিন্তু রোজায় হ্রাস করে সাড়ে ৬ ঘণ্টা করা হয়। এই হ্রাস করার পেছনে একটি ধর্মীয় অনুভূতি কাজ করে। মুসলমানদের শেষ নবী হাদীসে বলেন- “যে ব্যক্তি এ মাসে (রমজান) তার অধিনস্তের বোঝা হালকা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন।”
এ ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে রমজান উপলক্ষে অফিস-আদালতে ‘অফিস টাইম’ অপেক্ষাকৃত হ্রাস করা হয়, যেন রোজাদারদের দৈনন্দিন কাজ অপেক্ষাকৃত সহজ হয়।
এটা তো গেলো অফিস-আদালতের ক্ষেত্রে।
কিন্তু একটা প্রশ্ন জাগে,একজন ছাত্র-ছাত্রীকে স্বাভাবিক রুটিনের তুলনায় যদি পরীক্ষা দেয়া হয়, তবে সেটা কি তার জন্য কঠিন হয় ?
নাকি সহজ হয় ?
অধিকাংশ শিক্ষার্থীর মত, পরীক্ষা দেয়া হলে স্বাভাবিকের তুলনায় প্রেসার বেশি পরে।
তাহলে একজন অফিসকর্মীর রুটিন যদি তুলনামূলক সহজ করে দেয়া হয়,
তাহলে একজন ছাত্র-ছাত্রীর রুটিন কেন কঠিন করে দেয়া হয় ?
কেন ছাত্র-ছাত্রীদের উপর এই বৈষম্য ??
যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ডে রমজানে পরীক্ষা-
১) এইচএসসি পরীক্ষা (ব্যবহারিক পরীক্ষাসহ)
২) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে
৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে
৪) মেডিকেল কলেজগুলোতে
৫) জাতীয় বিশ্ববিদ্যালয় ৪র্থ ও ১ম বর্ষের পরীক্ষা
৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাইন্স এন্ড টেকনোলোজি (গোপালগঞ্জ)
৭) ডিগ্রী ১ম বর্ষের পরীক্ষা
৮) কারিগরী শিক্ষা বোর্ডে পরীক্ষা
৯) আহসানুল্লাহ ইউনিভার্সিটি
১০) আহমেদ উদ্দিন শাহ শিশুনিকেতন, গাইবান্ধা এন্ড গাইবান্ধা সরকারি কলেজ
১১) প্রাইমারী স্কুলে চাকুরীর পরীক্ষা
১২) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৩) সোনারগাও ইউনিভার্সিটি
১৪) খুলনা বিশ্ববিদ্যালয়
১৫) Bangladesh University of Business & Technology (BUBT)
১৬) হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ পরীক্ষা
১৭) ঢাবি অধিভূ্ক্ত সাত কলেজ অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা
১৮) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
১৯) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা
২০) শাবিপ্রবি
২১) ‍চুয়েটে পরীক্ষা
২২) পটুয়াখালি সাইন্স এন্ড টেকনোলোজি
২৩) রাঙ্গামাটি সাইন্স এন্ড টেকনোলোজি
২৪) এলএলবি ১ম পর্ব
২৫) ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ
সংবিধানের ২৮(১) ধারায় বলা আছে, “ কেবলমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী,নারী পুরুষ বা জন্মস্থানের কারনে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না।”
রাষ্ট্র যেখানে রমজান মাসে তার কর্মচারিদের দৈনন্দিন কাজ অপেক্ষাকৃত সহজ করে দিচ্ছে, সেখানে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কাজ কেন কঠিন করে দিবে ?
ছাত্র-ছাত্রীদের উপর কেন এই বৈষম্য ? রাষ্ট্রের কাছে জবাব চাই।
Image may contain: outdoor
খবর- সদরঘাট হকার্স মার্কেটে ২৫ ও ২৮ এপ্রিল পর পর দুইবার অগ্নিকাণ্ড। এন.সি-৩৬৫
খবর- সদরঘাট হকার্স মার্কেটে ২৫ ও ২৮ এপ্রিল পর পর দুইবার অগ্নিকাণ্ড
Image result for সাগর
খরব ও মন্তুব্য:
১) খবর- সদরঘাট হকার্স মার্কেটে ২৫ ও ২৮ এপ্রিল পর পর দুইবার অগ্নিকাণ্ড
(https://bit.ly/2vojX9Y)
মন্তব্য : গত ৪ এ এপ্রিল এক স্ট্যাটাসে আমি বলেছিলাম সদরঘাট হকার্স মার্কেটে আগুন লাগতে পারে। (https://bit.ly/2LawhFC)
২) রাজধানীর মুহাম্মদপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিজান
