সরকার বন্ধ করে দিয়েছে তাদের সমুদ্রে মাছ ধরার জীবিকা। এন.সি-৩৬৪
সরকার বন্ধ করে দিয়েছে তাদের সমুদ্রে মাছ ধরার জীবিকা
Image result for সাগর
সরকার বন্ধ করে দিয়েছে তাদের সমুদ্রে মাছ ধরার জীবিকা
বাধ্য হয়ে কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছে জেলেরা
পেটে ভাত না থাকলে পরিবার নিয়ে মৃত্যু ছাড়া আর তাদের গতি নেই
(https://bit.ly/2J5SL83, https://youtu.be/sDo0t8VEtAI)
২০১৫ সালে সরকার একটি আইন করে, সমুদ্রের ইকোনোমিক জোনে ২০মে থেকে ২৩শে জুলাই এই ৬৫ দিন বড় বাণিজ্যিক ট্রলিং জাহাজগুলো মাছ ধরতে পারবে না। বাংলাদেশের এ ধরনের বানিজ্যিক ট্রলিং জাহাজের সংখ্যা প্রায় ২শ’ এর মত। কিন্তু এ বছর হঠাৎ করে সরকার ট্রলিং জাহাজের সাথে সকল প্রকাশ ট্রলার বা নৌকাও নিষিদ্ধ করে দিয়েছে। এই সব নৌকা বা ট্রলার সংখ্যা প্রায় ৫০ হাজারের মত, যা মূলত সাধারণ জেলেরা চালায়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো- ২০মে থেকে ২৩শে জুলাই এই ৬৫ দিন সরকার তাদের মাছ ধরা বন্ধ করে দিয়েছে, এবং পরবর্তী ২ মাস সমুদ্র থাকে উত্তাল, যার ফলে প্রায় ৪ মাস তাদের মাছশূণ্য থাকতে হবে (এছাড়া ইলিশ ধরা নিষেধ অক্টোবরে ২২ দিন)। বাংলাদেশে যে কোন জীবীকার মানুষের অফিস বা ব্যবসা যদি ৪ মাস বন্ধ করে রাখা হয়, তবে তার কি অবস্থা হবে ? তার পরিবার পরিজন কিভাবে বাচবে ? তাহলে একজন ক্ষুদ্র মৎসজীবিকে কেন জোর করে সরকার মেরে ফেলতে চাইছে ?? কারণ কি ??
২০১৫ সালে সরকার তড়িঘড়ি করে মন্ত্রী সায়েদুল হকের সময় মাছ নিষিদ্ধের এই আইন পাশ করে সরকার। তাদের দাবী আন্তর্জাতিক বিশেষ করে ভারতের ক্ষেত্রে এই নিয়ম আছে। ২০১৫ সালে ভারত এই নিয়ম চালু করলে পাশ্ববর্তী দেশ থাকায় বাংলাদেশ সরকারও এই সিদ্ধান্ত মেনে নিয়ম চালু করে। কিন্তু-
১) সমস্যা হলো, ভারত বাংলাদেশ ঘেষা তার পূর্ব উপকূলগুলোতে যে মাছ ধরা নিষিদ্ধ করছে তা এপ্র্রিলের ১৫ তারিখ থেকে মে’র ৩১ তারিখ, ৬১ দিন । অপরদিকে বাংলাদেশের ২০মে থেকে ২৩শে জুলাই এই ৬৫ দিন। অর্থাৎ ভারতীয় পূর্র্ উপকূলের জেলেদের মাছ ধরা নিষেধের সময় বাংলাদেশের মাছ নিষিদ্ধের ৫৩ দিন আগে শেষ হবে। এতে বাংলাদেশের মাছ না ধরার পূর্ণ সুবিধা পাবে ভারতীয় জেলেরা।
২) ভারতের ক্ষেত্রে মাছ নিষিদ্ধ শুধুমাত্র ট্রলিং জাহাজের জন্য, কিন্তু ট্রলার বা ইঞ্জিনবিহীন নৌকার জন্য নয়। কিন্তু বাংলাদেশে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ পাশ্ববর্তী দেশের আইনের সাথেও মিলে না। (https://bit.ly/2ZNOtb0)
৩) বাংলাদেশে যখন মাছ ধরা নিষেধ থাকে, ভারতেরও সমুদ্র সীমানায় তখন মাছ ধরা নিষিদ্ধ, এটা ঠিক। কিন্ত তখন ভারতীয় জাহাজ ও নৌকাগুলো বাংলাদেশের সীমানা এমনকি উপকূলে ঢুকে মাছ শিকার করতে থাকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। ফলে বাংলাদেশের জেলেদের মাছ আটকে রেখে যে অতিরিক্ত বৃদ্ধির আশা করা হচ্ছে, তার পুরোটাই ভারত থেকে আসা হাজার হাজার ট্রলার তুলে নিয়ে যায়। খবরগুলো দেখুন-
ক) বাংলাদেশের সমুদ্রে অবরোধে লাভবান হবে ভারতীয় জেলেরা (https://bit.ly/2vsp1tV)
খ) ইলিশ আহরণ নিষেধাজ্ঞা: কৌশলে মাছ শিকার করছে ভারত-মিয়ানমারের জেলেরা (https://bit.ly/2GUPYgw)
গ) বাংলাদেশের পানিসীমায় মাছ ধরছে ভারতীয়রা (https://bit.ly/2GWBnRL)
ঘ) বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের হানা জাল ও মাছ লুট (https://bit.ly/2V8DAC3)
ঙ) ভারতীয় জেলেদের অবৈধ প্রবেশে বিপর্যয়ের মুখে দুবলার শুঁটকি পল্লী (https://bit.ly/2Lfvzqo)
চ) বাংলাদেশ পানিসীমায় রাজত্ব করছে ভারতীয় জেলেরা (https://bit.ly/2PEQDFt)
ছ) দেশের পানিসীমায় ঢুকে মাছ নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা, ডুবিয়ে দিচ্ছে বাংলাদেশী ট্রলার (https://bit.ly/2J6a2ho)
উল্লেখ্য, বাংলাদেশ বিদেশে মাছ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। একইসাথে দেশী বাজারের বিরাট চাহিদা পূরণ করে সামুদ্রিক মাছ। কিন্তু এত লম্বা সময় (ট্রলিং জাহাজ, ট্রলার ও নৌকা) মাছ শিকার বন্ধ রেখে একদিকে যেমন রফতানি বাজার হারাবে বাংলাদেশ, অন্যদিকে বাংলাদেশের বাজার সয়লাব হবে ভারতীয় নিম্নমানের মাছে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে দেশী-বিদেশী দুই মার্কেট হারাচ্ছে বাংলাদেশের মাছ। উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারত। বেশকিছুদিন যাবত ভারত চাইছে বাংলাদেশের বাজারগুলোও দখল করতে।
অপরদিকে বাংলাদেশের মাছের বাজারগুলোতে দেশী মাছের সাথে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় মাছের সংখ্যা, যা সবারই জানা।
অর্থাৎ বাংলাদেশের বিরাট মৎসশিল্প ধ্বংস ও মৎসজীবীদের হত্যা করে ভারতের মৎসশিল্প ও মৎসজীবিদের বাচিয়ে রাখার মেগা প্রজেক্টে নেমেছে আওয়ামী সরকার।
এর মধ্যে নতুন করে যোগ হয়েছে আরেক ঝামেলা। ২০১৮ এর শেষ দিকে এই একই প্রজেক্টে বিশ্বব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা লোন নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রহণ করেছে বিশ্বব্যাংকের পরিকল্পনা (https://bit.ly/2vze5dP)। আর বিশ্বব্যাংকের পরিকল্পনা মানেই ক্ষুদ্রপেশাজীবিদের হত্যা করে কর্পোরেটোক্রেসির প্ল্যাটফর্ম তৈরী করা। উল্লেখ্য ২০১৯ এর জানুয়ারির শুরুর দিকে মৎস সম্পদ মন্ত্রনালয়ের এক মিটিং-এ বাংলাদেশের জেলেদের পেশা পরিবর্তন করে কিভাবে নতুন পেশায় নেয়া যায় সেটা নিয়েও আলোচনা হয়। (https://bit.ly/2GRp8pb)
বিশ্বাস ও যুক্তি-প্রমাণ, কোনটা কোথায়?এন.সি- ৩৬৩
বিশ্বাস ও যুক্তি-প্রমাণ, কোনটা কোথায়?