(https://bit.ly/2IMNjY9)
মন্তব্য : সরকার যখনই বুঝে আমেরিকার সিআইএ’ বাংলাদেশে একটা ‘জঙ্গি নামে হামলা’ চালাইতে পারে, অথবা জঙ্গি নিয়ে প্রেসার দিতে পারে, তখন সরকার নিজেই একটা ফেইক জঙ্গী নাটক মঞ্চস্থ করে। এর দুটি কারণ থাকতে পারে-
ক) সিআইএ নিজেই জঙ্গিপ্লট দখলে নেয়ার আগে, সরকারি নিয়ন্ত্রণে জঙ্গি প্লট দখল করা,
খ) বিশ্বকে দেখানো- জঙ্গি নিয়ে আমেরিকার মাথা ঘামানোর কোন বিষয় নাই, আমরাই জঙ্গি দমনে পারঙ্গম। আমরা নিয়মিত জঙ্গি দমন করি, জঙ্গিবাদ আমাদের নিয়ন্ত্রণে আছে।”
৩) মার্কিন গবেষকের দাবী : শ্রীলংকার হামলায় স্থানীয় ও আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসবাদ জড়িত।
(https://bit.ly/2DCgucd)
মন্তব্য : এটা মুসলমানদের ব্যর্থতা। তারা ঘটনার পর আমেরিকাকে দোষ দিতে পারে নাই, তাই আমেরিকা মুসলমানদের ঘাড়ে দোষ চাপায় দিছে। মুসলমানরা দোষ দিছে ভারত’কে। কিন্তু মোদির ভারত তো আমেরিকার নিয়ন্ত্রণে। আর মোদি এখন ব্যস্ত নিজের নির্বাচন নিয়ে, তার আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা করার সময় কোথায় ? ভারত-পাকিস্তান দ্বন্দ্বের সময় সে কিছু ঘটনা সাজাইলো, দুইদিন পর বের হইলো সব ভুয়া। যে নিজের সীমান্তের মধ্যে ঘটনা সুন্দর করে সাজাইতে পারে না, সে শ্রীলংকার বুকে এত সুন্দর করে ঘটনা সাজাতে পারবে বলে মনে হয় না। আমি কিন্তু প্রথম দিন বলছি, এ ঘটনার পেছনে আমেরিকা জড়িত এবং কেন জড়িত সেটাও বলছি। কিন্তু দুঃখের বিষয় কোন মুসলমান বা আন্তর্জাতিক কোন সংস্থা আমেরিকাকে দোষ দিয়ে বিবৃতি দিতে পার নাই,। সর্বোচ্চ ভারতের দিতে আঙ্গুল তুলছে। কিন্তু এটা টু-দ্য পয়েন্টে আঘাত হয় নাই। এটা ঠিক- আমেরিকা ভারতের মাটিকে ব্যবহার করতে পারে, মানে ভারতে অবস্থিত সিআইএ’র ঘাটি থেকে এ হামলা হতে পারে। কিন্তু এতে মূল পয়েন্টে খেয়াল না করে শাখা পয়েন্টে খেয়াল করার মাসুল মুসলমানদের দিতে হবে। আমি আগে স্ট্যাটাস বলছি, ভুল যায়গায় শত সহস্র আঘাতের তুলনায় মুল যায়গায় ১টা ছোট আঘাতই অনেক গুরুত্ব বহন করে।
৪) সম্পত্তিতে নারীর অধিকারের শরীয়া আইন নিয়ে শেখ হাসিনা-সিআইএ দ্বন্দ্ব।
মন্তব্য : শেখ হাসিনা শরীয়া আইনে (নারী ১ : পুরুষ ২) হাত না দিয়ে নারীর প্রাপ্য অধিকার যেন নিশ্চিত হয় সেটা নিয়ে বক্তব্য দিয়েছে (যদিও অনেক মিডিয়ায় ভুল সংবাদ ছাপছে, ভিডিওটা ভালো করে শুনুন)। তবে শেখ হাসিনার বিরোধীতা করেছে সিআইএপন্থী আইনজীবি ব্যরিস্টার সারা হোসেন। তারা চাচ্ছে- নারী-পুরুষ সম্পত্তিতে সমান অধিকার বলে একটি নতুন আইন পাশ করতে (https://bit.ly/2GQ2i1c)।
৫) সড়ক আইনের গেজেট প্রকাশে সরকারের নিষ্ক্রিয়তায় সিআইএপন্থী আইনজীবি মোনজিল মোর্শেদের রিট (https://bit.ly/2GQ2i1c)
মন্তব্য: সড়ক আইন – ২০১৮ নিয়ে আমার কথা আছে। এই আইনের ৪৬(১) ধারা অনুসারে সড়ক ও মহাসড়কে সকল ধরনের নসিমন, করিমন, ভড-ভডি নিষিদ্ধ হবে (https://bit.ly/2Vq4Onh)। আমার কথা হলো- লোকাল সড়কে নসিমন, করিমন, ভড-ভডি একটি গুরুত্বপূর্ণ বাহন। এই বাহন দিয়ে অনেক কৃষি পণ্য (ধান, চাল, খাদ্যশস্য) পরিবহন হয়। এগুলো নিষিদ্ধ হলে একই পন্য ট্রাক দিয়ে পরিবহন করতে ডবল খরচ হবে। ফলে স্বাভাবিকভাবে আমাদের খাদ্যদ্রব্যের দামও সেই অনুপাতে বৃদ্ধি পাবে। এমনিতেই খাদ্যদ্রব্যের উচ্চমূল্যে জনগণের ত্রাহি অবস্থা, এই অবস্থায় নতুন আইনের কারণে খাদ্যমূল্যের উচ্চহারে বৃদ্ধি জনজীবনে কতটুকু প্রভাব বিস্তার করবে সেটা নিয়েও সবার চিন্তা করা উচিত।