Image result for সাগর
বিশ্বাস ও যুক্তি-প্রমাণ, কোনটা কোথায়?
আস্তিকরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, নাস্তিকরা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। ধর্মের প্রধান ভিত্তি হচ্ছে বিশ্বাস। ধর্মে যা বলা আছে, একজন ধার্মীক তা চোখ বন্ধ করে বিশ্বাস করে, এটা নিয়ে তার দ্বিমত নেই। ধর্মের সাথে বিশ্বাস শব্দটা যুক্ত। ধার্মীকরা বিশ্বাস দ্বারা আবদ্ধ দেখে, তাদের অনেক কথা শুনতে হয় নাস্তিক ও সমমনাদের থেকে। তারা ধর্মকে অন্ধ বিশ্বাস, কুপমণ্ডুকতাসহ নানান শব্দ দ্বারা হেয় প্রতিপন্ন করে।
একটি বিষয় এখানে নিশ্চিত হচ্ছি আমরা, ধর্ম হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর বাকি কোন বিষয়ের সাথে বিশ্বাসের কোন সম্পর্ক নেই। বাকি প্রতিটি বিষয় দলিল ও যুক্তি দ্বারাই প্রমাণ করতে হবে। কিন্তু কথা হলো, ‘ধার্মীকরা বিশ্বাস দ্বারা প্রভাবিত তাই তারা ভুল’ যে গ্রুপটা এই অপপ্রচার করে, তারা নিজেরা কতটুকু বিশ্বাস থেকে দূরে থাকতে পেরেছে ? তা হিসেব-নিকেষের বিষয় ।
বরং তারা নিজেরাও তো প্রতিটি বিষয়ের সাথে বিশ্বাসকে যুক্ত করে নিয়েছে, যা তাদের পৌছে দিয়েছে অন্ধবিশ্বাসে, হয়েছে কূপমণ্ডুক ও ব্যাকডেটেড।
যেমন- ধরুন
বাংলাদেশে ক্রিকেট দলের সবুজ জার্সি। পাকিস্তান ক্রিকেট দলের জার্সি সবুজ বলে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি সবুজ হতে পারবে না। পাকিস্তান দলের সাথে মিললে খারাপ, কারণ পাকিস্তান খারাপ। পাকিস্তান কেন খারাপ ? কারণ তারা ৭১ সালে আমাদের উপর নির্যাতন চালিয়েছে ? এখন যারা আছে, তারা নির্যাতন চালিয়েছে ? না তারা চালায়নি, কিন্তু তারা তো পাকিস্তানী, পাকিস্তান মানেই খারাপ। হুমায়ুন আজাদ স্যার বলেছে, “"আমি পাকিস্তানিদের কখনই বিশ্বাস করি না, যখন তারা গোলাপ ফুল হাতে নিয়েও আসে।”
এই দেখুন- তারা কিন্তু চলে গেলো বিশ্বাসে, যাকে আবার নাম দিয়েছে ‘চেতনা’। তারা কিন্তু আপনার ধর্মকে কটাক্ষ করে বিশ্বাস ভিত্তিক বলে। কিন্তু আজকে তারাই কিন্তু বিশ্বাস বা চেতনাকে আকড়ে ধরে আছে।
‘বাল্যবিয়ে করা যাবে না’- এটা একটা চেতনা বা বিশ্বাস। বাল্যবিয়ে খারাপ, এর বিপক্ষে বাস্তব কোন দলিল ও প্রমাণ তারা দেখাতে পারবে না। নেই কোন সাইন্টিফিক যুক্তি। বাল্যবিয়ে বাধ্যতামূলক নয়, কিন্তু সমাজ সংরক্ষণে অক্ষেত্রে বাল্যবিয়ের দরকার, এমন বহু দলিল আছে। গণহারে বাল্যবিয়ে বন্ধের কারণে সমাজে অনৈতিকতা, এইডস, সিজার অপরেশন বাড়ছে এমনও প্রমাণ করা যায়। কয়েকদিন আগে দেখি প্রচার করতেছে, জরায়ু ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের মূল কারণ কারণ নাকি বাল্যবিয়ে। অথচ জন্মনিরোধক পিল বা পদ্ধতির বহুল্ ব্যবহারের কারনে যে নারীদের এই রোগ বাড়তেছে, এটা কেউ বলে না, প্রচারও করে না।
‘কেমিক্যাল মানেই খারাপ’- এই কেমিক্যাল বিরোধী চেতনা বা বিশ্বাস ছড়িয়ে দিতে দেখা যায়। এই ক্যামিক্যাল বিরোধী চেতনা বা বিশ্বাস ছড়িয়ে বহু ব্যবসা বাণিজ্য বা ফলমূল ধ্বংস করা হয়। এইজন্য পুরান ঢাকায় এক ব্যবসায়ী বলেছিলো, দেখুন ভাই, আপনি কেমিক্যাল মানেই দাহ্য বলে আমার ব্যবসা নষ্ট করতেছেন। কিন্তু আমি তো আগুন নির্বাপনে ব্যবহৃত কেমিক্যাল বিক্রি করি। আবার প্রাকৃতিকভাবে প্রতি ফলে ফরমালিন থাকে, সেই ফলমালিন কেন যন্ত্রে ধরা পড়লো, সেই অজুহাতে হাজার হাজার টন আম একবার ধ্বংস করা হয়েছিলো।
এরপর ধরুন, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রা হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি, এগুলোও একটা চেতনা বা বিশ্বাস। এতদিন এই চেতনা বিশ্বাসকে পূজি করে মানুষকে ধোকা দেয়া হচ্ছিলো। কিন্তু ফেসবুক অনলাইনে গোমর ফাঁস হয়েছে এই চেতনার সৃষ্টি মাত্র ৫০ বছর আর বাঙালী সন আবিষ্কারক বাদশাহ আকবর ফারসী ভাষী, জাতে মঙ্গলীয়। এখন এই তথ্য ফাঁস হয়ে যাওয়াতে তাদের ব্যবসা শিকেয় উঠছে।
রবীন্দ্রনাথ, নারী অধিকার, সাংস্কৃতিক চেতনা, আদিবাসী, ভাস্কার্য, সার্বজনিন উৎসব, সংখ্যালঘু, জঙ্গীবাদ, নুসরাত, জে সুই চার্লি, হলোকাস্ট এগুলো সবই এখন চেতনা বা বিশ্বাসের অন্তর্ভূক্ত।
আমরা যে চেতনা বা বিশ্বাসের কথা বলছি, মনোবিজ্ঞানের দৃষ্টিকোন থেকে তার অবস্থান ব্রেনের সাব-কনসাসে। প্রতিটি বিশ্বাস বা চেতনার কারণে সেই সাব-কনসাসে একটি বিশ্বাসদণ্ড তৈরী হয়, যেই দণ্ড দিয়ে সবকিছু পরিমাপ করে একজন ব্যক্তি। পক্ষে বললে ভালো লাগে, বিপক্ষে বললে রিয়্যাক্ট করে।
কথা হলো- আমরা কেন ধর্ম ছাড়া অন্য বিষয়গুলোকে বিশ্বাসের মধ্যে স্থান দিবো। পৃথিবীর সব কিছুই তো আপেক্ষিক। একটা সময় যা ভালো ছিলো, আগামীতে তা খারাপ হতে পারে। বিজ্ঞান আজকে যা বলছে, কালকে ফের তা পরিবর্তন করে নতুন সূত্র দিচ্ছে। তারমানে কোন কিছুই স্ট্যাবল নয়। তাহলে কোন যুক্তিতে আমরা আজকে বিভিন্ন চেতনার জন্ম দিচ্ছি এবং সেটা দিয়ে সবাইকে পরিমাপ করছি ?
ধর্ম সাধারণত ছড়ায় দুটি বিষয় দিয়ে। একটি ধর্মগুরু, অন্যটি ধর্মগ্রন্থ। মুসলমানদের জন্য নবী ও কোরআন। ঠিক তেমনি, বর্তমানে যে গ্রুপটির কথা বলছি, তারা তাদের তত্ত্ব ছড়ায় দুটি বিষয়ের মাধ্যমে। একটি ‘সেলিব্রেটি’ এবং অন্যটি ‘চেতনা’। একজন্য তারা তাদের মিডিয়া, টিভি-পত্রিকা, সভা, সেমিনার, বই দিয়ে ব্যাপক প্রচার চালায়। প্রচারের মাধ্যমে তারা সেলিব্রেটি দাড় করায়, আবার চেতনাও দাড় করায়। এরপর সেই সেলিব্রেটির মুখ নিঃসৃত কথা ও চেতনা দিয়ে পক্ষে-বিপক্ষে কাজ চালায়। কখন নিজেদের স্বার্থে কাজ করে আবার কখনও বিপক্ষকে দমন করে।
আমার কথা হলো-
ধর্ম শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত হতে পারে, বাকি কোন ধারণা বা চেতনাই বিশ্বাসের সাথে সম্পৃক্ত হতে পারে না, স্ট্যাবেল হতে পারে না। প্রত্যেকটি বিষয় আপেক্ষিক। তাই-
১) পাকিস্তান মানেই খারাপ
২) বাল্যবিয়ে করা ক্ষতিকর
৩) জাতীয় সংগীত না পড়লে দেশের শত্রু
৪) মুসলমান মানেই জঙ্গী,
৫) দাড়ি টুপি-বোরকা পড়লে জঙ্গী
৬) বাংলাদেশে থাকতে হলে রবীন্দ্রনাথকে মানতে হবে
৭) পহেলা বৈশাখ পালন না করলে বাংলাদেশী হতে পারবে না
৮) কেমিক্যাল মানেই খারাপ
৯) মোটাতাজা গরুতে বিষ থাকে, পোল্ট্রি মুরগীতে এন্টিবায়োটিক থাকে, আমের মধ্যে ফরমালিন থাকে
১০) ধর্ষণের জন্য পোষাক দায়ী না
এগুলো সব বিশ্বাসে পরিণত হচ্ছে, যার কোন বাস্তব ভিত্তি নাই।
হ্যা এগুলোও মেনে যায় যাবে, তবে যখন যে সেক্টরে এগুলোর প্রয়োগ ঘটানো হবে,
তার আগে প্রতিটি ক্ষেত্রে যুক্তি তর্ক ও দলিলের উপর ভিত্তিকে তাকে প্রতিষ্ঠিত করতে হবে।
কিন্তু চেতনা বা বিশ্বাসের উপর ভিত্তি করে এগুলো অন্ধভাবে মেনে কখনই যুক্তিযুক্ত নয়।
আম নিয়ে সিআইএপন্থীদের ষড়যন্ত্র আর কতদিন ? এন.সি-৩৬২
আম নিয়ে সিআইএপন্থীদের ষড়যন্ত্র আর 
কতদিন ?

আম নিয়ে সিআইএপন্থীদের ষড়যন্ত্র আর কতদিন ?
Image result for সাগরআজকে দৈনিক যুগান্তরের খবর-“ আদালতের নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীতে রাতে কীটনাশক ছিটাচ্ছেন আম চাষীরা”
খবরের ভেতরে- “রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে কীটনাশক প্রয়োগ বন্ধে নির্দেশনা দিয়েছেন আদালত। এরপর তা কার্যকর করতে নজরদারি শুরু করে প্রশাসন। কিন্তু কৃষকরা বলছেন, এবার বৈরী আবহাওয়ায় এমনিতেই আমের ফলন কম। তার ওপর এখন তীব্র গরমে বেড়েছে পোকামাকড়ের উপদ্রব। কীটনাশক বা বালাইনাশক না দিলে বাগানের অবশিষ্ট আমও নষ্ট হয়ে যাবে। এতে দারুণ ক্ষতির মুখে পড়বেন চাষীরা। তাই প্রশসনের নজরদারি এড়িয়ে রাতে বাগানে বালাইনাশক ছিটাচ্ছেন তারা। চাষীরা বলছেন, এই বালাইনাশক আর আম পাকানোর ‘রাসায়নিক’ এক জিনিস নয়। তাদের দাবি, এ ব্যাপারে আদালতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাও একইরকম মত দিয়েছেন।...... রাজশাহীর খড়খড়ি এলাকার কয়েকজন আমচাষী জানান, প্রশাসনের লোকজন সকালের দিকে বাগানগুলো পর্যবেক্ষণে বের হন। তাই তারা প্রশাসনের নজর এড়াতে এখন রাতের বেলা গাছে স্প্রে করছেন। তারা আরও বলছেন, সারা বছরের কষ্টের ফসল এখন চোখের সামনে পোকায় খেয়ে ফেললে তারা পরিবার নিয়ে না খেয়ে থাকবেন।….. কীটনাশকের ব্যাপারে আদালতের নির্দেশনার বিষয়ে এই আমচাষী বলেন, আদালতের কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। মিডিয়ায়ও আদালতের নির্দেশনাটি সঠিকভাবে আসেনি। তার আরও দাবি, আদালত বলছেন বাগানে কীটনাশক দেয়া যাবে না, তবে আম পাকার কতদিন আগে দেয়া যাবে না সে ব্যাপারে কিছু স্পষ্ট করা হয়নি।....... বাগান নজরদারির কারণে চাষীরা আতঙ্কিত হয়েছেন। আদালতের কাছে সঠিক তথ্য উপস্থাপন না হওয়ায় এই বিপত্তির মধ্যে পড়েছেন রাজশাহী অঞ্চলের কয়েক লাখ আমচাষী। চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, আম সংগ্রহের দুই সপ্তাহ আগে বালাইনাশক ব্যবহার করলে তার ক্ষতিকর বা প্রতিকূল প্রভাব ১৫ দিন পর আর ক্রিয়াশীল থাকে না।” (https://bit.ly/2J6Vxd2)
আপনাদের মনে থাকার কথা, এই রিটটি নিয়ে যে সমস্যা হবে তা আমি কিছুদিন আগে হওয়ার সময়ই বলেছিলাম (https://bit.ly/2UWyhAK)। কিছুদিন আগে এই রিটটি করেছে- সিআইএপন্থী আইনজীবি মোনজিল মোর্দেশ, রুল দিয়েছে সিআইএপন্থী এক জাস্টিস। তারা কৃষিবিদ্যা সম্পর্কে কতটুকু বুঝে ? কোর্টে কোন কৃষবিদও উপস্থিত ছিলো না। ‘রাসায়নিক মানে খারাপ’- এই অন্ধ বিশ্বাসের উপর ভর করে রুল দিয়ে দিলো, এখন সেখানে যাই দিবেন, ওদের আদালতের উপেক্ষা হবে, দণ্ডনীয় হবে।
আমার কথা হলো, তাদের পেটের ভেতর যে শক্তিশালী রাসায়নিক হাইড্রোক্লোরিক এসিড থাকে, তার বিরুদ্ধে কেন তারা রুল দেয়া না? তাদের ভুল রুলের কারণে দেশের হাজার কোটি টাকার আম সম্পদ নষ্ট হবে, এর দায়ভার কেন তারা নিচ্ছে না ?
বলাবাহুল্য এই সমস্যা তো এইবারই প্রথম নয়। এর আগেও বহুবার আম ধ্বংসে এই সিআইএপন্থী চক্রটি চেষ্টা করেছে এবং প্রশাসন তাদের কথা শুনে আম ধ্বংস করেছে। এরপর জনগণ যখন প্রতিবাদ করেছে, তখন নিরপেক্ষ তদন্ত হওয়ার পর বের হয়েছে পুরোটাই ভুল। ভুল করে এত এত হাজার হাজার টন ফল ধ্বংস করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ২০১০ সালে এই সিআইএপন্থী আইনজীবি মোনজিল মোর্শেদের হাত ধরেই। সে ২০১০ সালে তার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'- এর নাম দিয়ে আমসহ সকল ফলে ফরমালিন বন্ধে একটি রিট করে এবং হাইকোর্ট থেকে রুল নেয়। (https://bit.ly/2PJkPPN)
কোর্টের রুলটি মাঠে নিয়ে সক্রিয় ছিলো আরেক সিআইএপন্থী সংগঠন পরিবেশ বাচাও আন্দোলন (পবা), যার সদস্য আবু নাসের খান, লেলিন চৌধুরীরা। অপরদিকে এটা মিডিয়ায় প্রচারের মূল দায়িত্ব ছিলো সিআইএপন্থী মিডিয়া দৈনিক প্রথম আলো, ডয়েচে ভেলে, বিবিসিসহ অন্যান্যরা।
২০১৩ সালে দৈনিক প্রথম আলো ‘পবা’ রেফারেন্স দিয়ে রিপোর্ট করে, বাংলাদেশের ৯৪% আমের মধ্যে নাকি ফরমালিন আছে। (https://bit.ly/2ZM7Ph3) এই ‘গুজব’ তারা পুরো দেশবাসীকে খাওয়াতে সমর্থ হয় এবং গণহারে দেশের হাজার হাজার কোটি টাকার আম ধ্বংস করা হয়।
অনলাইনে এর বিরুদ্ধে তীব্র লেখালেখির কারণে ঘটনা নিয়ে নাড়াচাড়া হয় এবং ২০১৭ সালে প্রশাসন, খাদ্য ও ফল বিশেষজ্ঞরা অবশেষে স্বীকার করে আসলে আমের মধ্যেই প্রাকৃতিকভাবে ফলমালিন থাকে। আর ভুল যন্ত্রে ফরমালিন মেপে ইতিমধ্যে ৬০ হাজার টন ফল, আম ও মাছ নষ্ট করা হয়েছে। (https://bit.ly/2VCL2Vp)
একই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে ২০১৮ সালেও। হঠাৎ মিডিয়ায় রটিয়ে দেয়া হয় ইথোফেন দিয়ে আম পাকানো হচ্ছে এবং সেটা ক্ষতিকর। ব্যস শুরু হয়ে যায় আম নিধন। মিরপুর ও যাত্রাবাড়িতে ধ্বংস করা হয় ২২শ’ মন আম ।(https://bit.ly/2IxQijC)
এরপর অনলাইনে আমার পেইজ থেকে এর তীব্র প্রতিবাদ করা হয় এবং ইথোফেন দিয়ে আম পাকানো ক্ষতিকর কিছু নয়, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া হয়। (https://bit.ly/2V8zieb)
এতে ষড়যন্ত্রকারীদের গোমর ফাঁস হয়ে যায় এবং খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভুল স্বীকার করে এবং বলে ইথোফেন দিয়ে আম পাকানো ক্ষতিকারক নয় তাদের ভুল হয়েছে। (https://bit.ly/2GYVlv8)
এখন আমার প্রশ্ন হলো-
ক) মানুষ এক ভুল কয়বার করে ? এক ফাঁদে কয়বার পা দেয় ?
খ) সিআইএপন্থী একটা কমন চক্র প্রতিবছরই বাংলাদেশের আম সম্পদ ধ্বংস করতে চায়, এটা সাধারণ জনগণ বা প্রশাসন কেন বুঝে না? কেন তাদের কথা শুনে আম ধ্বংস করে ??
গ) গুজব শুনে বার বার চাষী বা ব্যবসায়ীদের ফল নষ্ট করা হচ্ছে, এক্ষেত্রে তাদের কি কোন ক্ষতিপূরণ দেয় হয় ?
ঘ) যেসব আইনজীবি, মিডিয়া ও এনজিও দেশের সম্পদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, গুজব রটাচ্ছে তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না, কেন বিচার হচ্ছে না ? তার জবাব চাই।
ঘূর্ণিঝড় ফণী নিয়ে দেখলাম পাবলিক অনেক চিন্তা আর ভয়ের মধ্যে আছে।এন.সি-৩৬১
ঘূর্ণিঝড় ফণী নিয়ে দেখলাম পাবলিক অনেক চিন্তা আর ভয়ের মধ্যে আছে।
Image result for সাগর
ঘূর্ণিঝড় ফণী নিয়ে দেখলাম পাবলিক অনেক চিন্তা আর ভয়ের মধ্যে আছে।
এর কারণও আছে অবশ্য।
মিডিয়া পাবলিককে বেশ ভয় দেখায় দিছে।
কিন্তু ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত করেছে।
ঝড়ের গতিপথ বলে দিচ্ছে এতে ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশ্যা-পশ্চিমবঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তবে স্থলের উপর দিয়ে ঘূর্ণিকেন্দ্র অতিক্রান্ত হলে আর প্রচুর বৃষ্টিপাত হলে কতক্ষণ ঝড়টি তার শক্তি ধরে রাখতে পারে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই ঝড়টি বাংলাদেশকে খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে বলে আমার মনে হয় না। অন্তত মিডিয়া যেভাবে অতিরঞ্জিত করে প্রচার করতেছে, সেরকম কিছুই হওয়ার সম্ভবনা দেখি না।
ঝড়ের কারণে এক-আধটু বৃষ্টি হতে পারে,
শুনলাম বাংলাদেশে নাকি খুব গরম পড়ছে
সেই বৃষ্টিতে বরং দেশটা একটু ঠাণ্ডা হতে পারবে।
যাই হোক, আমি চিন্তা করতেছি অন্য কথা।
এই ঘূর্ণিঝড়ের পর সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণকে নতুন কোন কৃত্তিম ঘূর্ণিঝড়ে আক্রান্ত হতে হয় কি না।
আপনাদেরকে আগেই বলেছি, ইহুদীবাদীরা সারা বিশ্ব কন্ট্রোল করার জন্য ২০৩০ সাল পর্যন্ত মাস্টারপ্ল্যান বানিয়েছে, যার নাম দিয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি। এই টেকসই উন্নয়নের ১৭টা পয়েন্ট আছে, যার মধ্যে ১৩ নম্বরটা হচ্ছে- “জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা।”
আমার চিন্তা হচ্ছে, এই ঘূর্ণিঝড় ফনীর পর জলবায়ু পরিবর্তনের ভয় দেখিয়ে বাংলাদেশে বিদেশী বুদ্ধিতে এমন নতুন কিছু পলিসি আসতে পারে, যা দিয়ে ফের জনগনের উপর স্টিম রোলার চালানো হতে পারে। জনগণকে সেই কৃত্তিম ঝড় সামাল দেয়ার জন্য আগাম পূর্বাভাস দিয়ে রাখলাম।
আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-এন.সি-৩৬০
আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-
Image result for সাগরআজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-
১) আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা ? (সুরমা সেট-১২)
২) Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন (সুরমা সেট-২৩)
৩) সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলা হয়? (সুরমা সেট-২৭)
৪) একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে ? (সুরমা সেট- ৭৩)
৫) তথ্য পাওয়া মানুষের কী ধরনের মৌলিক অধিকার ? (সুরমা সেট-৭৬)
৬) বাংলাদেশে ‘নব নৈতিকতার প্রবর্তক হলেন- (সুরমা সেট-৭৭)
৭) অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে- (সুরমা সেট-৮২)
৮) শ্রীলংকার কোন সুমদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হযেছে ? (সুরমা সেট-৯১)
৯) চীন কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে ? (সুরমা সেট -৯৯)
আমার ধারনা, যে বা যারা এই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ঢুকিয়েছে, তারা হয় সরকারবিরোধী অথবা তারা সরকারের বর্তমান পলিসির বিরোধী।
আমার কথা হলো- বিসিএস পরীক্ষার প্রশ্নে এ প্রশ্নগুলো ঢুকালো কে কে ? আর এ ধরনের লোক দিয়ে প্রশ্ন করা হলো কেন ? তারা সেখানে ঢুকলোই বা কিভাবে ? এ ব্যাপারে একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি।
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।এন.সি- ৩৫৯
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।
Related image
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।
বলেছিলাম- আমার সন্দেহ হচ্ছে, যারা এই প্রশ্নগুলো যারা করেছে, তাদের সাথে আওয়ামী সরকারের দ্বন্দ্ব আছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিলো,
সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলে অ্যাখ্যায়িত করা হয়?
এর ৪টি সম্ভাব্য উত্তর দেয়া আছে-
ক) ৫ম সংশোধন
খ) ৪র্থ সংশোধন
গ) ৩য় সংশোধন
ঘ) ২য় সংশোধন
আমি নিজেও জানি না, এর সঠিক উত্তর কোনটি। আপনাদের কাছে প্রশ্ন করছি, দয়া করে আপনারা এর সঠিক উত্তরটি বলে দিন।
তবে আমি নিজে কিছু চিন্তা করেছি। আমার চিন্তা হলো-
first distortion of constitution শব্দের অর্থ হলো সংবিধানের প্রথম বিকৃতি।
সংবিধানের প্রথম বিকৃতি হয়েছে কবে ?
৪র্থ সংশোধনী বা বঙ্গবন্ধুর বাকশালের প্রতিষ্ঠার মাধ্যমে ? নাকি
নাকি জিয়াউর রহমানের করা ৫ম সংশোধনীর মাধ্যমে।
যেহেতু প্রথম বিকৃতি’র কথা বলা হয়েছে, তাই ৪র্থ সংশোধন হওয়ার সম্ভবনা বেশি।
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদকের লেখা ৩রা আগস্ট, ২০১৭ তারিখের একটি প্রতিবেদন, যার শিরোনাম-
“সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ : চতুর্থ সংশোধনী ছিল সংবিধান পরিপন্থী” (https://bit.ly/2IYA6vn)
এই রিপোর্টটি দেখে আমার মনে হয়েছে, আজকে বিসিএস প্রশ্নের উত্তর হবে- ৪র্থ সংশোধন।
তারমানে শেষ পর্যন্ত দাড়ালো,
আজকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে-
সংবিধানের প্রথম বিকৃতি করেছেন কে ?
উত্তর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ধিক্কার জানাই সে সংস্কৃতিকে, যা পালন করাতে বন্দুকের নল লাগে। এন,সি- ৩৫৮
ধিক্কার জানাই সে সংস্কৃতিকে, যা পালন 
করাতে বন্দুকের নল লাগে

ধিক্কার জানাই সে সংস্কৃতিকে, যা পালন করাতে বন্দুকের নল লাগে
Image result for সাগরপহেলা বৈশাখ ও মঙ্গলশোভাযাত্রা এক জনবিরোধী সংস্কৃতি। ১৪ই এপ্রিল আমরা দেখেছি কিভাবে বিশাল পুলিশ-র‌্যাবের বন্দুকের বহর দিয়ে তাকে রক্ষা করা হয়েছে। এরই ধারাবাহিকতা গতকাল আবার দেখলো দেশ। নোয়াখালি জেলার বেগমগঞ্জে পহেলা বৈশাখ জারি রাখতে ব্যবহার করা হলো বন্দুকের নল, রক্তাক্ত করা হলো সাধারণ মানুষকে।
মুসলমান ইসলাম ধর্ম অনুসারে চলে, সেই ইসলাম ধর্মের বিশ্বাস মতে, পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা হারাম। মসজিদ হচ্ছে ধর্ম পালন ও বলার অন্যতম স্থান। সেই মসজিদে দাড়িয়ে (একলাশপুর জামে মসজিদ) দাড়িয়ে ইমাম সাহেব ‘ধর্মীয় দৃষ্টিকোন থেকে পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা হারাম’ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। এই আলোচনার পর ক্ষিপ্ত হয় মসজিদ কমিটিতে ঢুকে থাকা বৈশাখপ্রেমী জামাল উদ্দিনসহ কয়েকজন। তারা বরখাস্ত করে ইমাম সাহেবকে। এতে প্রতিবাদে ফেটে পড়ে সাধারণ মুসল্লীরা। গতকাল জুমার নামাজের পর তারা প্রতিবাদ করতে নামলে তাদের উপর পুলিশবাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।
মঙ্গলশোভাযাত্রা বা পহেলা বৈশাখ যদি জনগণ গ্রহণ করতো, তবে নিশ্চয়ই গুলি করে জনগণকে রক্তাক্ত করতে হতো না। বন্দুকের নল দিয়ে মঙ্গল শোভাযাত্রা পাহারা দিতে হতো না।
যে সংস্কৃতি পালন করাতে বন্দুকের নল লাগে, সেটা সংস্কৃতি হতে পারে না।
এটা জনগণের উপর চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক প্রথা।
অবিলম্বে বাংলাদেশে থেকে জনবিরোধী প্রথা ‘পহেলা বৈশাখ’ নিষিদ্ধ করা হোক।
গতকালকে বিসিএস পরীক্ষার ৯টি প্রশ্ন দেখে আমি বলেছিলাম,এন.সি-৩৫৭
গতকালকে বিসিএস পরীক্ষার ৯টি প্রশ্ন দেখে আমি বলেছিলাম,
Image result for সাগর
গতকালকে বিসিএস পরীক্ষার ৯টি প্রশ্ন দেখে আমি বলেছিলাম, এই প্রশ্নগুলো সরকারবিরোধী অথবা সরকারের পলিসির বিরুদ্ধে লোকের হাতে করা। খুব তাড়াহুড়া করে স্ট্যাটাস দেয়াতে তখন বিস্তারিত লিখতে পারি নাই, যার কারণে অনেকে অনেক কথা বলেছেন। যেহেতু আমি চাই, আপনারা অ্যানালাইসিস শিখুন, আমি কেন এ ধরনের মন্তব্য করলাম, সেটাও আপনাদের জেনে রাখা জরুরী। আসুন বিষয়গুলো দেখি-
১) প্রশ্ন: আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা ?
উত্তর: মানবাধিকার সংস্থা
অ্যানালাইসিস: আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের স্ত্রী হামিদা হোসেন। বর্তমানে এর প্রধান সুলতানা কামাল চক্রবর্তী। দুইজনের মার্কিনপন্থী। ড. কামাল হোসেন যেহেতু এবার আওয়ামীলীগের বিরোধী দলের প্রধান ছিলো, তাই তার স্ত্রীর সংগঠনের প্রচার বিসিএস পরীক্ষার প্রশ্নের দ্বারা হবে, এটা আমি মানতে পারছিলাম না।
২) প্রশ্ন: Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন ।
উত্তর: যুক্তরাষ্ট্রের।
অ্যানালাইসিস : আমেরিকার Alliance (অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি) এবং ইউরোপের অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি নামক সংগঠনটির দুটির সৃষ্টি রানা প্লাজার ঘটনার পর। রানাপ্লাজার ঘটনাটি ছিলো একটি ‘সিআইএ স্যাবোট্যাজ’। সিআইএ রানাপ্লাজার ঘটনা ঘটিয়ে এসব সংগঠন তৈরী করে এবং কমপ্ল্যায়েন্সের কথা বলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর হস্তক্ষেপ করে। তাদের হস্তপেক্ষের কারণে অনেক গার্মেন্টস ব্যবসায়ী ফকির হয়ে যায়, আবার তারাও এসব অজুহাতে রেট কমিয়ে প্রডাক্ট নিয়ে লাভবান হয়। ঐ সময় সংগঠনটির সাথে বাংলাদেশের বিজিএমইএ’র অনেক দ্বন্দ্ব হয়। সরকারের সাথে এদের ভেতরে অনেক দ্বন্দ্ব আছে। তাদের নাম বিসিএস পরীক্ষার প্রশ্নে আসছে দেখেই প্রশ্ন তুললাম।
৩) প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলা হয়?
উত্তর: চতুর্থ সংশোধনী।
অ্যানালাইসিস : গতকালকে এর বিস্তারিত আমি দিয়েছি। এই প্রশ্নটি সম্ভবত তারা করেছে, যারা ২০১৭ সালে এসকে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে চেয়ে ব্যর্থ হয়েছে। অনেকে মুখস্তভাবে এর উত্তর ৫ম সংশোধনী বলেছে। কিন্তু এটা যদি সত্যিই আওয়ামীলীগ সরকার করতো, তবে চতুর্থ সংশোধনীর কথা উত্তরের অংশে থাকতো না। কারণ আওয়ামীলীগ সব সময় বাকশালের কথা এড়িয়ে যায়, এটা নিয়ে কথা উঠলে বিব্রত বোধ করে। যেহেতু বিসিএস পরীক্ষায় কোন প্রশ্ন আসলে তা দেশের সকল শিক্ষিত মহল পড়ে এবং বছরের পর বছর এই প্রশ্ন নিয়ে স্ট্যাডি হয়, তাই যারা এ প্রশ্ন ঢুকিয়েছে, তারা ইচ্ছা করেই কাজটি করেছে, তাদের উদ্দেশ্য আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বিচারপতিদের ক্ষমতা কেড়ে নিতে চায়, মিডিয়া বন্ধ করতে চায়, এটা সবার মধ্যে প্রচার করা। এবং ইচ্ছাকৃত first distortion of constitution বা প্রথম সংবিধান বিকৃতি টার্মটা চালু করতে চাইছে।
৪) প্রশ্ন: একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে ?
উত্তর : আলতাফ মাহমুদ
অ্যানালাইসিস : জাতীয়তাবাদের ভিত্তিকে নতুন সৃষ্টি হওয়া পাকিস্তানকে দুইভাগ করার প্রথম পরিকল্পনা ছিলো আমেরিকার সিআইএ’র। যদিও ৭১ এ তা ছিনতাই করে সোভিয়েত ইউনিয়ন। যে আলোচ্য গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এটা গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী মুখে নিজেকে আওয়ামীলীগার বলে দাবী করলেও বাস্তবে সে মার্কিনপন্থী লোক এবং বর্তমানেও আমেরিকায় বসে সরকার বিরোধীদের সাথে ঘনিষ্ট যোগাযোগ রেখে চলেছে। সে হিসেবে ঐ গানটির কথা বর্তমানে পরীক্ষার প্রশ্নে আনায় আমার মনে খটকা লাগে।
৫) প্রশ্ন- তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ?
উত্তর- মৌলিক অধিকার।
অ্যানালাইসিস: বিসিএস পরীক্ষা হয় ৩রা মে। এবং ঐ দিন মানে ৩রা মে ছিলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এদিবসকে কেন্দ্র করে মার্কিনপন্থী এনজিও ও মিডিয়াগুলো সরকারকে চাপ দিচ্ছিলো ৫৭ ধারা বা ডিজিটাল আইনের বিরুদ্ধে, বার বার সরকারের দৃষ্টি আকর্ষন করছিরো তথ্য পাওয়ার অধিকার মৌলিক অধিকার বলে। সে হিসেবে বিসিএস প্রশ্নের ঐ একই দিন একই বিষয় উল্লেখ করার মানে সে একই মেসেজ আবারও দিতে চেয়েছে।
৬) প্রশ্ন: বাংলাদেশে ‘নব নৈতিকতার প্রবর্তক কে ?
উত্তর : আরজ আলী মাতুব্বর
অ্যানালাইসিস : আরজ আলী মাতুব্বর বাংলাদেশে মার্কিনপন্থী নাস্তিকদের থিউরীটিকাল গুরু। এই বিসিএস প্রশ্নের মাধ্যমে তারা সবাইকে ফের জানিয়ে দিলো, আরজ আলী মাতুব্বর নতুন নৌতিকতার ধারা প্রণয়ন করেছে।
৭) প্রশ্ন: অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে-
উত্তর- বিনিয়োগ বাড়ে।
অ্যানালাইসিস : অনেকটা মার্কিনপন্থী এনজিও সিপিডি’র বক্তব্যের মত শোনায়। বিশেষ করে আমেরিকান এনজিও বা গবেষণা প্রতিষ্ঠানগুলো যে বিষয়গুলো নিয়ে সরকারকে বর্তমানে চাপ দিচ্ছে, সেটাই বিসিএস প্রশ্নে আসার সত্যিই বিষ্ময়কর।
৮ +৯) শ্রীলংকার কোন সুমদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে ? এবং
চীন কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে ?
উত্তর: হ্যাম্বানটোটা এবং জিবুতি
অ্যানালাইসিস : আমেরিকা বিশ্বব্যাংক বা জাপানের মাধ্যমে এ অঞ্চলে বিনিয়োগ করে। কিন্তু সম্প্রতি আমেরিকার প্রতিদ্বন্দ্বীতা করে চীন বিনিয়োগ বাড়াতে থাকায় তা ঠেকানোর অনেকগুলো পলিসি নেয় আমেরিকা। এর মধ্যে উপরের যে দুটি প্রশ্ন আছে, এই তথ্যগুলো তারা বিভিন্ন মিডিয়া ও অনলাইনের মাধ্যমে ব্যাপক ছড়াতে থাকে। উদ্দেশ্য চীন যেন বিনিয়োগ বাড়িয়ে তাদের প্রতিদ্বন্দ্বী না হতে পারে। যেহেতু প্রশ্নে মার্কিনপন্থী বিনিয়োগ নিয়ে কোন প্রশ্ন নেই, কিন্তু চীনের বিরুদ্ধে সাম্প্রতিক ছড়িয়ে দেয়া মার্কিন মিডিয়া সেলের দুটি তত্ত্বই উপস্থিত। সেহেতু প্রশ্নকারী গোড়া মার্কিনপন্থী এতে কোন সন্দেহ নাই।

বাংলাদেশের রাজধানী কি ঢাকার বাইরে সরিয়ে নিতে হতে পারে?এন.সি-৩৫৬
বাংলাদেশের রাজধানী কি ঢাকার বাইরে 
সরিয়ে নিতে হতে পারে?

Image result for সাগর
বাংলাদেশের রাজধানী কি ঢাকার বাইরে সরিয়ে নিতে হতে পারে?
একটা মহলের মনে কিন্তু এ ধরনের প্রশ্ন উদয় হওয়া শুরু করেছে। শুধু উদয় নয়, ধিরে ধিরে এই চিন্তাটা বাড়তেই থাকবে। কারণ যত দিন যাবে, তত ঢাকা মৃত থেকে মৃততর হতে থাকবে, আর তখনই এ ধরনের চিন্তা বার বার নাড়া দিবে।
কিন্তু একটা কথা তখন গুরুত্বপূর্ণ হয়ে দাড়াবে-
যদি রাজধানীকে সরিয়েই নিতে হয়, তবে এতদিন বিশাল বিশাল ইনভেস্ট করা হলো কেন?
কেন এতগুলো ফ্লাইওভার বানানো হলো ?
কেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে ?
কেন মাঝ বরাবার মেট্রোরেল বানানো হচ্ছে ?
কেন চক্রাকার মেট্রোরেলের চিন্তাভাবনা চলছে ?
কেন পাতাল সড়ক ও পাতাল রেল বানানোর পরিকল্পনা চলছে ?
কেন ট্রান্সপোর্টেশন হাব নির্মাণ করার পরিকল্পনা চলছে ?
যেই রাজধানীকে সরিয়ে নিতে হতে পারেন, সেখানে কেন এত এত ইনভেস্ট করছেন ?
এই টাকাগুলোর দায় তো ঠিকই জনগণের উপর চাপবে
তাদেরকে সুদে আসলে ফেরত দিতে হবে
যদি আগেই রাজধানী স্থানান্তর করেন, তবে যানজট হ্রাসের নামে এত এত টাকা খরচ করার কোন মানেই হয় না ।
কথায় বলে, “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।”
আমি পেইজ খুলেছি ২০১৬ সালে।
আপনারা লক্ষ্য করবেন, আমি সেই ২০১৬ সাল থেকে বলে আসছি-
যতকিছুই বানান, উপর দিয়ে বানান, আর নিচ দিয়ে বানান
কোন কাজ হবে না, ঢাকাকে যানজটমুক্ত করার একমাত্র উপায় ঢাকাকে বিকেন্দ্রীকরণ।
কিন্তু কেউ কিন্তু কথা শুনলো না। নেয়া হলো এবং হচ্ছে বড় বড় সব পরিকল্পনা।
কিন্তু কেউ বুঝলো না, বিদেশী টাকা এনে এসব বড় বড় স্থাপনা বানালে জনগণকেই এইসব টাকা ফেরত দিতে হবে। জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সকল চাহিদার খরচ বেড়ে যাবে। ৩০ টাকার চাল ৬০ টাকা হয়েছে, কয়েকদিন পর ১২০ টাকা হবে। মানুষ না খেতে পেয়ে তখন মারা যাবে।
এই টাকাগুলো ঢাকার মধ্যে ইট-বালি-সিমেন্টের মধ্যে ইনভেস্ট না করে যদি ঢাকার বাইরে কোন প্রডাক্টিভ খাতে ইনভেস্ট করা হতো, তবে দেশটা এতদিনে অনেক এগিয়ে যেতো। পাশাপাশি অটোমেটিক ঢাকার উপর জনগণের চাপ হ্রাস পেতো।
বর্তমানে অর্থনীতিতে ‘প্রবৃদ্ধি’ শব্দটার খুব ব্যবহার লক্ষ্য করবেন।
প্রবৃদ্ধি বা জিডিপি গ্রথ দিয়ে অর্থনীতি মাপা হয়।
যদিও বর্তমানে তারা যে হিসেবে প্রবৃদ্ধি’র হিসেব-নিকেশ করে, তা আমার কছে বিশ্বাসযোগ্য মনে হয় না, গড়মিল মনে হয়। তবুও ‘প্রবৃদ্ধি’ টার্মটার প্রকৃত হিসেব নিয়ে একটু গবেষণা করি-
দেখবেন- প্রবৃদ্ধি তালিকায় উপরের দিকে সব সময় তৃতীয় বিশ্বের দেশগুলো থাকবে। এবং নিচের দিকে অর্থনীতিতে এগিয়ে যাওয়া উন্নত দেশগুলো থাকবে। যেমন উপরের দিকে আছে ইথোপিয়া, রুয়ান্ডা, বাংলাদেশ, ভুটান। অপরদিকে নিচের দিকে আছে- অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, যুক্তরাজ্য ইত্যাদি।
(https://bit.ly/2VlynTt, https://bit.ly/2vdS16o)
এর কারণ কি ?
এর অনেকগুলো কারণ থাকতে পারে। মূল কারণ তারা যেটা বুঝাতে চায়, অনুন্নত এলাকায় ইনভেস্ট করলে অর্থনৈতিক উন্নতি হয় দ্রুত, যেটাকে তারা প্রবৃদ্ধি বলে দাবী করছে।
যেমন- একটা ধনী পরিবার ও একটি দরিদ্র পরিবার। আপনি যদি উভয়কে ১০০০ টাকা করে দেন, তবে দুটো পরিবারের কর্মকাণ্ড বৃদ্ধি লক্ষ্য করুন। দেখবেন- যে ধনী পরিবার, তার কাছে যখন ১ হাজার টাকা আসবে, সে হয়ত সেটা পাত্তাও দিবে না। এর দ্বারা তার পরিবারে নতুন কোন অর্থনৈতিক লেনদেন বৃদ্ধিও পাবে না। অপরদিকে দরিদ্র পরিবারকে যদি আপনি ১০০০ টাকা দেন, তবে হয়ত সে ভালোকিছু বাজার করবে, অথবা সে হয়ত নতুন কিছু কেনাটাকা করবে, অর্থাৎ টাকা পেয়ে সে নতুন কোন অর্থনৈতিক উদ্যোগ নেবে। দুই পরিবারের তুলনা করলে দরিদ্র পরিবারটির প্রবৃদ্ধি বেশি হয়েছে।
ইসলাম ধর্মের অর্থনৈতিক তত্ত্বগুলো কিন্তু বেশ শক্তিশালী, সেই তত্ত্ব নিয়ে গবেষণা করলে শেখার অনেক কিছু আছে। যেমন- ইসলামে বলা আছে জাকাত দেয়ার জন্য। জাকাত শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটি অর্থ হলো ‘বৃদ্ধি’।
জাকাত দিতে হয়, ৮ প্রকার ব্যক্তিকে-
ফকির, মিসকীন, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী (যার অন্য জীবিকা নেই), নওমুসলিমদের মন জয় করার জন্য, দাস মুক্তির উদ্দেশ্যে, ঋণগ্রস্ত, যুদ্ধরত, মুসাফির। (bn.wikipedia.org/wiki/যাকাত)
ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, এই ৮ শ্রেণীর তাৎক্ষণিক অর্থনৈতিক চাহিদা বিদ্যমান। সুতরাং এদের অর্থ দিলে অপেক্ষাকৃত দ্রুত অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি পাবে, যাকে ইসলামের ভাষায় বলা হচ্ছে ‘বৃদ্ধি’ আর বর্তমানে অর্থনীতির ভাষায় যাকে বলে ‘প্রবৃদ্ধি’।
এবার আসুন, এই সূত্রটি আমরা দেশের বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রেও নিয়ে আসি।
আমাদের দেশে এখন বেশিরভাগ ইনভেস্ট হচ্ছে রাজধানী ঢাকা কেন্দ্রীক।
এক্ষেত্রে যে পরিমাণ লাভবান দেশ হচ্ছে,
ইনভেস্ট যদি ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে হতো, তবে লাভের পরিমাণ আরো অনেক বেশি হতো, কারণ ঐ জেলাগুলো অপেক্ষাকৃত কম উন্নত।
কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, ঢাকায় যেখানে ১টা রাস্তা আছে, তার মাথার উপর আরো ৩টা রাস্তা বানাচ্ছে। যেহেতু “ইনভেস্ট যেখানে হবে, লোক সেখানে আসবে”, তাই ঢাকা শহরে দিনে দিনে লোক বাড়তেই থাকবে, কমবে না। কিন্ত ইনভেস্টটা যদি ঢাকার বাইরে হতো, তবে একদিকে যেমন প্রবৃদ্ধি বহুগুন বেশি হতো, অন্যদিকে ঢাকার জনসংখ্যার চাপও কমতো।
সত্যি বলতে-
বাংলাদেশের এত টাকা নেই যে, ইচ্ছামত হাজার কোটি টাকা অপচয় করবে।
কোন যায়গায় ইনভেস্ট করলে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়, সেটা চিন্তা করেই ইনভেস্ট করা উচিত।
শুনেছি, মৌচাক-মগবাজার ফ্লাইওভার বানানো হয়েছিলো গাড়ির বাম হাতে স্টিয়ারিং’র কথা মাথায় রেখে। যদিও বাংলাদেশে গাড়ির স্টিয়ারিং থাকে ডান দিকে। (https://bit.ly/2GYvVfT)
তারমানে যারা এত হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কথা চিন্তা করতেছে, তারা জানেই না- বাংলাদেশের গাড়ির স্টিয়ারিং ডান দিকে না বামদিকে থাকে।
সেদিক বিবেচনা করলে- পুরো অর্থনীতি হিসেব করে কোন দিকে ইনভেস্ট করলে দেশ সবচেয়ে বেশি লাভবান হবে, সেটা বিবেচনা করার মত চিন্তা শক্তি বাংলাদেশের নীতিনির্ধারকদের আদৌ আছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে জনগণ যদি বিষয়গুলো নিয়ে চিন্তা করা শুরু করতো, তবে হয়ত একটা সময় নীতি নির্ধারকরাও বিষয়টা বুঝতে পারতো। তাই জনগণের বুঝার অপেক্ষায়…..।
Image may contain: text